রবিবার, ১১ অক্টোবর ২০২৬
Journalists
শিরোনাম
অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলে "ট-র্চা-র সেল"! • রংপুরে মোটরসাইকেল চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, উদ্ধার - ৯টি • বিআরটিএ ঢাকা মেট্রো-৪-এ ঘুষ লেনদেনের অভিযোগ, দালালদের মাধ্যমে দ্রুত সেবা পাওয়ার দাবি • বিশ্ব ডিম দিবস ২০২৬ উপলক্ষ্যে বিএলআরআইতে বর্ণাঢ্য আয়োজন • ঘুষ ছাড়া মেলে না সেবা নারায়ণগঞ্জ বিআরটিএতে দালালচক্রের দৌরাত্ম্যের অভিযোগ • সোনাইমুড়ীর সাব-রেজিস্ট্রার সিরাজুল হকের বিরুদ্ধে ঘুষ বাণিজ্য ও সেবাগ্রহীতাদের হয়রানির অভিযোগ • বিএনপি সরকারের সাত মাসে ৩২ কূপ খনন, যুক্ত হচ্ছে প্রায় ১৪৮ এমএমসিএফ গ্যাস • ঢাকার বস্তিতে যক্ষ্মা স্ক্রিনিংয়ে ১ লাখ ৪৫ হাজার ডলার দেবে জাপান • আবেগ, অশ্রুতে আর্জেন্টিনা জাতীয় দল থেকে মেসির বিদায় • কমিশন বাণিজ্য ও দুর্নীতির অভিযোগ: বিআরটিসির ডিজিএম মনিরুজ্জামানের বিরুদ্ধে দুদকে আবেদন
রাজনীতি ১৪ দলীয় জোটে নেই জাতীয় পার্টি

১৪ দলীয় জোটে নেই জাতীয় পার্টি

জাতীয় পার্টি আর ক্ষমতাসীন আওয়ামী লীগ নেতৃত্বাধীন ১৪ দলীয় জোটে নেই বলে জানিয়েছেন দলটির চেয়ারম্যান জি এম কাদের। যে দলীয় শৃঙ্খলা ভঙ্গ করবে, সে যতই প্রভাবশালী হোক না কেন তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছেন জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের।

জিএম কাদের বলেন, সমাজের ক্ষমতাশালীরা নানাভাবে হিন্দু সম্প্রদায়ের ওপর অত্যাচার করে যাচ্ছে। এগুলো বন্ধ করতে হবে। সোচ্চার হতে হবে সকল অন্যায়ের বিরুদ্ধে।

তিনি বলেন, দেশের অর্ধেক মানুষ দরিদ্র, নিত্য পণ্যের দাম বাড়ায় কঠিন পরিস্থিতির মুখোমুখি হচ্ছেন তারা। মুদ্রাস্ফীতি বন্ধে সরকারের উদ্যোগ নেই, দেশের অর্থনীতি গভীর সংকটের দিকে বলেও মন্তব্য করেন তিনি।

তিনি আরও বলেন, মেগা প্রকল্প মানেই মেগা দুর্নীতি। প্রকল্প হাতে নিলেই টাকা পাচারের দরজা খুলে যায়। জাতীয় পার্টি সরকারের জোটে নেই উল্লেখ করে জি এম কাদের বলেন, সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে জনগণের সরকার ক্ষমতায় আসলে অর্থনৈতিক সমস্যার সমাধান হবে বলেও জানান তিনি।

খুঁজুন