সোমবার, ১২ অক্টোবর ২০২৬
Journalists
শিরোনাম
সরকারের ভেতরের প্রশাসনিক দুর্বলতা • আপনার সন্তান কম মেধাবী, নাকি পৃথিবীটাকেই ঝাপসা দেখছে? • নারায়ণগঞ্জে অবৈধ গ্যাস সংযোগের অভিযোগ, প্রশ্নের মুখে তিতাস কর্মকর্তা ও ঠিকাদাররা • রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র : ২ হাজার ৪০০ মেগাওয়াটে বদলে যাবে • অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলে "ট-র্চা-র সেল"! • রংপুরে মোটরসাইকেল চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, উদ্ধার - ৯টি • বিআরটিএ ঢাকা মেট্রো-৪-এ ঘুষ লেনদেনের অভিযোগ, দালালদের মাধ্যমে দ্রুত সেবা পাওয়ার দাবি • বিশ্ব ডিম দিবস ২০২৬ উপলক্ষ্যে বিএলআরআইতে বর্ণাঢ্য আয়োজন • ঘুষ ছাড়া মেলে না সেবা নারায়ণগঞ্জ বিআরটিএতে দালালচক্রের দৌরাত্ম্যের অভিযোগ • সোনাইমুড়ীর সাব-রেজিস্ট্রার সিরাজুল হকের বিরুদ্ধে ঘুষ বাণিজ্য ও সেবাগ্রহীতাদের হয়রানির অভিযোগ
আন্তর্জাতিক যে সরকারই আসুক, তার সঙ্গে কাজ করবে ভারত

যে সরকারই আসুক, তার সঙ্গে কাজ করবে ভারত

বাংলাদেশের আগামী জাতীয় নির্বাচনে যে রাজনৈতিক দলই সরকার গঠন করুক না কেন, ভারতের সঙ্গে সহযোগিতামূলক সম্পর্ক বজায় থাকবে বলে জানিয়েছেন ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি। তিনি বলেন, বাংলাদেশের জনগণের ভোটে নির্বাচিত যেকোনো সরকারের সঙ্গে কাজ করতে আগ্রহী নয়াদিল্লি।

৬ অক্টোবর ভারতের রাজধানী নয়াদিল্লিতে বাংলাদেশের কূটনৈতিক প্রতিবেদকদের সংগঠন ডিক্যাবের (Diplomatic Correspondents Association, Bangladesh) সঙ্গে এক মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি।

বিক্রম মিশ্রি বলেন, বাংলাদেশের নির্বাচন যেন জনগণের অংশগ্রহণে সুষ্ঠু, অবাধ, নিরপেক্ষ এবং অংশগ্রহণমূলক হয়, এটাই ভারতের প্রত্যাশা।

তিনি আরও বলেন, দুই প্রতিবেশী দেশের সম্পর্কে স্থিতিশীলতা বজায় রাখতে হলে উভয় পক্ষেরই দায়িত্বশীল আচরণ জরুরি। তাই প্রতিহিংসামূলক বক্তব্য বা উসকানিমূলক মন্তব্য এড়িয়ে চলা উচিত।

এসময় তিনি বাংলাদেশ-ভারত সম্পর্ককে গভীর, বহুমাত্রিক এবং পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট উল্লেখ করে বলেন, ভবিষ্যতেও এই সম্পর্ক আরও এগিয়ে নেওয়ার জন্য নয়াদিল্লি প্রতিশ্রুতিবদ্ধ।

তিনি বলেন, আমরা সবসময় বাংলাদেশের সঙ্গে শক্ত ভিত্তির ওপর সম্পর্ক তৈরি করতে চাই, সেটা রাজনৈতিক সরকার যেই আসুক না কেন। জনগণের রায়ই এখানে মুখ্য বিষয়।

আলোচনায় আরও উপস্থিত ছিলেন ঢাকায় নিযুক্ত ভারতের সাবেক রাষ্ট্রদূত এবং ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা।

খুঁজুন