উদ্ভাবন, বিনিয়োগ আর দূরদর্শিতার দৌড়ে প্রযুক্তি খাতে কয়েকটি দেশ রয়েছে শীর্ষস্থানীয় অবস্থানে। গ্লোবাল ইনোভেশন ইনডেক্সের এই বছরের তালিকা সম্প্রতি প্রকাশিত হয়েছে। চলুন দেখা যাক কোন কোন দেশ রয়েছে উদ্ভাবনের শীর্ষে।
সুইজারল্যান্ড : গ্লোবাল ইনোভেশন ইনডেক্স ২০২৫-এ সুইজারল্যান্ড টানা ১৫তম বছরের মতো বিশ্বের শীর্ষ উদ্ভাবনী দেশ হিসেবে স্বীকৃতি অর্জন করেছে। গবেষণা, প্রযুক্তি ও অর্থনীতির ভারসাম্যে গড়া দেশটি এখন ডিপটেক, রোবোটিকস, বায়োটেক ও পরিবেশবান্ধব প্রযুক্তি খাতে নেতৃত্ব দিচ্ছে। ইটিএইচ জুরিখ ও ইপিএফের মতো বিশ্বখ্যাত বিশ্ববিদ্যালয় গবেষণা ও স্টার্টআপ ইন্ডাস্ট্রিতে অনন্য ভূমিকা রাখছে। ২০১৯-২৫ সালের মধ্যে দেশটির মোট ভেঞ্চার ক্যাপিটালের প্রায় ৬০ শতাংশ গেছে ডিপটেক সেক্টরে। এ বছর মাইক্রোসফট ঘোষণা দিয়েছিল, সুইজারল্যান্ডে ৪০০ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে কৃত্রিম বুদ্ধিমত্তা ও ক্লাউড অবকাঠামো উন্নয়নে।
সুইডেন : ২০২৫ সালে প্রযুক্তি ও উদ্ভাবনের দৌড়ে ইউরোপের শীর্ষে উঠে এসেছে সুইডেন। সুইডেনের বড় শক্তি হলো এর সমন্বিত প্রযুক্তি ইকোসিস্টেম। দেশটিতে বিশ্ববিদ্যালয়, স্টার্টআপ ও শিল্পপ্রতিষ্ঠান একসঙ্গে কাজ করছে নতুন উদ্ভাবন তৈরিতে। চলতি বছর কানাডার বিনিয়োগ সংস্থা ব্রুকফিল্ড অ্যাসেট ম্যানেজমেন্ট ঘোষণা দিয়েছে, তারা সুইডেনে প্রায় ১০ বিলিয়ন ডলার বিনিয়োগ করে একটি বিশাল এআই ডেটা সেন্টার নির্মাণ করবে। এই প্রকল্প সম্পন্ন করা হলে দেশটি ইউরোপের বড় কৃত্রিম বুদ্ধিমত্তা অবকাঠামো কেন্দ্রগুলোর একটিতে দাঁড়াবে। পরিবেশবান্ধব প্রযুক্তিতেও দেশটির অগ্রণী ভূমিকা রয়েছে।
যুক্তরাষ্ট্র : তালিকায় যুক্তরাষ্ট্র তৃতীয় অবস্থানে থাকলেও বিনিয়োগ ও গবেষণার দিক থেকে এটি বিশ্বের সবচেয়ে বড় প্রযুক্তি বাজার। ওপেনএআই, গুগল ডিপমাইন্ড, অ্যাপল ও মেটার মতো শীর্ষ প্রতিষ্ঠানগুলো এআই এবং জেনারেটিভ মডেল উন্নয়নে নতুন ধাপ অতিক্রম করেছে। একই সঙ্গে, টেক্সাস ও অ্যারিজোনায় টিএসএমসি ও ইনটেল তাদের সেমিকন্ডাক্টর কারখানা সম্প্রসারণে প্রায় ২০০ বিলিয়ন ডলার বিনিয়োগ করছে, যা বৈশ্বিক চিপ সংকট মোকাবিলায় যুগান্তকারী ভূমিকা রাখবে। মহাকাশ প্রযুক্তিতে স্পেসএক্স, ব্লু অরিজিন ও নাসা একসঙ্গে কাজ করছে তাদের মিশন বাস্তবায়নে, যার লক্ষ্য ২০২৬ সালের মধ্যে আবারও মানুষকে চাঁদে পাঠানো।
দক্ষিণ কোরিয়া : গ্লোবাল ইনোভেশন ইনডেক্স ২০২৫-এ দক্ষিণ কোরিয়া শীর্ষ পাঁচে জায়গা করে নিয়েছে। এটি তাদের গবেষণা ও প্রযুক্তি বিনিয়োগের ধারাবাহিক সাফল্যের প্রতিফলন। চলতি বছর দেশটির সরকার ঘোষণা করেছে ‘ডিজিটাল কোরিয়া ২০৩০’ কর্মসূচি। এর লক্ষ্য এআই, ৬জি যোগাযোগব্যবস্থা ও স্মার্ট সিটির উন্নয়নকে এগিয়ে নেওয়া। স্যামসাং ইলেকট্রনিকস একাই ৪৫ বিলিয়ন ডলার বিনিয়োগ করছে পরবর্তী প্রজন্মের চিপ কারখানা নির্মাণে। এ ছাড়া এসকে হাইনিক্স ২০ বিলিয়ন ডলারের প্রকল্প হাতে নিয়েছে মেমোরি টেকনোলজির উন্নয়নে। এসব বিনিয়োগ দেশটিকে বৈশ্বিক সেমিকন্ডাক্টর সরবরাহ শৃঙ্খলে প্রধান অবস্থানে রাখবে। রোবোটিকস ও এআইচালিত উৎপাদনেও দক্ষিণ কোরিয়া দ্রুত এগিয়ে যাচ্ছে। শিল্পক্ষেত্রে ১০ হাজার শ্রমিকের বিপরীতে রোবটের সংখ্যা এখন ১ হাজার ছাড়িয়েছে, যা বিশ্বে সর্বোচ্চ।
সিঙ্গাপুর : সিঙ্গাপুর আবারও প্রমাণ করেছে, ছোট ভূখণ্ড মানেই সম্ভাবনা কম নয়। দেশটির প্রধান শক্তি হলো, সরকারি নেতৃত্বে পরিচালিত ‘স্মার্ট ন্যাশন ২০৩০’ কর্মসূচি, যার অধীনে এ বছর চালু হয়েছে ‘ন্যাশনাল এআই স্ট্র্যাটেজি ২.০’। এর লক্ষ্য কৃত্রিম বুদ্ধিমত্তা, সাইবার নিরাপত্তা এবং ডেটা গভর্ন্যান্সে বৈশ্বিক মান নির্ধারণ। দেশটির সরকার ইতোমধ্যে ৫ বিলিয়ন সিঙ্গাপুরি ডলার বরাদ্দ দিয়েছে এআই গবেষণা, স্বাস্থ্যপ্রযুক্তি ও ফিনটেক স্টার্টআপে বিনিয়োগে। সিঙ্গাপুরের প্রযুক্তি সাফল্যের আরেক স্তম্ভ হলো তার উন্নত ডিজিটাল অবকাঠামো। দেশটি এ বছর বিশ্বের প্রথম সম্পূর্ণ ৫-জি সক্ষম নগররাষ্ট্রে পরিণত হয়েছে। পাশাপাশি টেক জায়ান্ট গুগল ও আমাজন এখানে নতুন ক্লাউড রিজিয়ন স্থাপন করেছে। এ ছাড়া সিঙ্গাপুর পরিবেশবান্ধব প্রযুক্তি উদ্ভাবনে বিশেষ জোর দিচ্ছে।
২০২৫ সালের সর্বাধিক প্রযুক্তি-বান্ধব ৫ দেশ
২০২৫ সালের সর্বাধিক প্রযুক্তি-বান্ধব ৫ দেশ
উদ্ভাবন, বিনিয়োগ আর দূরদর্শিতার দৌড়ে প্রযুক্তি খাতে কয়েকটি দেশ রয়েছে শীর্ষস্থানীয় অবস্থানে। গ্লোবাল ইনোভেশন ইনডেক্সের এই বছরের তালিকা সম্প্রতি প্রকাশিত হয়েছে। চলুন দেখা যাক কোন কোন দেশ রয়েছে উদ্ভাবনের শীর্ষে।সুইজারল্যান্ড : গ্লোবাল ইনোভেশন ইনডেক্স ২০২৫-এ সুইজারল্যান্ড টানা ১৫তম বছরের মতো বিশ্বের শীর্ষ উদ্ভাবনী দেশ হিসেবে স্বীকৃতি অর্জন করেছে। গবেষণা, প্রযুক্তি ও অর্থনীতির ভারসাম্যে গড়া দেশটি এখন ডিপটেক, রোবোটিকস, বায়োটেক ও পরিবেশবান্ধব প্রযুক্তি খাতে নেতৃত্ব দিচ্ছে। ইটিএইচ জুরিখ ও ইপিএফের মতো বিশ্বখ্যাত বিশ্ববিদ্যালয় গবেষণা ও স্টার্টআপ ইন্ডাস্ট্রিতে অনন্য ভূমিকা রাখছে। ২০১৯-২৫ সালের মধ্যে দেশটির মোট ভেঞ্চার ক্যাপিটালের প্রায় ৬০ শতাংশ গেছে ডিপটেক সেক্টরে। এ বছর মাইক্রোসফট ঘোষণা দিয়েছিল, সুইজারল্যান্ডে ৪০০ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে কৃত্রিম বুদ্ধিমত্তা ও ক্লাউড অবকাঠামো উন্নয়নে।সুইডেন : ২০২৫ সালে প্রযুক্তি ও উদ্ভাবনের দৌড়ে ইউরোপের শীর্ষে উঠে এসেছে সুইডেন। সুইডেনের বড় শক্তি হলো এর সমন্বিত প্রযুক্তি ইকোসিস্টেম। দেশটিতে বিশ্ববিদ্যালয়, স্টার্টআপ ও শিল্পপ্রতিষ্ঠান একসঙ্গে কাজ করছে নতুন উদ্ভাবন তৈরিতে। চলতি বছর কানাডার বিনিয়োগ সংস্থা ব্রুকফিল্ড অ্যাসেট ম্যানেজমেন্ট ঘোষণা দিয়েছে, তারা সুইডেনে প্রায় ১০ বিলিয়ন ডলার বিনিয়োগ করে একটি বিশাল
এআই ডেটা সেন্টার নির্মাণ করবে। এই প্রকল্প সম্পন্ন করা হলে দেশটি ইউরোপের বড় কৃত্রিম বুদ্ধিমত্তা অবকাঠামো কেন্দ্রগুলোর একটিতে দাঁড়াবে। পরিবেশবান্ধব প্রযুক্তিতেও দেশটির অগ্রণী ভূমিকা রয়েছে।যুক্তরাষ্ট্র : তালিকায় যুক্তরাষ্ট্র তৃতীয় অবস্থানে থাকলেও বিনিয়োগ ও গবেষণার দিক থেকে এটি বিশ্বের সবচেয়ে বড় প্রযুক্তি বাজার। ওপেনএআই, গুগল ডিপমাইন্ড, অ্যাপল ও মেটার মতো শীর্ষ প্রতিষ্ঠানগুলো এআই এবং জেনারেটিভ মডেল উন্নয়নে নতুন ধাপ অতিক্রম করেছে। একই সঙ্গে, টেক্সাস ও অ্যারিজোনায় টিএসএমসি ও ইনটেল তাদের সেমিকন্ডাক্টর কারখানা সম্প্রসারণে প্রায় ২০০ বিলিয়ন ডলার বিনিয়োগ করছে, যা বৈশ্বিক চিপ সংকট মোকাবিলায় যুগান্তকারী ভূমিকা রাখবে। মহাকাশ প্রযুক্তিতে স্পেসএক্স, ব্লু অরিজিন ও নাসা একসঙ্গে কাজ করছে তাদের মিশন বাস্তবায়নে, যার লক্ষ্য ২০২৬ সালের মধ্যে আবারও মানুষকে চাঁদে পাঠানো।দক্ষিণ কোরিয়া : গ্লোবাল ইনোভেশন ইনডেক্স ২০২৫-এ দক্ষিণ কোরিয়া শীর্ষ পাঁচে জায়গা করে নিয়েছে। এটি তাদের গবেষণা ও প্রযুক্তি বিনিয়োগের ধারাবাহিক সাফল্যের প্রতিফলন। চলতি বছর দেশটির সরকার ঘোষণা করেছে ‘ডিজিটাল কোরিয়া ২০৩০’ কর্মসূচি। এর লক্ষ্য এআই, ৬জি যোগাযোগব্যবস্থা ও স্মার্ট সিটির উন্নয়নকে এগিয়ে নেওয়া। স্যামসাং ইলেকট্রনিকস একাই ৪৫ বিলিয়ন ডলার বিনিয়োগ করছে পরবর্তী
প্রজন্মের চিপ কারখানা নির্মাণে। এ ছাড়া এসকে হাইনিক্স ২০ বিলিয়ন ডলারের প্রকল্প হাতে নিয়েছে মেমোরি টেকনোলজির উন্নয়নে। এসব বিনিয়োগ দেশটিকে বৈশ্বিক সেমিকন্ডাক্টর সরবরাহ শৃঙ্খলে প্রধান অবস্থানে রাখবে। রোবোটিকস ও এআইচালিত উৎপাদনেও দক্ষিণ কোরিয়া দ্রুত এগিয়ে যাচ্ছে। শিল্পক্ষেত্রে ১০ হাজার শ্রমিকের বিপরীতে রোবটের সংখ্যা এখন ১ হাজার ছাড়িয়েছে, যা বিশ্বে সর্বোচ্চ।সিঙ্গাপুর : সিঙ্গাপুর আবারও প্রমাণ করেছে, ছোট ভূখণ্ড মানেই সম্ভাবনা কম নয়। দেশটির প্রধান শক্তি হলো, সরকারি নেতৃত্বে পরিচালিত ‘স্মার্ট ন্যাশন ২০৩০’ কর্মসূচি, যার অধীনে এ বছর চালু হয়েছে ‘ন্যাশনাল এআই স্ট্র্যাটেজি ২.০’। এর লক্ষ্য কৃত্রিম বুদ্ধিমত্তা, সাইবার নিরাপত্তা এবং ডেটা গভর্ন্যান্সে বৈশ্বিক মান নির্ধারণ। দেশটির সরকার ইতোমধ্যে ৫ বিলিয়ন সিঙ্গাপুরি ডলার বরাদ্দ দিয়েছে এআই গবেষণা, স্বাস্থ্যপ্রযুক্তি ও ফিনটেক স্টার্টআপে বিনিয়োগে। সিঙ্গাপুরের প্রযুক্তি সাফল্যের আরেক স্তম্ভ হলো তার উন্নত ডিজিটাল অবকাঠামো। দেশটি এ বছর বিশ্বের প্রথম সম্পূর্ণ ৫-জি সক্ষম নগররাষ্ট্রে পরিণত হয়েছে। পাশাপাশি টেক জায়ান্ট গুগল ও আমাজন এখানে নতুন ক্লাউড রিজিয়ন স্থাপন করেছে। এ ছাড়া সিঙ্গাপুর পরিবেশবান্ধব প্রযুক্তি উদ্ভাবনে বিশেষ জোর দিচ্ছে।
সুফী মাজহারুল ইসলাম মাসুম
[email protected] | ০১৭১১৬৬০৫৫৭
১৫২/২, এ-২ গ্রীন রোড, রওশন টাওয়ার (লিফটের-৫),
পান্থপথ সিগন্যাল, ঢাকা-১২০৫ । মোবাইলঃ ০১৭১৭৪৩৬১৩৯
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত