ব্যাপক বিতর্কের পর পণ্য ও সেবায় ফেসিয়াল রিকগনিশন বা মুখমণ্ডল শনাক্তকরণ প্রযুক্তি থেকে সরে এসেছিল মেটা। তবে আবারও এ প্রযুক্তিতে ফেরার প্রস্তুতি নিচ্ছে সোশ্যাল মিডিয়া জায়ান্টটি। দ্য নিউইয়র্ক টাইমসের এক নতুন প্রতিবেদনে বলা হয়েছে, মার্ক জাকারবার্গের মালিকানাধীন প্রতিষ্ঠানটি চলতি বছরের কোনো এক সময় নিজেদের ব্র্যান্ডের স্মার্ট চশমায় ফেসিয়াল রিকগনিশন ফিচার যুক্ত করতে ইচ্ছুক। খবর এনগ্যাজেট। মেটার পরিকল্পনা সম্পর্কে অবগত চারজনের সূত্রে জানা যায়, অভ্যন্তরীণভাবে ফিচারটির কোডনাম দেওয়া হয়েছে ‘নেম ট্যাগ’। প্রত্যাশা অনুযায়ী এ ফিচারের মাধ্যমে ওকলি বা রে-ব্যান স্মার্ট চশমা ব্যবহারকারীরা সামনে থাকা ব্যক্তিদের শনাক্ত করতে পারবেন এবং এআই প্রযুক্তি ব্যবহার করে তাদের সম্পর্কে তথ্য জানতে পারবেন।
বিশেষজ্ঞরা বলছেন, স্বভাবতই এ ধরনের প্রযুক্তি ব্যক্তিগত গোপনীয়তা ও নৈতিকতার ক্ষেত্রে বিশাল ঝুঁকি তৈরি করে। এ কারণেই মেটা গত বছর দৃষ্টিহীনদের জন্য আয়োজিত একটি সম্মেলনে ‘নেম ট্যাগ’ উন্মোচন করতে দ্বিধাবোধ করেছিল বলে জানা গেছে। এ ছাড়া ২০২৩ সালে বাজারে আসা স্মার্ট চশমার প্রথম সংস্করণেও ফেসিয়াল রিকগনিশন যুক্ত করার পরিকল্পনা থেকে সরে এসেছিল প্রতিষ্ঠানটি।
বিতর্কিত ফেস রিকগনিশন প্রযুক্তিতে ফিরছে মেটা
বিতর্কিত ফেস রিকগনিশন প্রযুক্তিতে ফিরছে মেটা
ব্যাপক বিতর্কের পর পণ্য ও সেবায় ফেসিয়াল রিকগনিশন বা মুখমণ্ডল শনাক্তকরণ প্রযুক্তি থেকে সরে এসেছিল মেটা। তবে আবারও এ প্রযুক্তিতে ফেরার প্রস্তুতি নিচ্ছে সোশ্যাল মিডিয়া জায়ান্টটি। দ্য নিউইয়র্ক টাইমসের এক নতুন প্রতিবেদনে বলা হয়েছে, মার্ক জাকারবার্গের মালিকানাধীন প্রতিষ্ঠানটি চলতি বছরের কোনো এক সময় নিজেদের ব্র্যান্ডের স্মার্ট চশমায় ফেসিয়াল রিকগনিশন ফিচার
যুক্ত করতে ইচ্ছুক। খবর এনগ্যাজেট। মেটার পরিকল্পনা সম্পর্কে অবগত চারজনের সূত্রে জানা যায়, অভ্যন্তরীণভাবে ফিচারটির কোডনাম দেওয়া হয়েছে ‘নেম ট্যাগ’। প্রত্যাশা অনুযায়ী এ ফিচারের মাধ্যমে ওকলি বা রে-ব্যান স্মার্ট চশমা ব্যবহারকারীরা সামনে থাকা ব্যক্তিদের শনাক্ত করতে পারবেন এবং এআই প্রযুক্তি ব্যবহার করে তাদের সম্পর্কে তথ্য জানতে পারবেন।বিশেষজ্ঞরা বলছেন, স্বভাবতই এ
ধরনের প্রযুক্তি ব্যক্তিগত গোপনীয়তা ও নৈতিকতার ক্ষেত্রে বিশাল ঝুঁকি তৈরি করে। এ কারণেই মেটা গত বছর দৃষ্টিহীনদের জন্য আয়োজিত একটি সম্মেলনে ‘নেম ট্যাগ’ উন্মোচন করতে দ্বিধাবোধ করেছিল বলে জানা গেছে। এ ছাড়া ২০২৩ সালে বাজারে আসা স্মার্ট চশমার প্রথম সংস্করণেও ফেসিয়াল রিকগনিশন যুক্ত করার পরিকল্পনা থেকে সরে এসেছিল প্রতিষ্ঠানটি।
সুফী মাজহারুল ইসলাম মাসুম
[email protected] | ০১৭১১৬৬০৫৫৭
১৫২/২, এ-২ গ্রীন রোড, রওশন টাওয়ার (লিফটের-৫),
পান্থপথ সিগন্যাল, ঢাকা-১২০৫ । মোবাইলঃ ০১৭১৭৪৩৬১৩৯
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত