শনিবার, ৬ জুন ২০২৬
Journalists
শিরোনাম
মতামত রামিসার মামলার আসামি কি বেশি ক্ষমতাধর?

রামিসার মামলার আসামি কি বেশি ক্ষমতাধর?

রামিসার মামলার আসামি সোহেল রানা কি বেশি ক্ষমতাধর? তার কি অঢেল টাকা আছে? তার কুকর্মের প্রতি কি সমাজের কারও কোনো সহানুভূতি আছে? তবুও মানুষ বিশ্বাস করে না, তার অপরাধের বিচার হবে। কারণ কী? 

জুলাই সন্ত্রাসীদের হাতে শত শত মানুষ হত্যা, অগ্নিসংযোগ, হামলা ও লুটপাটের অপরাধকে দায়মুক্তি দিয়ে আইন পাস করা হয়েছে। মামলা করা বা তদন্ত করারও অধিকার নেই। খোদ পুলিশ বিভাগ হত্যার শিকার হওয়া সত্ত্বেও বিচার পাবে না। সাধারণ মানুষের মনে বিচারের প্রতি আস্থা কীভাবে থাকবে?

ইউনুস আমল থেকে চলমান বর্বরতায় বিচার ব্যবস্থার প্রতি মানুষের আস্থা উঠে গেছে। বিচারহীনতা চলছে—মানুষ তা দেখছে। আইনজীবীর পোশাক পরে বিচার অঙ্গনে বন্দীদের ওপর হামলা ও মব ক্রাইম করা হয়। এরা ক্ষমতাধর মবক্রিমিনাল—পোশাকে আইনজীবী—পরিচয়ে বিএনপি, জামায়াত বা এনসিপির লোক। এদের বিচার করার ক্ষমতা বিচারকদেরও হয়নি। সুপ্রিম কোর্টের বিচারপতি নিয়োগ ও অপসারণ হয়েছে মব-ক্রিমিনালদের দাবিতে।

লাখ লাখ মানুষকে ভুয়া মামলায় হয়রানি করা হচ্ছে, বিচার নেই। ক্রিকেটার মাশরাফি বিন মর্তুজা কি কাউকে হত্যা করেছে? সাকিব আল হাসান কি কাউকে হত্যা করেছে? প্রখ্যাত চিকিৎসক অধ্যাপক সামন্ত লাল সেন বা অধ্যাপক প্রাণ গোপাল দত্তের মতো মানুষরা কি হত্যায় অংশ নিয়েছে? আদেশ দিয়েছে? বিচারপতি, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, সাংবাদিক—রাজনৈতিক মতাদর্শ বিবেচনায় গণহারে হত্যা মামলার আসামি। সারাদেশে প্রায় ৫০০ সাংবাদিক হত্যা মামলায় আসামি। এরা কি কাউকে হত্যা করেছে? দেশে কি বিচার চলছে?

বিএনপি ও জামায়াতের যেসব নেতাকর্মী এসব মিথ্যা মামলা দায়েরের মতো অপরাধ করেছে, তারা ক্ষমতাধর। তারা সবার ওপর ক্ষমতা দেখাচ্ছে। অপরাধীরা জানে দেশে বিচার বলতে কিছু নেই। সুতরাং তারা মব-ক্রাইম করছে আর নিরপরাধ হাজার হাজার মানুষ বিনা বিচারে জেল খাটছে। অপরাধীরা মুক্ত, ক্ষমতাধর। এতে সমগ্র সিস্টেমের উপর মানুষের আস্থা চলে যায়। রামিসা হত্যার বিচার হবে—এই আস্থা কোথা থেকে আসবে?

খুঁজুন