মঙ্গলবার (২৩ জুলাই) রাত সাড়ে আটটার দিকে পরীক্ষামূলকভাবে চালু
হয় ব্রডব্র্যান্ড ইন্টারনেট। এসময়, রাজধানীর বেশ কয়েকটি এলাকার বাসিন্দারা
জানান, তারা ইন্টারনেট ব্যবহার করতে পারছেন। তবে, ফেসবুক, মেসেঞ্জারসহ
সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে প্রবেশ করা যাচ্ছেনা বলেও জানান তারা। যদিও,
প্রবেশ করা যাচ্ছে ইউটিউব এবং হোয়াটসঅ্যাপে।
এর আগে মঙ্গলবার (২৩ জুলাই) বিকালে দেশজুড়ে বন্ধ
থাকা ইন্টারনেট সেবার বিষয়ে সুখবর দেন ডাকা, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি
প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। তিনি জানান, আজ রাতেই ব্রডব্যান্ড ইন্টারনেট চালু
হবে।
পলক বলেন, অগ্রাধিকারভিত্তিতে বাছাইকৃত এলাকায়
চালু করা হবে ব্রডব্যান্ড ইন্টারনেট। এক্ষেত্রে, সরকারি পরিষবা, ব্যাংকিং খাত,
কল-কারখানা এবং গণমাধ্যম অগ্রাধিকার পাবে বলেও জানান তিনি।
আজ বেলা ১টার দিকে রাজধানীর মহাখালীর খাজা টাওয়ার
এলাকার ব্রডব্যান্ড সঞ্চালন লাইন ও ডাটা সেন্টার পরিদর্শন কতে যান ডাক,
টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী।
গত বৃহস্পতিবার সন্ধ্যায় দুর্যোগ ব্যবস্থাপনা ভবনে
দুর্বৃত্তদের দেয়া আগুনের পর রাত থেকে বন্ধ হয়ে যায় ইন্টারনেট সেবা।
এর আগে, সোমবার তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী
জানিয়েছিলেন, সঞ্চালন লাইন মেরামতের কাজ চলছে। রাতের (সোমবার) মধ্যেই
ব্রডব্যান্ড ইন্টারনেট সেবা চালুর সর্বোচ্চ চেষ্টা চলছে। যদিও সেটা সম্ভব হয়নি।
চালু হয় ব্রডব্র্যান্ড ইন্টারনেট সেবা
চালু হয় ব্রডব্র্যান্ড ইন্টারনেট সেবা
মঙ্গলবার (২৩ জুলাই) রাত সাড়ে আটটার দিকে পরীক্ষামূলকভাবে চালু হয় ব্রডব্র্যান্ড ইন্টারনেট। এসময়, রাজধানীর বেশ কয়েকটি এলাকার বাসিন্দারা জানান, তারা ইন্টারনেট ব্যবহার করতে পারছেন। তবে, ফেসবুক, মেসেঞ্জারসহ সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে প্রবেশ করা যাচ্ছেনা বলেও জানান তারা। যদিও, প্রবেশ করা যাচ্ছে ইউটিউব এবং হোয়াটসঅ্যাপে। এর আগে মঙ্গলবার (২৩ জুলাই) বিকালে দেশজুড়ে বন্ধ থাকা ইন্টারনেট সেবার বিষয়ে
সুখবর দেন ডাকা, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। তিনি জানান, আজ রাতেই ব্রডব্যান্ড ইন্টারনেট চালু হবে। পলক বলেন, অগ্রাধিকারভিত্তিতে বাছাইকৃত এলাকায় চালু করা হবে ব্রডব্যান্ড ইন্টারনেট। এক্ষেত্রে, সরকারি পরিষবা, ব্যাংকিং খাত, কল-কারখানা এবং গণমাধ্যম অগ্রাধিকার পাবে বলেও জানান তিনি। আজ বেলা ১টার দিকে রাজধানীর মহাখালীর খাজা টাওয়ার এলাকার ব্রডব্যান্ড সঞ্চালন লাইন
ও ডাটা সেন্টার পরিদর্শন কতে যান ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী। গত বৃহস্পতিবার সন্ধ্যায় দুর্যোগ ব্যবস্থাপনা ভবনে দুর্বৃত্তদের দেয়া আগুনের পর রাত থেকে বন্ধ হয়ে যায় ইন্টারনেট সেবা। এর আগে, সোমবার তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জানিয়েছিলেন, সঞ্চালন লাইন মেরামতের কাজ চলছে। রাতের (সোমবার) মধ্যেই ব্রডব্যান্ড ইন্টারনেট সেবা চালুর সর্বোচ্চ চেষ্টা চলছে। যদিও সেটা সম্ভব হয়নি।
সুফী মাজহারুল ইসলাম মাসুম
[email protected] | ০১৭১১৬৬০৫৫৭
১৫২/২, এ-২ গ্রীন রোড, রওশন টাওয়ার (লিফটের-৫),
পান্থপথ সিগন্যাল, ঢাকা-১২০৫ । মোবাইলঃ ০১৭১৭৪৩৬১৩৯
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত