শিগগির বাজারে আসছে ইনফিনিক্সি ব্র্যান্ডের প্রথম ৫জি স্মার্টফোন ‘জিরো ৫জি’। শক্তিশালী ‘৬এনএম ৫জি চিপসেট’ এবং বাহারি ডিজাইনের এই মোবাইলটি ধীরে ধীরে সারাবিশ্বেই সহজলভ্য হবে।
গত ৮ ফেব্রুয়ারি চীনের সাংহাইতে প্রাথমিকভাবে এই ডিভাইসটি উন্মোচিত হয়। স্মার্টফোনটিতে রয়েছে ‘৬এনএম মিডিয়াটেক ডাইমেনেস্টি ৯০০ মাস্টার প্রসেসর’, ইউনি-কার্ভ ডিজাইন, ৩০এক্স আল্ট্রা জুমের ৪৮ মেগাপিক্সেল এআই ট্রিপল ক্যামেরা, ১২০ হার্টজ রিফ্রেশ রেট এবং ২৪০ হার্টজ টাচ স্যাম্পল রেট সম্বলিত ৬.৭৮” ইঞ্চির এফএইচডি+ আল্ট্রা-সম্মুথ ডিসপ্লে এবং ৩৩ ওয়াট চার্জ টেকনোলজির (টিইউভি রাইনল্যান্ড প্রযুক্তির দ্রুত ও নিরাপদ সুবিধাসম্পন্ন) ৫০০০এমএএইচ ব্যাটারি।
ইনফিনিক্স মোবিলিটির ডেপুটি প্রোডাক্ট ডিরেক্টর চার্লস ডিং বলেন, বর্তমান দ্রুত বর্ধনশীল বাজার ব্যবস্থায় ইনফিনিক্স কার্যকরী ভূমিকা রাখতে সক্ষম হচ্ছে।
একইসঙ্গে, গ্রাহকদের দিচ্ছে উচ্চ পারফরম্যান্সের ৫জি প্রযুক্তি সেবা। ‘জিরো ৫জি’ স্মার্টফোনের মাধ্যমে গ্রাহকরা আরো সহজ ও বিস্তৃতভাবে এই সুবিধা উপভোগ করতে পারবেন।
চার্লস ডিং আরও বলেন, আমাদের উদ্ভাবিত প্রযুক্তির জিরো ৫জি' ব্যবহারকারীরা নান্দনিক ও বেশ হালকা এই মোবাইলে অধিকতর ভালো পারফরম্যান্স পাবেন।
পাশাপাশি তারা সাশ্রয়ী মূল্যের একটি ৫জি স্মার্টফোনে যেসব কাঙ্ক্ষিত ফিচার আশা করেন, সেসব-ই মিলবে এই ডিভাইসে।
‘৬এনএম মিডিয়াটেক ডাইমেনেস্টি ৯০০ ৫জি চিপসেট’ সম্বলিত শক্তিশালী ইনফিনিক্স ‘জিরো ৫জি’ স্মার্টফোনের মাধ্যমে ব্যবহারকারীরা দ্রুত ডাউনলোড ও গেমিং সুবিধা পাবেন।
৫জি প্রযুক্তির এই মোবাইলফোনটি ব্যাটারির সক্ষমতাও আরো বেশি সময়ে ধরে রাখে এবং ইন্টারনেট ব্যান্ডউইথ এর সামার্থ্য যাচাই করে স্বয়ংক্রিয়ভাবে গ্রাহকদের ৪জি কিংবা ৫জি সেবা প্রদান করে।
জিরো ৫জি’ আনছে ইনফিনিক্স
জিরো ৫জি’ আনছে ইনফিনিক্স
শিগগির বাজারে আসছে ইনফিনিক্সি ব্র্যান্ডের প্রথম ৫জি স্মার্টফোন ‘জিরো ৫জি’। শক্তিশালী ‘৬এনএম ৫জি চিপসেট’ এবং বাহারি ডিজাইনের এই মোবাইলটি ধীরে ধীরে সারাবিশ্বেই সহজলভ্য হবে।গত ৮ ফেব্রুয়ারি চীনের সাংহাইতে প্রাথমিকভাবে এই ডিভাইসটি উন্মোচিত হয়। স্মার্টফোনটিতে রয়েছে ‘৬এনএম মিডিয়াটেক ডাইমেনেস্টি ৯০০ মাস্টার প্রসেসর’, ইউনি-কার্ভ ডিজাইন, ৩০এক্স আল্ট্রা জুমের ৪৮ মেগাপিক্সেল এআই ট্রিপল ক্যামেরা, ১২০ হার্টজ রিফ্রেশ রেট এবং ২৪০ হার্টজ টাচ স্যাম্পল রেট সম্বলিত ৬.৭৮” ইঞ্চির এফএইচডি+ আল্ট্রা-সম্মুথ ডিসপ্লে
এবং ৩৩ ওয়াট চার্জ টেকনোলজির (টিইউভি রাইনল্যান্ড প্রযুক্তির দ্রুত ও নিরাপদ সুবিধাসম্পন্ন) ৫০০০এমএএইচ ব্যাটারি।ইনফিনিক্স মোবিলিটির ডেপুটি প্রোডাক্ট ডিরেক্টর চার্লস ডিং বলেন, বর্তমান দ্রুত বর্ধনশীল বাজার ব্যবস্থায় ইনফিনিক্স কার্যকরী ভূমিকা রাখতে সক্ষম হচ্ছে।একইসঙ্গে, গ্রাহকদের দিচ্ছে উচ্চ পারফরম্যান্সের ৫জি প্রযুক্তি সেবা। ‘জিরো ৫জি’ স্মার্টফোনের মাধ্যমে গ্রাহকরা আরো সহজ ও বিস্তৃতভাবে এই সুবিধা উপভোগ করতে পারবেন।চার্লস ডিং আরও বলেন, আমাদের উদ্ভাবিত প্রযুক্তির জিরো ৫জি' ব্যবহারকারীরা নান্দনিক ও বেশ হালকা এই
মোবাইলে অধিকতর ভালো পারফরম্যান্স পাবেন।পাশাপাশি তারা সাশ্রয়ী মূল্যের একটি ৫জি স্মার্টফোনে যেসব কাঙ্ক্ষিত ফিচার আশা করেন, সেসব-ই মিলবে এই ডিভাইসে।‘৬এনএম মিডিয়াটেক ডাইমেনেস্টি ৯০০ ৫জি চিপসেট’ সম্বলিত শক্তিশালী ইনফিনিক্স ‘জিরো ৫জি’ স্মার্টফোনের মাধ্যমে ব্যবহারকারীরা দ্রুত ডাউনলোড ও গেমিং সুবিধা পাবেন।৫জি প্রযুক্তির এই মোবাইলফোনটি ব্যাটারির সক্ষমতাও আরো বেশি সময়ে ধরে রাখে এবং ইন্টারনেট ব্যান্ডউইথ এর সামার্থ্য যাচাই করে স্বয়ংক্রিয়ভাবে গ্রাহকদের ৪জি কিংবা ৫জি সেবা প্রদান করে।
সুফী মাজহারুল ইসলাম মাসুম
[email protected] | ০১৭১১৬৬০৫৫৭
১৫২/২, এ-২ গ্রীন রোড, রওশন টাওয়ার (লিফটের-৫),
পান্থপথ সিগন্যাল, ঢাকা-১২০৫ । মোবাইলঃ ০১৭১৭৪৩৬১৩৯
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত