শাহসুফি ড. সৈয়দ সাইফুদ্দীন আহমদ আল হাসানী মাইজভাণ্ডারী :
দূর দূরান্ত থেকে আসা লাখো ভক্তজনতার অংশগ্রহণে মাইজভান্ডার দরবার শরীফে ত্বরীকায়ে মাইজভাণ্ডারীয়ার পূর্ণতাদানকারী হযরত গাউছুল আ’যম শাহ্সূফী মাওলানা সৈয়দ গোলামুর রহমান বাবাভান্ডারীর (ক.) ৮৯তম বার্ষিক ওরশ শরীফ মহাসমারোহে উদযাপিত হচ্ছে। তিনদিনব্যাপী ওরশ শরীফ উপলক্ষে শুক্রবার ৪ এপ্রিল আন্জুমানে রহমানিয়া মইনীয়া মাইজভান্ডারীয়াসহ বিভিন্ন সংগঠন নানা কর্মসূচির আয়োজন করে। খতমে কুরআন, খতমে গাউছিয়া শরীফ, রওজায় গিলাফ চড়ানো, ফ্রি চিকিৎসা সেবা ক্যাম্প, রক্তদান, ব্লাড গ্রুপ নির্ণয়, মাদকের বিরুদ্ধে গণসচেতনার লক্ষ্যে র্যালিসহ নানা কর্মসূচি পালিত হয়। শনিবার সমাপনী দিনে বাবাভান্ডারীর কেবলার জীবনী আলোচনা ও মিলাদ মাহফিলের আয়োজন করা হবে। এছাড়াও ২য় দিনের কর্মসূচিতে বিশ্বশান্তি, নিপীড়িত মানবতার মুক্তি এবং দেশবাসীর ওপর আল্লাহর রহমত কামনায় আখেরী মুনাজাত পরিচালনা ও মাহফিলে সভাপতিত্ব করেন মাইজভাণ্ডার দরবার শরীফের সাজ্জাদানশীন বাংলাদেশ সুপ্রিম পার্টি (বিএসপি) চেয়ারম্যান, রাহবারে শরিয়ত ও ত্বরীকত হযরত শাহ্সূফী মাওলানা সৈয়দ সাইফুদ্দীন আহমদ আল্ হাসানী (মাজিআ)। তিনি বলেন, আল্লাহ পাকের মহান ওলীগণ মানুষকে ইসলামের সহজ সরল সঠিক পথই দেখান। আল্লাহ পাকের সেরা সৃষ্টি মানুষ। আর মানুষের সেবা ও কল্যাণ করাই সবচেয়ে বড় ইবাদত। মানুষের প্রতি দরদী ও কর্তব্যনিষ্ঠ হয়ে হযরত বাবাভাণ্ডারী (ক.) আল্লাহ পাকের যোগ্য প্রতিনিধিত্বের দায়িত্বই পালন করেন। তিনি ছিলেন মহান আল্লাহর রহমান নামের গুণাবলীর উজ্জ্বল প্রতীক। মানুষের সেবার মাধ্যমে আল্লাহর নৈকট্যাজনের পথই দেখিয়েছেন তিনি। সৃষ্টির প্রতি ভালবাসা, পরকল্যাণে নিজেকে উজাড় করে দেয়া ও মানুষের সেবায় সর্বদা প্রস্তুত থাকাই হচ্ছে হযরত বাবাভাণ্ডারী’র জীবন দর্শন। আত্মকেন্দ্রিকতা, স্বার্থান্ধতা ও ভোগল্পিসাই আজ পৃথিবীতে যতো অশান্তি–হানাহানির মূল কারণ। এর থেকে পরিত্রাণ পেতে ত্যাগের পথ ধরতে হবে। গণকল্যাণে নিজেদের ব্যাপৃত রাখতে হবে। এটাই হচ্ছে বাবাভাণ্ডারী’র শিক্ষা। তিনি আর্তমানবতা ও গণকল্যাণে নিজেকে নিবেদিত রেখে অবিস্মরণীয় কর্মকীর্তির স্বাক্ষর রাখেন বলে হযরত সৈয়দ সাইফুদ্দীন আহমদ আল্–হাসানী
(মাজিআ) উল্লেখ করেন। বিএসপি চেয়ারম্যানের ইমামতিত্বে মাইজভাণ্ডার দরবার শরীফে আগত লাখো মুসল্লী জুমার নামাজ আদায় করেন। ওরশ মাহফিলে বিশেষ অতিথি ছিলেন, মইনীয়া যুব ফোরামের প্রধান উপদেষ্টা শাহজাদা সৈয়দ মেহবুব-এ মইনুদ্দীন আল্ হাসানী, মইনীয়া যুব ফোরাম কেন্দ্রীয় কমিটির নবনির্বাচিত প্রেসিডেন্ট শাহজাদা সৈয়দ মাশুক-এ মইনুদ্দীন আল হাসানী। আলোচনায় অংশগ্রহণ করেন হযরত সৈয়দ মইনুদ্দীন আহমদ মাইজভাণ্ডারী ট্রাস্টের মহাসচিব খলিফা এডভোকেট কাজী মহসীন চৌধুরী, আঞ্জুমানে রহমানিয়া মইনীয়া মাইজভাণ্ডারীয়ার মহাসচিব আলহাজ্ব মোহাম্মদ আলমগীর খান মাইজভাণ্ডারী, মইনীয়া যুব ফোরাম কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি মাওলানা মুফতি মাকসুদুর রহমান, ধর্মবিষয়ক সম্পাদক হাফেজ ক্বারী মাওলানা মুহাম্মদ কেরামত আলী,আনজুমান চট্টগ্রাম মহানগর সভাপতি খলিফা আলহাজ বোরহান উদ্দিন, দক্ষিণ জেলা সাধারণ সম্পাদক খলিফা কাজী মো: শহীদুল্লাহ্ প্রমুখ।
সৃষ্টির কল্যাণে নিজেকে উজাড় করে দেয়াই হচ্ছে বাবাভাণ্ডারী’র জীবন দর্শন
সৃষ্টির কল্যাণে নিজেকে উজাড় করে দেয়াই হচ্ছে বাবাভাণ্ডারী’র জীবন দর্শন
শাহসুফি ড. সৈয়দ সাইফুদ্দীন আহমদ আল হাসানী মাইজভাণ্ডারী :দূর দূরান্ত থেকে আসা লাখো ভক্তজনতার অংশগ্রহণে মাইজভান্ডার দরবার শরীফে ত্বরীকায়ে মাইজভাণ্ডারীয়ার পূর্ণতাদানকারী হযরত গাউছুল আ’যম শাহ্সূফী মাওলানা সৈয়দ গোলামুর রহমান বাবাভান্ডারীর (ক.) ৮৯তম বার্ষিক ওরশ শরীফ মহাসমারোহে উদযাপিত হচ্ছে। তিনদিনব্যাপী ওরশ শরীফ উপলক্ষে শুক্রবার ৪ এপ্রিল আন্জুমানে রহমানিয়া মইনীয়া মাইজভান্ডারীয়াসহ বিভিন্ন সংগঠন নানা কর্মসূচির আয়োজন করে। খতমে কুরআন, খতমে গাউছিয়া শরীফ, রওজায় গিলাফ চড়ানো, ফ্রি চিকিৎসা সেবা ক্যাম্প, রক্তদান, ব্লাড গ্রুপ নির্ণয়, মাদকের বিরুদ্ধে গণসচেতনার লক্ষ্যে র্যালিসহ নানা কর্মসূচি পালিত হয়। শনিবার সমাপনী দিনে বাবাভান্ডারীর কেবলার জীবনী আলোচনা ও মিলাদ মাহফিলের আয়োজন করা হবে। এছাড়াও ২য় দিনের কর্মসূচিতে বিশ্বশান্তি, নিপীড়িত মানবতার মুক্তি এবং দেশবাসীর ওপর আল্লাহর রহমত কামনায় আখেরী মুনাজাত পরিচালনা ও মাহফিলে সভাপতিত্ব করেন মাইজভাণ্ডার দরবার শরীফের সাজ্জাদানশীন বাংলাদেশ সুপ্রিম পার্টি (বিএসপি) চেয়ারম্যান,
রাহবারে শরিয়ত ও ত্বরীকত হযরত শাহ্সূফী মাওলানা সৈয়দ সাইফুদ্দীন আহমদ আল্ হাসানী (মাজিআ)। তিনি বলেন, আল্লাহ পাকের মহান ওলীগণ মানুষকে ইসলামের সহজ সরল সঠিক পথই দেখান। আল্লাহ পাকের সেরা সৃষ্টি মানুষ। আর মানুষের সেবা ও কল্যাণ করাই সবচেয়ে বড় ইবাদত। মানুষের প্রতি দরদী ও কর্তব্যনিষ্ঠ হয়ে হযরত বাবাভাণ্ডারী (ক.) আল্লাহ পাকের যোগ্য প্রতিনিধিত্বের দায়িত্বই পালন করেন। তিনি ছিলেন মহান আল্লাহর রহমান নামের গুণাবলীর উজ্জ্বল প্রতীক। মানুষের সেবার মাধ্যমে আল্লাহর নৈকট্যাজনের পথই দেখিয়েছেন তিনি। সৃষ্টির প্রতি ভালবাসা, পরকল্যাণে নিজেকে উজাড় করে দেয়া ও মানুষের সেবায় সর্বদা প্রস্তুত থাকাই হচ্ছে হযরত বাবাভাণ্ডারী’র জীবন দর্শন। আত্মকেন্দ্রিকতা, স্বার্থান্ধতা ও ভোগল্পিসাই আজ পৃথিবীতে যতো অশান্তি–হানাহানির মূল কারণ। এর থেকে পরিত্রাণ পেতে ত্যাগের পথ ধরতে হবে। গণকল্যাণে নিজেদের ব্যাপৃত রাখতে হবে। এটাই হচ্ছে বাবাভাণ্ডারী’র শিক্ষা। তিনি আর্তমানবতা ও গণকল্যাণে
নিজেকে নিবেদিত রেখে অবিস্মরণীয় কর্মকীর্তির স্বাক্ষর রাখেন বলে হযরত সৈয়দ সাইফুদ্দীন আহমদ আল্–হাসানী(মাজিআ) উল্লেখ করেন। বিএসপি চেয়ারম্যানের ইমামতিত্বে মাইজভাণ্ডার দরবার শরীফে আগত লাখো মুসল্লী জুমার নামাজ আদায় করেন। ওরশ মাহফিলে বিশেষ অতিথি ছিলেন, মইনীয়া যুব ফোরামের প্রধান উপদেষ্টা শাহজাদা সৈয়দ মেহবুব-এ মইনুদ্দীন আল্ হাসানী, মইনীয়া যুব ফোরাম কেন্দ্রীয় কমিটির নবনির্বাচিত প্রেসিডেন্ট শাহজাদা সৈয়দ মাশুক-এ মইনুদ্দীন আল হাসানী। আলোচনায় অংশগ্রহণ করেন হযরত সৈয়দ মইনুদ্দীন আহমদ মাইজভাণ্ডারী ট্রাস্টের মহাসচিব খলিফা এডভোকেট কাজী মহসীন চৌধুরী, আঞ্জুমানে রহমানিয়া মইনীয়া মাইজভাণ্ডারীয়ার মহাসচিব আলহাজ্ব মোহাম্মদ আলমগীর খান মাইজভাণ্ডারী, মইনীয়া যুব ফোরাম কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি মাওলানা মুফতি মাকসুদুর রহমান, ধর্মবিষয়ক সম্পাদক হাফেজ ক্বারী মাওলানা মুহাম্মদ কেরামত আলী,আনজুমান চট্টগ্রাম মহানগর সভাপতি খলিফা আলহাজ বোরহান উদ্দিন, দক্ষিণ জেলা সাধারণ সম্পাদক খলিফা কাজী মো: শহীদুল্লাহ্ প্রমুখ।
সুফী মাজহারুল ইসলাম মাসুম
[email protected] | ০১৭১১৬৬০৫৫৭
১৫২/২, এ-২ গ্রীন রোড, রওশন টাওয়ার (লিফটের-৫),
পান্থপথ সিগন্যাল, ঢাকা-১২০৫ । মোবাইলঃ ০১৭১৭৪৩৬১৩৯
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত