রবিবার, ১১ অক্টোবর ২০২৬
Journalists
শিরোনাম
অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলে "ট-র্চা-র সেল"! • রংপুরে মোটরসাইকেল চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, উদ্ধার - ৯টি • বিআরটিএ ঢাকা মেট্রো-৪-এ ঘুষ লেনদেনের অভিযোগ, দালালদের মাধ্যমে দ্রুত সেবা পাওয়ার দাবি • বিশ্ব ডিম দিবস ২০২৬ উপলক্ষ্যে বিএলআরআইতে বর্ণাঢ্য আয়োজন • ঘুষ ছাড়া মেলে না সেবা নারায়ণগঞ্জ বিআরটিএতে দালালচক্রের দৌরাত্ম্যের অভিযোগ • সোনাইমুড়ীর সাব-রেজিস্ট্রার সিরাজুল হকের বিরুদ্ধে ঘুষ বাণিজ্য ও সেবাগ্রহীতাদের হয়রানির অভিযোগ • বিএনপি সরকারের সাত মাসে ৩২ কূপ খনন, যুক্ত হচ্ছে প্রায় ১৪৮ এমএমসিএফ গ্যাস • ঢাকার বস্তিতে যক্ষ্মা স্ক্রিনিংয়ে ১ লাখ ৪৫ হাজার ডলার দেবে জাপান • আবেগ, অশ্রুতে আর্জেন্টিনা জাতীয় দল থেকে মেসির বিদায় • কমিশন বাণিজ্য ও দুর্নীতির অভিযোগ: বিআরটিসির ডিজিএম মনিরুজ্জামানের বিরুদ্ধে দুদকে আবেদন
বিনোদন ১০০ কোটির ক্লাবে ‘বীর-জারা’

১০০ কোটির ক্লাবে ‘বীর-জারা’

যশরাজ চোপড়া নির্মিত প্রেমের গল্প ‘বীর-জারা’। সিনেমাটি সম্প্রতি আবারও মুক্তি পেয়েছে প্রেক্ষাগৃহে। ভারতীয় ও পাকিস্তানির প্রেমের এ গল্প আবারও হৃদয় ছুঁয়েছে দর্শকদের। যে কারণে বক্স অফিস আয়ে ১০০ কোটির ক্লাবে পৌঁছেছে সিনেমাটি।

দীর্ঘ ২০ বছর আগে ২০০৪ সালে প্রথম প্রেক্ষাগৃহে মুক্তি দেয়া হয় শাহরুখ খান, প্রীতি জিনতা ও রানি মুখার্জি অভিনীত সিনেমা ‘বীর- জারা’। এরপর নির্দিষ্ট সময় অন্তর অন্তর ভারতীয় প্রেক্ষাগৃহে ও বিদেশি প্রেক্ষাগৃহগুলোতে মুক্তি পায় সিনেমাটি।

সর্বশেষ চলতি বছর ১৩ সেপ্টেম্বর আবারও প্রেক্ষাগৃহে মুক্তি দেয়া হয় বীর-জারা। এবারও পর্দায় ভারতীয় ও পাকিস্তানির প্রেম কাহিনি দেখতে হলে ছুটে দর্শক।

স্যাকনিল্ক-এর এক প্রতিবেদন বলছে, ২০০৪ থেকে ২০২৪ পর্যন্ত দেশে ও বিদেশে যতবার প্রেক্ষাগৃহে এ সিনেমা মুক্তি দেয়া হয়েছে, তার হিসাব করলে সিনেমাটির বক্স অফিস মোট আয় দাঁড়ায় ১০১ কোটি ৭৫ লাখ রুপির বেশি। এ হিসাবে দীর্ঘ ২০ বছরে সিনেমাটি ১০০ কোটির ক্লাবে পৌঁছেছে। সময় পেরিয়ে এখনও দর্শক হৃদয়ে জনপ্রিয় এ সিনেমা।

খুঁজুন