প্রবাস ডেস্ক: সুইডেনে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের পেশাগত নেটওয়ার্ক শক্তিশালী করা এবং কর্মসংস্থানের সুযোগ তৈরির লক্ষ্যে স্টকহোমে সম্প্রতি অনুষ্ঠিত হয়েছে ‘ক্যারিয়ার ফোরাম ২০২৬’। সামাজিক সংগঠন ‘আমরা-আমরা’-এর উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে দেড় শতাধিক বাংলাদেশি পেশাজীবী, শিক্ষার্থী, উদ্যোক্তা ও চাকরিপ্রার্থী অংশ নেন। স্টকহোমের ন্যয়া রগসভেডস ফোলকেটস হুসে আয়োজিত এই অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুইডেনে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত ওয়াহিদা আহমেদ।
চারটি ভিন্ন পর্বে সাজানো এই আয়োজনের শুরুতেই অংশগ্রহণকারীরা নিজেদের কাজের অভিজ্ঞতা তুলে ধরে পারস্পরিক যোগাযোগ বৃদ্ধির উপায় নিয়ে আলোচনা করেন। দ্বিতীয় পর্বে আমন্ত্রিত বিশেষজ্ঞরা সুইডেনের বর্তমান চাকরির বাজার, শ্রমবাজারে প্রবেশের প্রস্তুতি এবং পেশাগত উন্নয়নের বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা করেন। তৃতীয় পর্বে অভিজ্ঞ পেশাজীবীরা বিভিন্ন পরামর্শকেন্দ্র পরিচালনা করে চাকরিপ্রার্থী ও শিক্ষার্থীদের নানা প্রশ্নের জবাব দেন।
অনুষ্ঠানের শেষ পর্বে একটি চাকরির মেলার আয়োজন করা হয়, যেখানে নকিয়া ও এরিকসনসহ সুইডেনে কার্যক্রম পরিচালনাকারী ১০টিরও বেশি স্বনামধন্য প্রতিষ্ঠান অংশ নেয়। এই মেলায় অংশ নেওয়া প্রতিষ্ঠানগুলোর প্রতিনিধিরা তাদের কর্মপরিবেশ, সুযোগ-সুবিধা ও নিয়োগপ্রক্রিয়া সম্পর্কে অংশগ্রহণকারীদের ধারণা দেন। এ সময় আগ্রহী প্রার্থীরা নিজেদের জীবনবৃত্তান্ত বা সিভি জমা দিয়ে সম্ভাব্য নিয়োগদাতাদের কাছে নিজেদের যোগ্যতা তুলে ধরার সুযোগ পান।
আয়োজক সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে, পারস্পরিক সহযোগিতা ও জ্ঞান বিনিময়ের মাধ্যমে প্রবাসীদের মধ্যে একটি শক্তিশালী পেশাগত সম্পর্ক গড়ে তোলাই এই আয়োজনের মূল উদ্দেশ্য। বাংলাদেশি কমিউনিটির পেশাগত অগ্রগতি নিশ্চিত করতে এবং তরুণ প্রজন্মকে ক্যারিয়ার গঠনে সহায়তা করতে ভবিষ্যতেও প্রতিবছর এই ফোরাম আয়োজনের পরিকল্পনা রয়েছে তাদের।
সুইডেনে চাকরি খুঁজতে বাংলাদেশিদের ক্যারিয়ার ফোরাম
সুইডেনে চাকরি খুঁজতে বাংলাদেশিদের ক্যারিয়ার ফোরাম
প্রবাস ডেস্ক: সুইডেনে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের পেশাগত নেটওয়ার্ক শক্তিশালী করা এবং কর্মসংস্থানের সুযোগ তৈরির লক্ষ্যে স্টকহোমে সম্প্রতি অনুষ্ঠিত হয়েছে ‘ক্যারিয়ার ফোরাম ২০২৬’। সামাজিক সংগঠন ‘আমরা-আমরা’-এর উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে দেড় শতাধিক বাংলাদেশি পেশাজীবী, শিক্ষার্থী, উদ্যোক্তা ও চাকরিপ্রার্থী অংশ নেন। স্টকহোমের ন্যয়া রগসভেডস ফোলকেটস হুসে আয়োজিত এই অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুইডেনে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত ওয়াহিদা আহমেদ।চারটি ভিন্ন পর্বে সাজানো এই আয়োজনের শুরুতেই অংশগ্রহণকারীরা নিজেদের কাজের অভিজ্ঞতা তুলে ধরে পারস্পরিক
যোগাযোগ বৃদ্ধির উপায় নিয়ে আলোচনা করেন। দ্বিতীয় পর্বে আমন্ত্রিত বিশেষজ্ঞরা সুইডেনের বর্তমান চাকরির বাজার, শ্রমবাজারে প্রবেশের প্রস্তুতি এবং পেশাগত উন্নয়নের বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা করেন। তৃতীয় পর্বে অভিজ্ঞ পেশাজীবীরা বিভিন্ন পরামর্শকেন্দ্র পরিচালনা করে চাকরিপ্রার্থী ও শিক্ষার্থীদের নানা প্রশ্নের জবাব দেন।অনুষ্ঠানের শেষ পর্বে একটি চাকরির মেলার আয়োজন করা হয়, যেখানে নকিয়া ও এরিকসনসহ সুইডেনে কার্যক্রম পরিচালনাকারী ১০টিরও বেশি স্বনামধন্য প্রতিষ্ঠান অংশ নেয়। এই মেলায় অংশ নেওয়া প্রতিষ্ঠানগুলোর প্রতিনিধিরা তাদের কর্মপরিবেশ, সুযোগ-সুবিধা
ও নিয়োগপ্রক্রিয়া সম্পর্কে অংশগ্রহণকারীদের ধারণা দেন। এ সময় আগ্রহী প্রার্থীরা নিজেদের জীবনবৃত্তান্ত বা সিভি জমা দিয়ে সম্ভাব্য নিয়োগদাতাদের কাছে নিজেদের যোগ্যতা তুলে ধরার সুযোগ পান।আয়োজক সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে, পারস্পরিক সহযোগিতা ও জ্ঞান বিনিময়ের মাধ্যমে প্রবাসীদের মধ্যে একটি শক্তিশালী পেশাগত সম্পর্ক গড়ে তোলাই এই আয়োজনের মূল উদ্দেশ্য। বাংলাদেশি কমিউনিটির পেশাগত অগ্রগতি নিশ্চিত করতে এবং তরুণ প্রজন্মকে ক্যারিয়ার গঠনে সহায়তা করতে ভবিষ্যতেও প্রতিবছর এই ফোরাম আয়োজনের পরিকল্পনা রয়েছে তাদের।
সুফী মাজহারুল ইসলাম মাসুম
[email protected] |
গ্রীণ রোড ,
পান্থপথ সিগন্যাল, ঢাকা-১২০৫ ।
মোবাইলঃ ০১৭১৭৪৩৬১৩৯
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত