শনিবার, ৬ জুন ২০২৬
Journalists
শিরোনাম
সুফিবাদ সুফিবাদের আলোকে দেশের প্রতিটি স্তরকে সাঁজাতে হবে

সুফিবাদের আলোকে দেশের প্রতিটি স্তরকে সাঁজাতে হবে

মাইজভান্ডার দরবার শরীফের সাজ্জাদানশীন ও বাংলাদেশ সুপ্রিম পার্টি (বিএসপি) চেয়ারম্যান হযরত শাহসুফি ড. সৈয়দ সাইফুদ্দীন আহমদ আল হাসানী মাইজভাণ্ডারী বলেছেন, "তাসাউফ চর্চা নতুন কোন বিষয় নয়। তাসাউফ হল ইসলামের প্রকৃত নির্যাস। একমাত্র তাসাউফ চর্চার মাধ্যমে মানুষের অন্তর থেকে কুপ্রবৃত্তি, লোভ লালসা দূর করে মানুষকে সৃষ্টির কল্যাণে নিবেদিত হতে উদ্বুদ্ধ করা যায়। তাই আউলিয়ায়ে কেরামগণ, তাসাউফের শিক্ষা দিয়ে আসছেন। তাসাউফ কোন ব্যক্তির মাঝে প্রতিষ্ঠিত হলে তার মাধ্যমে দেশ, জাতি, সমাজ উপকৃত হয়। বৃহস্পতিবার (৯ জানুয়ারী-২০২৫) চাঁদপুর জেলার মতলব উত্তর উপজেলার সাদুল্যাপুর পাঠান বাজার শ্যামনগর মুন্সীবাড়ি সংলগ্ন ময়দানে খলিফায়ে দরবারে গাউছুল আজম মাইজভান্ডারী শাহ্ মোহাম্মদ মোশাররফ হোসেন মুন্সির স্মরণে আয়োজিত মিলাদ ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন সৈয়দ সাইফুদ্দীন আহমদ মাইজভান্ডারী। এ সময় জনকল্যাণমুখী দেশ গড়ে তুলতে সুফিবাদের আলোকে দেশের প্রতিটি স্তরকে সাঁজাতে হবে বলেও জানান তিনি। মাহফিলে আলোচক ছিলেন, রাজধানী ঢাকার মিরপুর-১ মসজিদ-এ গাউছুল আজমের খতিব হাফেজ মাওলানা মুফতি মাকসুদুর রহমান, হাফেজ মাওলানা মুহাম্মদ কেরামত আলী, মাওলানা আব্দুস সামাদ প্রমুখ। মিলাদ কিয়াম শেষে মুসলিম উম্মাহর কল্যাণ, দেশ ও বিশ্ববাসীর শান্তি-সমৃদ্ধি কামনায় আখেরী মুনাজাত পরিচালনা করেন শাহ্সূফী মাওলানা সৈয়দ সাইফুদ্দীন আহমদ আল্-হাসানী ওয়াল হোসাইনী আল মাইজভান্ডারী মাদ্দাজিল্লুহুল আলী।

খুঁজুন