সোমবার, ১২ অক্টোবর ২০২৬
Journalists
শিরোনাম
সরকারের ভেতরের প্রশাসনিক দুর্বলতা • আপনার সন্তান কম মেধাবী, নাকি পৃথিবীটাকেই ঝাপসা দেখছে? • নারায়ণগঞ্জে অবৈধ গ্যাস সংযোগের অভিযোগ, প্রশ্নের মুখে তিতাস কর্মকর্তা ও ঠিকাদাররা • রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র : ২ হাজার ৪০০ মেগাওয়াটে বদলে যাবে • অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলে "ট-র্চা-র সেল"! • রংপুরে মোটরসাইকেল চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, উদ্ধার - ৯টি • বিআরটিএ ঢাকা মেট্রো-৪-এ ঘুষ লেনদেনের অভিযোগ, দালালদের মাধ্যমে দ্রুত সেবা পাওয়ার দাবি • বিশ্ব ডিম দিবস ২০২৬ উপলক্ষ্যে বিএলআরআইতে বর্ণাঢ্য আয়োজন • ঘুষ ছাড়া মেলে না সেবা নারায়ণগঞ্জ বিআরটিএতে দালালচক্রের দৌরাত্ম্যের অভিযোগ • সোনাইমুড়ীর সাব-রেজিস্ট্রার সিরাজুল হকের বিরুদ্ধে ঘুষ বাণিজ্য ও সেবাগ্রহীতাদের হয়রানির অভিযোগ
আন্তর্জাতিক যুদ্ধবিরতিতে সম্মত পাকিস্তান-আফগানিস্তান

যুদ্ধবিরতিতে সম্মত পাকিস্তান-আফগানিস্তান

তীব্র সীমান্ত সংঘাতের পর কাতারের দোহায় শান্তি আলোচনার পর পাকিস্তান ও আফগানিস্তান তাৎক্ষণিক যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে। ১৯ অক্টোবর ভোরে কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে। সংবাদমাধ্যম রয়টার্সের প্রতিবেদনে এ তথ্য প্রকাশ করা হয়েছে।

বিবৃতিতে বলা হয়, শনিবার কাতার ও তুরস্কের মধ্যস্থতায় এক দফা আলোচনায় পাকিস্তান ও আফগানিস্তান তাৎক্ষণিক যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে।

বিবৃতিতে আরো বলা হয়, এ যুদ্ধবিরতি যেন কার্যকর থাকে সেটি নিশ্চিতে দুই দেশ ফলোআপ বৈঠক করতেও সম্মত হয়েছে। উত্তেজনাপূর্ণ সীমান্ত পরিস্থিতির মধ্যেই দোহায় বৈঠক করেছে পাকিস্তান ও আফগানিস্তানের উচ্চপর্যায়ের প্রতিনিধিদল।

কাতার ও তুরস্কের মধ্যস্থতায় আয়োজিত এই বৈঠকের নেতৃত্বে ছিলেন পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ ও আফগান মন্ত্রী মুল্লা ইয়াকুব।

আলোচনায় ইসলামাবাদ স্পষ্ট জানিয়ে দিয়েছে, আফগান ভূখণ্ডে জঙ্গিগোষ্ঠীর উপস্থিতি তাদের কাছে অগ্রহণযোগ্য। পাকিস্তানের প্রতিনিধিদল আফগান তালেবানকে আন্তর্জাতিক অঙ্গনে প্রতিশ্রুতি রক্ষা করে ‘টিটিপি’ ও ‘বিএলএ’-র মতো গোষ্ঠীর বিরুদ্ধে দৃশ্যমান পদক্ষেপ নেওয়ার আহ্বান জানায়। আর তালেবান সরকার জানিয়েছে, তাদের মাটি অন্য দেশের অভ্যন্তরীণ সংঘাতে ব্যবহারের সুযোগ দেবে না।

খুঁজুন