সোমবার, ১২ অক্টোবর ২০২৬
Journalists
শিরোনাম
রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র : ২ হাজার ৪০০ মেগাওয়াটে বদলে যাবে • অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলে "ট-র্চা-র সেল"! • রংপুরে মোটরসাইকেল চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, উদ্ধার - ৯টি • বিআরটিএ ঢাকা মেট্রো-৪-এ ঘুষ লেনদেনের অভিযোগ, দালালদের মাধ্যমে দ্রুত সেবা পাওয়ার দাবি • বিশ্ব ডিম দিবস ২০২৬ উপলক্ষ্যে বিএলআরআইতে বর্ণাঢ্য আয়োজন • ঘুষ ছাড়া মেলে না সেবা নারায়ণগঞ্জ বিআরটিএতে দালালচক্রের দৌরাত্ম্যের অভিযোগ • সোনাইমুড়ীর সাব-রেজিস্ট্রার সিরাজুল হকের বিরুদ্ধে ঘুষ বাণিজ্য ও সেবাগ্রহীতাদের হয়রানির অভিযোগ • বিএনপি সরকারের সাত মাসে ৩২ কূপ খনন, যুক্ত হচ্ছে প্রায় ১৪৮ এমএমসিএফ গ্যাস • ঢাকার বস্তিতে যক্ষ্মা স্ক্রিনিংয়ে ১ লাখ ৪৫ হাজার ডলার দেবে জাপান • আবেগ, অশ্রুতে আর্জেন্টিনা জাতীয় দল থেকে মেসির বিদায়
আন্তর্জাতিক যুদ্ধ শেষের দাবি ট্রাম্পের, ইরান বলল ‘কিছুই চূড়ান্ত হয়নি’

যুদ্ধ শেষের দাবি ট্রাম্পের, ইরান বলল ‘কিছুই চূড়ান্ত হয়নি’

মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, আজ শুক্রবারই ইরানের সঙ্গে যুদ্ধ শেষ হয়েছে। তবে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই এ দাবি অস্বীকার করে বলেছেন, এখনো কিছুই চূড়ান্ত হয়নি।

মার্কিন সংবাদমাধ্যম সিএনএন ও ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি সূত্রে এসব তথ্য জানা গেছে। 

যুক্তরাষ্ট্রের জর্জিয়ার লেফটেন্যান্ট গভর্নর বার্ট জোন্সকে সমর্থন জানাতে আয়োজিত একটি টেলি-র‍্যালিতে ট্রাম্প বলেন, ‘আমি জানি না আপনারা শুনেছেন কি না, তবে আজ আমরা ইরানের সঙ্গে যুদ্ধ শেষ করেছি। তারা চূড়ান্তভাবে সম্মত হয়েছে কখনও পারমাণবিক অস্ত্র তৈরি করবে না। আর সেটাই ছিল আমাদের মূল দাবি। এই চুক্তির ৯৫ শতাংশই সেই বিষয় নিয়ে।’

ট্রাম্পের এই ঘোষণার আগে তিনি ইরানের ওপর হামলা বাতিলের ঘোষণা দেন। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত পোস্টে তিনি ইঙ্গিত দেন যে একটি সমঝোতায় পৌঁছানো হয়েছে। তবে এ বিষয়ে স্পষ্টভাবে কিছু জানান হয়নি।

তবে ট্রাম্পের এ দাবিকে অস্বীকার করেছে ইরান। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই বলেছেন, যুদ্ধ বন্ধের চুক্তি অনুমানমূলক। এখনো কোনো কিছু চূড়ান্ত হয়নি।

খুঁজুন