নিজস্ব সংবাদদাতা,রাঙ্গাবালীঃ
ডিজিটাল ভূমি ব্যবস্থাপনার অংশ হিসেবে অনলাইন ভিত্তিক ভূমি উন্নয়ন কর আদায়ের জন্য পটুয়াখালীর রাঙ্গাবালীতে অনলাইন হোল্ডিং ডাটা এন্ট্রি ও রেজিষ্ট্রেশন কার্যক্রম গতিশীল করার উদ্যোগ নেওয়া হয়েছে । এ লক্ষ্যে রোববার সকাল ১০ টায় ডাটা এন্ট্রি অপারেটরদের জন্য প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করা হয়।
উপজেলা ভূমি অফিস এ আয়োজন করেন। রাঙ্গাবালী মডেল মাধ্যমিক বিদ্যালয়ে রোববার সকাল থেকে দুপুর পর্যন্ত ডেটা এন্ট্রি অপারেটরদের প্রশিক্ষণ হয়। এতে অর্ধশতাধিক প্রশিক্ষণার্থী অংশ নেন।
এ প্রশিক্ষণ কর্মশালায় ডাটা এন্ট্রি অপারেটরদের প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ সালেক মূহিদ। তিনি ডাটা এন্ট্রি ও রেজিষ্ট্রেশন করার নিয়ম পদ্ধতি বিষয়ে সার্বিক নিকনির্দেশনা দেন প্রশিক্ষণার্থীদের।
এ কর্মশালায় আরও উপস্থিত ছিলেন, উপজেলা ভূমি অফিসের নাজির আব্দুল লতিফ, রাঙ্গাবালী ইউনিয়ন ভূমি উপ-সহকারী কর্মকর্তা মুরাদুল ইসলাম ও বড়বাইশদিয়া ইউনিয়ন ভূমি উপ-সহকারী কর্মকর্তা সাইফুল ইসলাম ৷
সংশ্লিষ্টরা জানান, জনগণের ভূমি বিষয়ক সেবা প্রাপ্তী সহজকরণ, ভূমি সেবা গ্রহীতাদের স্বল্প ব্যয়ে, স্বল্প সময়ে ও হয়রানিমুক্তভাবে সেবা প্রদানের লক্ষ্যে ভূমি সেবা অটোমেশনের অংশ হিসেবে অনলাইন ভূমি উন্নয়ন কর আদায়ের জন্য এ উদ্যোগ নেওয়া হয়।
রাঙ্গাবালীতে অনলাইন হোল্ডিং এন্ট্রি বিষয়ক প্রশিক্ষণ
রাঙ্গাবালীতে অনলাইন হোল্ডিং এন্ট্রি বিষয়ক প্রশিক্ষণ
নিজস্ব সংবাদদাতা,রাঙ্গাবালীঃডিজিটাল ভূমি ব্যবস্থাপনার অংশ হিসেবে অনলাইন ভিত্তিক ভূমি উন্নয়ন কর আদায়ের জন্য পটুয়াখালীর রাঙ্গাবালীতে অনলাইন হোল্ডিং ডাটা এন্ট্রি ও রেজিষ্ট্রেশন কার্যক্রম গতিশীল করার উদ্যোগ নেওয়া হয়েছে । এ লক্ষ্যে রোববার সকাল ১০ টায় ডাটা এন্ট্রি অপারেটরদের জন্য প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করা হয়। উপজেলা ভূমি অফিস এ আয়োজন করেন। রাঙ্গাবালী মডেল মাধ্যমিক বিদ্যালয়ে রোববার
সকাল থেকে দুপুর পর্যন্ত ডেটা এন্ট্রি অপারেটরদের প্রশিক্ষণ হয়। এতে অর্ধশতাধিক প্রশিক্ষণার্থী অংশ নেন। এ প্রশিক্ষণ কর্মশালায় ডাটা এন্ট্রি অপারেটরদের প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ সালেক মূহিদ। তিনি ডাটা এন্ট্রি ও রেজিষ্ট্রেশন করার নিয়ম পদ্ধতি বিষয়ে সার্বিক নিকনির্দেশনা দেন প্রশিক্ষণার্থীদের। এ কর্মশালায় আরও উপস্থিত ছিলেন, উপজেলা ভূমি অফিসের নাজির আব্দুল লতিফ,
রাঙ্গাবালী ইউনিয়ন ভূমি উপ-সহকারী কর্মকর্তা মুরাদুল ইসলাম ও বড়বাইশদিয়া ইউনিয়ন ভূমি উপ-সহকারী কর্মকর্তা সাইফুল ইসলাম ৷ সংশ্লিষ্টরা জানান, জনগণের ভূমি বিষয়ক সেবা প্রাপ্তী সহজকরণ, ভূমি সেবা গ্রহীতাদের স্বল্প ব্যয়ে, স্বল্প সময়ে ও হয়রানিমুক্তভাবে সেবা প্রদানের লক্ষ্যে ভূমি সেবা অটোমেশনের অংশ হিসেবে অনলাইন ভূমি উন্নয়ন কর আদায়ের জন্য এ উদ্যোগ নেওয়া হয়।
সুফী মাজহারুল ইসলাম মাসুম
[email protected] | ০১৭১১৬৬০৫৫৭
১৫২/২, এ-২ গ্রীন রোড, রওশন টাওয়ার (লিফটের-৫),
পান্থপথ সিগন্যাল, ঢাকা-১২০৫ । মোবাইলঃ ০১৭১৭৪৩৬১৩৯
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত