নিজস্ব প্রতিবেদক :
মাইজভাণ্ডার শরীফের সাজ্জাদানশীন, শাহ্সুফি ডক্টর সৈয়দ সাইফুদ্দীন আহমদ আল হাসানী মাইজভাণ্ডারী বলেছেন,"মিলাদ মাহ্ফিল, ফাতেহা, ঈদে মিলাদুন্নবী (দ), শবে বরাতসহ বিভিন্ন বিষয়ে একটি সংঘবদ্ধ চক্র মুসলমানদেরকে বিভ্রান্ত করছে। এ উপলক্ষ্যগুলো মহান আল্লাহ্ ও প্রিয় নবিজী (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) এর সান্নিধ্য অর্জনের উত্তম মাধ্যম। সুফিদের মাধ্যমে পৃথিবীর সর্বত্র ইসলামের প্রচার প্রসার ঘটেছে। তাই সুফি ও আউলিয়ায়ে কেরামের পথ ও মতই ইসলামের প্রকৃত ধারা। সে ধারা অনুসরণেই খুঁজে পাওয়া যাবে মুক্তির পথ। তরুণ প্রজন্মকে এ দিবসগুলো পালনে উদ্বুদ্ধ করতে হবে। এতে তাদের মাঝে নৈতিকতা, সামাজিক দায়িত্ববোধ এবং খোদাপ্রেম জাগ্রত হবে। এ দিবসগুলো মুসলিম সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ। কিছু ষড়যন্ত্রকারীদের অপব্যাখার জন্য তরুণরা আজ অপসংস্কৃতির দিকে ঝুঁকছে। এতে তাদের মাঝে নৈতিকতার অবক্ষয় ও উগ্রতা বৃদ্ধি পাচ্ছে। তাই জাতীয় নিরাপত্তার স্বার্থেও এ অপব্যাখাকারীদেরকে আইনের আওতায় আনতে হবে। সমাজে শান্তিপূর্ণ সহাবস্থান নিশ্চিত করতে এবং মানুষের আত্নিক পরিশুদ্ধি অর্জনে বিভিন্ন ইসলামি উৎসব ও উপলক্ষ্যগুলো গুরুত্বের সাথে পালন করতে হবে।"
২৭ ফেব্রুয়ারি, ২০২৪ গাজীপুরে পবিত্র ঈদ-এ-মিলাদুন্নবী (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) উপলক্ষ্যে আয়োজিত মাহ্ফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। অ্যাডভোকেট ওয়াজউদ্দিন মিয়ার সভাপতিত্বে, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাহিদ আহসান রাসেল এমপি।
বক্তব্য রাখেন, বীর মুক্তিযোদ্ধা, বিশিষ্ট ব্যক্তিবর্গ, ওলামা মাশায়েখ, খলিফাবৃন্দ, আঞ্জুমান-এ-রহমানিয়া মইনীয়া মাইজভাণ্ডারীয়া ও মইনীয়া যুব ফোরামের নেতৃবৃন্দ।
দো-জাহানের বাদশাহ্, রহমাতুল্লিল আলামীন, হযরত আহমদ মুজতবা, মুহাম্মদ মুস্তফা (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) এবং তার পবিত্র আহলে বাইতগণের প্রতি সশ্রদ্ধ সালাম পেশ শেষে দেশ ও মানবতার কল্যাণ কামনায় মুনাজাত করেন, সাইয়্যিদ সাইফুদ্দীন আহমদ আল হাসানী মাইজভাণ্ডারী।
মুসলিমদেরকে সঠিক পথ থেকে বিচ্যুত করার জন্য বিভিন্ন ষড়যন্ত্র চলছে
মুসলিমদেরকে সঠিক পথ থেকে বিচ্যুত করার জন্য বিভিন্ন ষড়যন্ত্র চলছে
নিজস্ব প্রতিবেদক :মাইজভাণ্ডার শরীফের সাজ্জাদানশীন, শাহ্সুফি ডক্টর সৈয়দ সাইফুদ্দীন আহমদ আল হাসানী মাইজভাণ্ডারী বলেছেন,"মিলাদ মাহ্ফিল, ফাতেহা, ঈদে মিলাদুন্নবী (দ), শবে বরাতসহ বিভিন্ন বিষয়ে একটি সংঘবদ্ধ চক্র মুসলমানদেরকে বিভ্রান্ত করছে। এ উপলক্ষ্যগুলো মহান আল্লাহ্ ও প্রিয় নবিজী (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) এর সান্নিধ্য অর্জনের উত্তম মাধ্যম। সুফিদের মাধ্যমে পৃথিবীর সর্বত্র ইসলামের প্রচার প্রসার ঘটেছে। তাই সুফি ও আউলিয়ায়ে কেরামের পথ ও মতই ইসলামের প্রকৃত ধারা। সে ধারা অনুসরণেই খুঁজে পাওয়া যাবে মুক্তির পথ। তরুণ প্রজন্মকে এ দিবসগুলো পালনে
উদ্বুদ্ধ করতে হবে। এতে তাদের মাঝে নৈতিকতা, সামাজিক দায়িত্ববোধ এবং খোদাপ্রেম জাগ্রত হবে। এ দিবসগুলো মুসলিম সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ। কিছু ষড়যন্ত্রকারীদের অপব্যাখার জন্য তরুণরা আজ অপসংস্কৃতির দিকে ঝুঁকছে। এতে তাদের মাঝে নৈতিকতার অবক্ষয় ও উগ্রতা বৃদ্ধি পাচ্ছে। তাই জাতীয় নিরাপত্তার স্বার্থেও এ অপব্যাখাকারীদেরকে আইনের আওতায় আনতে হবে। সমাজে শান্তিপূর্ণ সহাবস্থান নিশ্চিত করতে এবং মানুষের আত্নিক পরিশুদ্ধি অর্জনে বিভিন্ন ইসলামি উৎসব ও উপলক্ষ্যগুলো গুরুত্বের সাথে পালন করতে হবে।"২৭ ফেব্রুয়ারি, ২০২৪ গাজীপুরে পবিত্র ঈদ-এ-মিলাদুন্নবী (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) উপলক্ষ্যে
আয়োজিত মাহ্ফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। অ্যাডভোকেট ওয়াজউদ্দিন মিয়ার সভাপতিত্বে, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাহিদ আহসান রাসেল এমপি। বক্তব্য রাখেন, বীর মুক্তিযোদ্ধা, বিশিষ্ট ব্যক্তিবর্গ, ওলামা মাশায়েখ, খলিফাবৃন্দ, আঞ্জুমান-এ-রহমানিয়া মইনীয়া মাইজভাণ্ডারীয়া ও মইনীয়া যুব ফোরামের নেতৃবৃন্দ। দো-জাহানের বাদশাহ্, রহমাতুল্লিল আলামীন, হযরত আহমদ মুজতবা, মুহাম্মদ মুস্তফা (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) এবং তার পবিত্র আহলে বাইতগণের প্রতি সশ্রদ্ধ সালাম পেশ শেষে দেশ ও মানবতার কল্যাণ কামনায় মুনাজাত করেন, সাইয়্যিদ সাইফুদ্দীন আহমদ আল হাসানী মাইজভাণ্ডারী।
সুফী মাজহারুল ইসলাম মাসুম
[email protected] | ০১৭১১৬৬০৫৫৭
১৫২/২, এ-২ গ্রীন রোড, রওশন টাওয়ার (লিফটের-৫),
পান্থপথ সিগন্যাল, ঢাকা-১২০৫ । মোবাইলঃ ০১৭১৭৪৩৬১৩৯
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত