রবিবার, ১১ অক্টোবর ২০২৬
Journalists
শিরোনাম
অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলে "ট-র্চা-র সেল"! • রংপুরে মোটরসাইকেল চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, উদ্ধার - ৯টি • বিআরটিএ ঢাকা মেট্রো-৪-এ ঘুষ লেনদেনের অভিযোগ, দালালদের মাধ্যমে দ্রুত সেবা পাওয়ার দাবি • বিশ্ব ডিম দিবস ২০২৬ উপলক্ষ্যে বিএলআরআইতে বর্ণাঢ্য আয়োজন • ঘুষ ছাড়া মেলে না সেবা নারায়ণগঞ্জ বিআরটিএতে দালালচক্রের দৌরাত্ম্যের অভিযোগ • সোনাইমুড়ীর সাব-রেজিস্ট্রার সিরাজুল হকের বিরুদ্ধে ঘুষ বাণিজ্য ও সেবাগ্রহীতাদের হয়রানির অভিযোগ • বিএনপি সরকারের সাত মাসে ৩২ কূপ খনন, যুক্ত হচ্ছে প্রায় ১৪৮ এমএমসিএফ গ্যাস • ঢাকার বস্তিতে যক্ষ্মা স্ক্রিনিংয়ে ১ লাখ ৪৫ হাজার ডলার দেবে জাপান • আবেগ, অশ্রুতে আর্জেন্টিনা জাতীয় দল থেকে মেসির বিদায় • কমিশন বাণিজ্য ও দুর্নীতির অভিযোগ: বিআরটিসির ডিজিএম মনিরুজ্জামানের বিরুদ্ধে দুদকে আবেদন
বিনোদন যুক্তরাষ্ট্রে মুক্তি পাচ্ছে বাংলাদেশি সিনেমা

যুক্তরাষ্ট্রে মুক্তি পাচ্ছে বাংলাদেশি সিনেমা

নারী পাচারের ঘটনা নিয়ে গেল সেপ্টেম্বরে ইংরেজি ভাষায় ‘ডট’ নামের যে সিনেমা নির্মিত হয়েছে, সেটি এবার যাচ্ছে যুক্তরাষ্ট্রের প্রেক্ষাগৃহে।

সিনেমার প্রযোজক বড়ুয়া মনোজিত ধীমন বিজ্ঞপ্তিতে জানিয়েছেন, আগামী ৭ নভেম্বর যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া রাজ্যের এএমসি ইউনিভার্সাল স্টুডিওতে মুক্তি পাবে ‘ডট’। ক্যালিফোর্নিয়ার পর যুক্তরাষ্ট্রের ১৫টি অঙ্গরাজ্যে সিনেমাটি প্রদর্শিত হবে।

বড়ুয়া সুনন্দা কাঁকন পরিচালিত এই সিনেমায় অভিনয় করেছেন বড়ুয়া মনোজিত ধীমন, পরী, রাজিবুল ইসলাম, সোনিয়া পারভীন শাপলা, মামুন, মোস্তাফিজুর রহমান, কথা চৌধুরী, কামরুল ইসলাম, মাসুদ চৌধুরী, তারিকুল ইসলাম তারেক, আব্দুল বারীক মুকুল, সেন্ডি কুমার, মিষ্টি মনিসহ অনেকে ।

সিনেমার চিত্রনাট্যে উঠে এসেছে, নদীপাড়ের মানুষের প্রেম-ভালোবাসা আর টানাপোড়েনের গল্প। সিনেমার চিত্রনাট্য লিখেছেন ইমন বড়ুয়া।

গল্প নিয়ে ইমন বলেন, এটি থিওরিটিক্যাল সিনেমা। একটি গ্রামের নদীর পাড়ের মানুষের জীবন চরিত্র নিয়ে। একজন নারী পাচারকারী, গ্রামের সরল মানুষের সঙ্গে মিশে তাদের ট্র্যাপে ফেলে কীভাবে তাদের জীবনে বিপর্যয় ডেকে আনে, তাদের ধ্বংস করে দেয় সেই চিত্র তুলে ধরা হয়েছে ডট সিনেমায়।

ইংরেজি ভাষায় নির্মিত এই সিনেমার দৈর্ঘ্য ২ ঘণ্টা ৮ মিনিট। শুটিং হয়েছে কুমিল্লার তিতাস উপজেলায়। তরী মিডিয়া লিমিটেডের ব্যানারে নির্মিত হয়েছে ‘ডট’। গত ৫ সেপ্টেম্বর দেশের কিছু প্রেক্ষাগৃহে মুক্তি পায় ‘ডট’।



খুঁজুন