রবিবার, ১১ অক্টোবর ২০২৬
Journalists
শিরোনাম
অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলে "ট-র্চা-র সেল"! • রংপুরে মোটরসাইকেল চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, উদ্ধার - ৯টি • বিআরটিএ ঢাকা মেট্রো-৪-এ ঘুষ লেনদেনের অভিযোগ, দালালদের মাধ্যমে দ্রুত সেবা পাওয়ার দাবি • বিশ্ব ডিম দিবস ২০২৬ উপলক্ষ্যে বিএলআরআইতে বর্ণাঢ্য আয়োজন • ঘুষ ছাড়া মেলে না সেবা নারায়ণগঞ্জ বিআরটিএতে দালালচক্রের দৌরাত্ম্যের অভিযোগ • সোনাইমুড়ীর সাব-রেজিস্ট্রার সিরাজুল হকের বিরুদ্ধে ঘুষ বাণিজ্য ও সেবাগ্রহীতাদের হয়রানির অভিযোগ • বিএনপি সরকারের সাত মাসে ৩২ কূপ খনন, যুক্ত হচ্ছে প্রায় ১৪৮ এমএমসিএফ গ্যাস • ঢাকার বস্তিতে যক্ষ্মা স্ক্রিনিংয়ে ১ লাখ ৪৫ হাজার ডলার দেবে জাপান • আবেগ, অশ্রুতে আর্জেন্টিনা জাতীয় দল থেকে মেসির বিদায় • কমিশন বাণিজ্য ও দুর্নীতির অভিযোগ: বিআরটিসির ডিজিএম মনিরুজ্জামানের বিরুদ্ধে দুদকে আবেদন
ধর্ম যেতে পারবেন ১ লাখ ২৭ হাজার বাংলাদেশি

যেতে পারবেন ১ লাখ ২৭ হাজার বাংলাদেশি

২০২৪ সালের হজযাত্রী নিবন্ধনের তারিখ ঘোষণা করেছে সৌদি সরকার। আগামী ১৬ সেপ্টেম্বর থেকে নিবন্ধনে শুরু করবে দেশটির সরকার। আগামী বছর বাংলাদেশ থেকে ১ লাখ ২৭ হাজার ১৯৮ জনকে পবিত্র হজ পালনের জন্য অনুমোদন দিয়েছে সৌদি সরকার। তবে হজ প্যাকেজ কত হবে তা এখনো জানায়নি বাংলাদেশ সরকার। ২০২৪ সালের ১ মার্চ থেকে হজ ভিসা ইস্যু করা শুরু হয়ে সৌদি ই-হজ সিস্টেমে ২৯ এপ্রিল বন্ধ হবে ভিসা ইস্যু। ৯ মে থেকে হজ ফ্লাইট শুরু হবে।

২০২৪ সালের হজ অনুষ্ঠান বিষয়ে বুধবার সচিবালয়ে প্রাক-প্রস্তুতি সভায় এ তথ্য জানিয়েছেন ধর্ম বিষয়ক মন্ত্রণালয়। এ বৈঠকে সভাপতিত্ব করেন মন্ত্রণালয়ের সচিব মু. আ. হামিদ জমাদ্দার। এতে উপস্থিত ছিলেন, বাংলাদেশ বিমান, বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ, সৌদি আরবে নিযুক্ত বাংলাদেশের কাউন্সিলর, হাব নেতারা।

সচিব হামিদ জমাদ্দার জানান, সৌদি সরকার আমাদের এক লাখ ২৭ হাজার ১৯৮ জনকে পবিত্র হজ পালনের জন্য অনুমতি দিয়েছে। হজে হজযাত্রী নিবন্ধন চলতি বছরের ১৬ সেপ্টেম্বর থেকে শুরু হবে। ২০২৪ সালের ১ মার্চ থেকে হজ ভিসা ইস্যুকরণ, সৌদি ই-হজ সিস্টেমে ২৯ এপ্রিল ভিসা ইস্যু বন্ধ হবে এবং ৯ মে থেকে হজ ফ্লাইট শুরু হবে বলে জানান তিনি।

রাজকীয় সৌদি সরকারের কাছ থেকে মিনা-আরাফা-মুজদালিফার সেবা মূল্য অবহিত হওয়া মাত্র হজ প্যাকেজ-২০২৪ ঘোষণা করা হবে।

২০২৪ সালের হজ সুষ্ঠুভাবে অনুষ্ঠানে হজ এজেন্সি এবং হজ ব্যবস্থাপনা কার্যক্রমের সঙ্গে সংশ্লিষ্ট সবাইকে নিবিড়ভাবে দায়িত্ব পালনের আহ্বান জানান তিনি।

চলতি বছর বাংলাদেশ থেকে মোট ১ লাখ ২২ হাজার ৮৮৪ জন হজ পালনে সৌদি আরব যান। এসব হজযাত্রী বহন করতে মোট ফ্লাইট পরিচালনা করা হয় ৩২৫টি। এর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইনস ১৫৯টি ফ্লাইটে ৬১ হাজার ১৮০ জন, সৌদি এয়ারলাইনস ১১৩টি ফ্লাইটে ৪১ হাজার ৪৬৮ জন এবং ফ্লাইনাস এয়ারলাইনস ৫৩টি ফ্লাইটে ২০ হাজার ২৩৬ জন হজযাত্রী বহন করে।

খুঁজুন