মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬
Journalists
শিরোনাম
সরকারের ভেতরের প্রশাসনিক দুর্বলতা • আপনার সন্তান কম মেধাবী, নাকি পৃথিবীটাকেই ঝাপসা দেখছে? • নারায়ণগঞ্জে অবৈধ গ্যাস সংযোগের অভিযোগ, প্রশ্নের মুখে তিতাস কর্মকর্তা ও ঠিকাদাররা • রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র : ২ হাজার ৪০০ মেগাওয়াটে বদলে যাবে • অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলে "ট-র্চা-র সেল"! • রংপুরে মোটরসাইকেল চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, উদ্ধার - ৯টি • বিআরটিএ ঢাকা মেট্রো-৪-এ ঘুষ লেনদেনের অভিযোগ, দালালদের মাধ্যমে দ্রুত সেবা পাওয়ার দাবি • বিশ্ব ডিম দিবস ২০২৬ উপলক্ষ্যে বিএলআরআইতে বর্ণাঢ্য আয়োজন • ঘুষ ছাড়া মেলে না সেবা নারায়ণগঞ্জ বিআরটিএতে দালালচক্রের দৌরাত্ম্যের অভিযোগ • সোনাইমুড়ীর সাব-রেজিস্ট্রার সিরাজুল হকের বিরুদ্ধে ঘুষ বাণিজ্য ও সেবাগ্রহীতাদের হয়রানির অভিযোগ
আন্তর্জাতিক যুদ্ধবিরতি ঘোষণার পরই কমছে তেলের দাম

যুদ্ধবিরতি ঘোষণার পরই কমছে তেলের দাম

ইরান-ইসরায়েলের মধ্যে চলা যুদ্ধে বিরতি ঘটছে- মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ট ট্রাম্পের এমন ঘোষণার পরপরই বিশ্ববাজারে তেলের দাম ক্রমাগত কমছে।

বিশ্বব্যাপী ব্রেন্ট অপরিশোধিত তেলের দাম আরো ৪ শতাংশ কমে ব্যারেল প্রতি ৬৮ ডলারের কাছাকাছি হয়েছে, যা সোমবারের ট্রেডিং সেশনে ৭ শতাংশ কমারই ধারাবাহিকতা। খবর বিবিসির।

তেলের দাম এখন ১২ই জুন থেকেও কম, যেদিন ইসরায়েল প্রথম ইরানে আক্রমণ শুরু করেছিল।

মধ্যপ্রাচ্য পরিস্থিতির সঙ্গে তাল মিলিয়ে এশিয়ার শেয়ার বাজারগুলোও ইতিবাচক সাড়া দিচ্ছে। জাপান, দক্ষিণ কোরিয়া এবং অস্ট্রেলিয়ার প্রধান সূচকগুলোও ঊর্ধ্বমুখী।

এর আগে ইরান ও ইসরায়েল যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে বলে সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে জানান মার্কিন প্রেসিডেন্ট। ট্রাম্প বলেন, আগামী ৬ ঘণ্টার মধ্যে ইরান ও ইসরায়েলের মধ্যে পূর্ণ যুদ্ধবিরতি হবে।

খুঁজুন