বুধবার, ২৬ আগস্ট ২০২৬
Journalists
শিরোনাম
প্রতারণার মামলায় কারাগারে বিদিশা পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (সা.) উপলক্ষ্যে বিএনপির উদ্যোগে মিলাদ ও দোয়া মাহফিল মায়েদের হাতেই শিশুর পুষ্টি: শিগগিরই শুরু হচ্ছে রান্না করা মিড-ডে মিলের পাইলট প্রকল্প: ববি হাজ্জাজ বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ৫ দিনের কর্মসূচি ঘোষণা তৃতীয় অধিবেশনে সংসদীয় কমিটি গঠন ও গুরুত্বপূর্ণ বিলকে অগ্রাধিকার দেওয়া হবে: চিফ হুইপ ফ্যাসিবাদের পুনরুত্থান রোধে রোডম্যাপ তৈরির আহ্বান আইনমন্ত্রীর নিষেধাজ্ঞা সত্ত্বেও অস্ট্রেলিয়ায় ১৬ বছরের কম বয়সীদের সোশ্যাল মিডিয়া ব্যবহার বাড়ছে সারের পর্যাপ্ত মজুত আছে, কৃষকদের আতঙ্কিত না হওয়ার আহ্বান দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রীর অর্থের অভাবে কোনো নাগরিকের চিকিৎসা বন্ধ হবে না : সমাজকল্যাণ মন্ত্রী বাংলাদেশ ও চীনের মধ্যে পিপল-টু-পিপল কানেক্টিভিটিতে শিক্ষাই হোক চালিকাশক্তি : মাহদী আমিন
খেলাধুলা ১৪ হাজার রানের ক্লাবে মুশফিক

১৪ হাজার রানের ক্লাবে মুশফিক

বাংলাদেশের দ্বিতীয় ব্যাটার হিসেবে আন্তর্জাতিক ক্রিকেটে ১৪ হাজার রান পূর্ণ করলেন ডান-হাতি ব্যাটার মুশফিকুর রহিম। আয়ারল্যান্ডের বিপক্ষে আজ শেষ হওয়া সিরিজের একমাত্র টেস্টের দুই ইনিংসে যথাক্রমে- ১২৬ ও অপরাজিত ৫১ রান করেন মুশফিক। দ্বিতীয় ইনিংসে ৫১ রান করার পথে টেস্ট, ওয়ানডে ও টি-টোয়েন্টি মিলিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে ১৪ হাজার রানের মালিক হন মুশফিক।

৮৫ টেস্টে ৫৪৯৮ রান, ২৪৫ ওয়ানডেতে ৭০৪৫ রান ও ১০২ টি-টোয়েন্টিতে ১৫০০ রান করেছেন মুশফিক। তিন ফরম্যাট মিলিয়ে মুশফিকের রান এখন- ৪৩২ ম্যাচের ৪৭৯ ইনিংসে ১৯টি সেঞ্চুরি ও ৭৫টি হাফ-সেঞ্চুরিতে ১৪ হাজার ৪৩।

মুশফিকের আগে বাংলাদেশের প্রথম ব্যাটার হিসেবে তিন ফরম্যাট মিলিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে ১৪ রান পূর্ণ করেন ড্যাশিং ওপেনার তামিম ইকবাল। ৩৮১ ম্যাচের ৪৪৩ ইনিংসে ২৫টি সেঞ্চুরি ও ৯৩টি হাফ-সেঞ্চুরিতে ১৫০৪৫ রান আছে তামিমের।

বাংলাদেশের হয়ে তামিম-মুশফিকের পর তিন ফরম্যাট মিলিয়ে তৃতীয় সর্বোচ্চ রানের মালিক সাকিব আল হাসান। ৪১১ ম্যাচের ৪৫২ ইনিংসে ১৪টি সেঞ্চুরি ও ৯৬টি হাফ-সেঞ্চুরিতে এ পর্যন্ত ১৩৮৮৫ রান করেছেন সাকিব।

 সূত্র : বাসস

খুঁজুন