মাইক্রোসফটের
সহপ্রতিষ্ঠাতা বিল গেটস বলেছেন, আমাদের পৃথিবী বদলে দেবে চ্যাটজিপিটি। ব্যাখ্যায় তিনি বলেন, এটি একটি
চ্যাটবট। প্রশ্নকারী প্রশ্ন করার সঙ্গে সঙ্গে মানুষের মতো যা উত্তর দেয়।
ইন্টারনেট আবিষ্কারের মতোই তাৎপর্যপূর্ণ এই প্রযুক্তি।
ব্যবসা ভিত্তিক প্রভাবশালী জার্মান সংবাদমাধ্যম হ্যান্ডেলসব্লাটকে
দেয়া এক সাক্ষাৎকারে এসব কথা বলেন বিল গেটস।
তিনি জানান, আগের কৃত্রিম
বুদ্ধিমত্তাগুলো সব বিষয়ে লিখতে ও পড়তে পারতো। তবে বিষয়বস্তু বুঝতে পারতো না।
কিন্তু চ্যাটজিপিটির মতো নতুন প্রোগ্রামগুলো চালান বা চিঠি লিখতে সাহায্য করবে।
এতে অনেক অফিসের কাজ আরও সুনিপুণ হবে। শ্রম ও সময় বাঁচবে।
চ্যাটজিপিটি
হলো কৃত্রিম বুদ্ধিমত্তাচালিত কন্টেট ক্রিয়েটর। যার পুরো নাম- 'জেনারেটিভ
প্রি-ট্রেইনড ট্রান্সফরমার'। ২০২২ সালের নভেম্বরে বিশ্বের
প্রথম সারির মার্কিন গবেষণা ল্যাবরেটরি ওপেন এআই এই চ্যাটবট বাজারে আনে।
এতে
পৃষ্ঠপোষকতা করে মাইক্রোসফট করপোরেশন। প্রযুক্তি ইতিহাসে এখন পর্যন্ত সবচেয়ে দ্রুত
বর্ধনশীল ভোক্তা অ্যাপ হিসেবে বিবেচিত এটি। বলা হচ্ছে, বিশ্বের শীর্ষ
জনপ্রিয় সার্চ ইঞ্জিন গুগলকে হুমকির মুখে ফেলবে চ্যাটজিপিটি।
এই চ্যাটবট
যেকোনো বিষয়ে লিখতে,
প্রত্যুত্তর দিতে, কথোপকথন চালাতে, জটিল বিষয়ে পরিষ্কার ধারণা দিতে, বোধগম্য ভাষান্তর
করতে পারে। যেকোনো ভুল ধরিয়ে দিতে, এমনকি মনের মতো না হলে তা
প্রত্যাখ্যান করতে পারে এটি।
পৃথিবী বদলে দেবে চ্যাটজিপিটি
পৃথিবী বদলে দেবে চ্যাটজিপিটি
মাইক্রোসফটের সহপ্রতিষ্ঠাতা বিল গেটস বলেছেন, আমাদের পৃথিবী বদলে দেবে চ্যাটজিপিটি। ব্যাখ্যায় তিনি বলেন, এটি একটি চ্যাটবট। প্রশ্নকারী প্রশ্ন করার সঙ্গে সঙ্গে মানুষের মতো যা উত্তর দেয়। ইন্টারনেট আবিষ্কারের মতোই তাৎপর্যপূর্ণ এই প্রযুক্তি। ব্যবসা ভিত্তিক প্রভাবশালী জার্মান সংবাদমাধ্যম হ্যান্ডেলসব্লাটকে দেয়া এক সাক্ষাৎকারে এসব কথা বলেন বিল গেটস। তিনি জানান, আগের কৃত্রিম বুদ্ধিমত্তাগুলো সব বিষয়ে লিখতে ও পড়তে পারতো। তবে বিষয়বস্তু
বুঝতে পারতো না। কিন্তু চ্যাটজিপিটির মতো নতুন প্রোগ্রামগুলো চালান বা চিঠি লিখতে সাহায্য করবে। এতে অনেক অফিসের কাজ আরও সুনিপুণ হবে। শ্রম ও সময় বাঁচবে। চ্যাটজিপিটি হলো কৃত্রিম বুদ্ধিমত্তাচালিত কন্টেট ক্রিয়েটর। যার পুরো নাম- 'জেনারেটিভ প্রি-ট্রেইনড ট্রান্সফরমার'। ২০২২ সালের নভেম্বরে বিশ্বের প্রথম সারির মার্কিন গবেষণা ল্যাবরেটরি ওপেন এআই এই চ্যাটবট বাজারে আনে। এতে পৃষ্ঠপোষকতা করে মাইক্রোসফট করপোরেশন। প্রযুক্তি ইতিহাসে
এখন পর্যন্ত সবচেয়ে দ্রুত বর্ধনশীল ভোক্তা অ্যাপ হিসেবে বিবেচিত এটি। বলা হচ্ছে, বিশ্বের শীর্ষ জনপ্রিয় সার্চ ইঞ্জিন গুগলকে হুমকির মুখে ফেলবে চ্যাটজিপিটি। এই চ্যাটবট যেকোনো বিষয়ে লিখতে, প্রত্যুত্তর দিতে, কথোপকথন চালাতে, জটিল বিষয়ে পরিষ্কার ধারণা দিতে, বোধগম্য ভাষান্তর করতে পারে। যেকোনো ভুল ধরিয়ে দিতে, এমনকি মনের মতো না হলে তা প্রত্যাখ্যান করতে পারে এটি।
সুফী মাজহারুল ইসলাম মাসুম
[email protected] | ০১৭১১৬৬০৫৫৭
১৫২/২, এ-২ গ্রীন রোড, রওশন টাওয়ার (লিফটের-৫),
পান্থপথ সিগন্যাল, ঢাকা-১২০৫ । মোবাইলঃ ০১৭১৭৪৩৬১৩৯
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত