আত্ম- জিজ্ঞাসা- আমি কোথা থেকে এসেছি?
উপলব্ধি -আলোকময় অনন্ত শুণ্য পরা প্রকৃতি হতে আমি এসেছি, এসেছি নিরাকার হতে। পরমাত্মার হিসাবে পরা প্রকৃতিতে শুণ্যে যুক্ত ছিলাম। ছিলাম উর্ধ্বে, আত্মা শরীর ধারনের পর অপরা প্রকৃতির মাঝে তার পতন হয়েছে।
২.আত্ম- জিজ্ঞাসা- আমি কেন এসেছি?
উপলব্ধি- এসেছি বিমলানন্দ উপভোগ করার জন্য, এসেছি পরম আনন্দময় পরমপুরুষের লীলায় অংশগ্রহণের জন্য। এসেছি ঋণ, দায় শোধ করতে, সাথে কর্মফল ভোগ ও জগতের কল্যাণের জন্য এসেছি। পাশাপাশি যে পরম শুণ্য হতে পতন হয়েছে সেখানে ফিরে যাবার গন্তব্যটা খুঁজে বের করে ফিরে যেতে এসেছি।
৩. আত্ম-জিজ্ঞাসা- আমি কোথায় যাবো?
উপলব্ধি- যেথা হতে এসেছি সেখানে ফিরে যাবো। আবার শুণ্যে মিলাবো, পরা প্রকৃতির সাথে যুক্ত হবো। না পারলে জন্ম-জন্মান্তরে আবার আসব, আবার যাবো; অনন্তকালের যাত্রাপথ। সেই যাত্রা শেষ হবে না যতক্ষণ না পরমাত্মার সাথে লয় হচ্ছে।
৪. আত্ম-জিজ্ঞাসা- আমার সাথে আমার কিসের সম্পর্ক?
উপলব্ধি- আমার সাথে আমার সর্ম্পক হচ্ছে জীবাত্মা ও পরমাত্মার। জীবাত্মা চঞ্চল ও অস্থির। পরমাত্মা স্থির, অনাসক্ত ও নির্বিকার। চঞ্চলের সর্ম্পক স্থির হওয়ার আকুলতায়। চঞ্চল প্রকৃতির সাথে স্থির পুরুষের প্রেমের যে সম্পর্ক, আমার সাথে আমার সেই সম্পর্ক।
৫. আত্ম- জিজ্ঞাসা- সবার সাথে আমার কিসের সম্পর্ক? (মা,বাবা, ভাই, বোন,ইত্যাদি )
উপলব্ধি- শুধু মা-বাবা ভাই বোন নয়, পৃথিবীর সকল জীবের সাথে আমার আত্মিক সর্ম্পক। আমরা কেউ প্রাণ বা আত্মা ছাড়া নই। এক প্রাণ জগৎময়।
৬. আত্ম- জিজ্ঞাসা- আমি কে?
উপলব্ধি- আমি জীবাত্মা ও পরমাত্মা দুটোই, অহং শক্তি। উত্তম পুরুষ। পুরুষোত্তম। আমি অসীম অনন্ত শুণ্য, পরা প্রকৃতি; আমিই চঞ্চলা প্রকৃতি। আমিই সর্ব বৃহৎ জগতের নিয়ন্তা। আমি সগুন ও নির্গুন ব্রহ্ম। আমিই সব।
কিছু আত্ম-জিজ্ঞাসা ও একান্ত উপলব্ধি
কিছু আত্ম-জিজ্ঞাসা ও একান্ত উপলব্ধি
আত্ম- জিজ্ঞাসা- আমি কোথা থেকে এসেছি?উপলব্ধি -আলোকময় অনন্ত শুণ্য পরা প্রকৃতি হতে আমি এসেছি, এসেছি নিরাকার হতে। পরমাত্মার হিসাবে পরা প্রকৃতিতে শুণ্যে যুক্ত ছিলাম। ছিলাম উর্ধ্বে, আত্মা শরীর ধারনের পর অপরা প্রকৃতির মাঝে তার পতন হয়েছে।২.আত্ম- জিজ্ঞাসা- আমি কেন এসেছি?উপলব্ধি- এসেছি বিমলানন্দ উপভোগ করার জন্য, এসেছি পরম আনন্দময় পরমপুরুষের লীলায় অংশগ্রহণের জন্য। এসেছি ঋণ, দায় শোধ করতে, সাথে কর্মফল ভোগ ও জগতের কল্যাণের জন্য এসেছি। পাশাপাশি যে পরম শুণ্য হতে পতন হয়েছে সেখানে ফিরে যাবার গন্তব্যটা খুঁজে
বের করে ফিরে যেতে এসেছি।৩. আত্ম-জিজ্ঞাসা- আমি কোথায় যাবো?উপলব্ধি- যেথা হতে এসেছি সেখানে ফিরে যাবো। আবার শুণ্যে মিলাবো, পরা প্রকৃতির সাথে যুক্ত হবো। না পারলে জন্ম-জন্মান্তরে আবার আসব, আবার যাবো; অনন্তকালের যাত্রাপথ। সেই যাত্রা শেষ হবে না যতক্ষণ না পরমাত্মার সাথে লয় হচ্ছে।৪. আত্ম-জিজ্ঞাসা- আমার সাথে আমার কিসের সম্পর্ক?উপলব্ধি- আমার সাথে আমার সর্ম্পক হচ্ছে জীবাত্মা ও পরমাত্মার। জীবাত্মা চঞ্চল ও অস্থির। পরমাত্মা স্থির, অনাসক্ত ও নির্বিকার। চঞ্চলের সর্ম্পক স্থির হওয়ার আকুলতায়। চঞ্চল প্রকৃতির সাথে স্থির পুরুষের প্রেমের
যে সম্পর্ক, আমার সাথে আমার সেই সম্পর্ক।৫. আত্ম- জিজ্ঞাসা- সবার সাথে আমার কিসের সম্পর্ক? (মা,বাবা, ভাই, বোন,ইত্যাদি )উপলব্ধি- শুধু মা-বাবা ভাই বোন নয়, পৃথিবীর সকল জীবের সাথে আমার আত্মিক সর্ম্পক। আমরা কেউ প্রাণ বা আত্মা ছাড়া নই। এক প্রাণ জগৎময়।৬. আত্ম- জিজ্ঞাসা- আমি কে?উপলব্ধি- আমি জীবাত্মা ও পরমাত্মা দুটোই, অহং শক্তি। উত্তম পুরুষ। পুরুষোত্তম। আমি অসীম অনন্ত শুণ্য, পরা প্রকৃতি; আমিই চঞ্চলা প্রকৃতি। আমিই সর্ব বৃহৎ জগতের নিয়ন্তা। আমি সগুন ও নির্গুন ব্রহ্ম। আমিই সব।
সুফী মাজহারুল ইসলাম মাসুম
[email protected] | ০১৭১১৬৬০৫৫৭
১৫২/২, এ-২ গ্রীন রোড, রওশন টাওয়ার (লিফটের-৫),
পান্থপথ সিগন্যাল, ঢাকা-১২০৫ । মোবাইলঃ ০১৭১৭৪৩৬১৩৯
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত