বুধবার, ২৫ নভেম্বর ২০২৬
Journalists
শিরোনাম
বাংলাদেশে অপো ফাইন্ড এক্স১০ প্রো ম্যাক্সের ফার্স্ট সেল উদযাপন • ইসরায়েলে সরকার গঠনের দৌড়ে প্রথম জোটসঙ্গী পেলেন আইজেনকোট • সুইডেনে চাকরি খুঁজতে বাংলাদেশিদের ক্যারিয়ার ফোরাম • রক্তচাপ স্বাভাবিক রাখতে প্রতিদিন কতটুকু পানি পান করা উচিত? • ৫১তম বিসিএস পরীক্ষার্থীদের প্রতি পিএসসির যেসব নির্দেশনা • কুর্দিদের হাতে থাকা তেলক্ষেত্র কেন্দ্রের অধীনে আনার নির্দেশ ইরাকের প্রধানমন্ত্রীর • গোলাপগঞ্জে বিএনপি নেতার বাড়িতে আগুন, চেয়ারম্যান প্রার্থী রুমনের সহমর্মিতা • ১৯ মামলার ডাকাত সর্দার তৌহিদ গ্রেপ্তার, সম্পদ খুঁজছে সিআইডি • প্লেস্টেশন ইতিহাসের সব রেকর্ড ভাঙল ‘জিটিএ সিক্স’ • সিলেটে হোটেল ঘিরে পুলিশের অভিযান, বদির ছেলে-ভাইসহ আটক ৪
আন্তর্জাতিক ইসরায়েলে সরকার গঠনের দৌড়ে প্রথম জোটসঙ্গী পেলেন আইজেনকোট

ইসরায়েলে সরকার গঠনের দৌড়ে প্রথম জোটসঙ্গী পেলেন আইজেনকোট

আন্তর্জাতিক ডেস্ক: ইসরায়েলের নতুন সরকার গঠনের প্রক্রিয়ায় একটি ডানপন্থি বিরোধী দলের সঙ্গে জোট বাঁধার আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছে গাদি আইজেনকোটের নেতৃত্বাধীন ইয়াশার পার্টি। সাম্প্রতিক নির্বাচনে পার্লামেন্টে কোনো রাজনৈতিক দল এককভাবে সংখ্যাগরিষ্ঠতা অর্জনে ব্যর্থ হওয়ায় দেশটিতে সরকার গঠন নিয়ে নানা সমীকরণ চলছে। এমন পরিস্থিতিতে ইয়াশার পার্টির পক্ষ থেকে জানানো হয়েছে যে তারা ‘ইসরায়েল বেইতেনু’ দলের সঙ্গে জোট গঠনের চুক্তিতে সম্মত হয়েছে। রয়টার্সের তথ্য অনুযায়ী, অক্টোবরের নির্বাচনের পর এটিই এ ধরনের প্রথম কোনো আনুষ্ঠানিক জোট চুক্তি।

নির্বাচনে ইয়াশার পার্টি ২১টি আসন পেলেও আভিগদোর লিবারম্যানের ইসরায়েল বেইতেনু দল জিতেছে সাতটি আসন। তবে এই দুই দলের মধ্যকার চুক্তিটি রাজনৈতিক অঙ্গনে বেশ অপ্রত্যাশিত হিসেবে দেখা হচ্ছে কারণ লিবারম্যান অতীতে আরব দলগুলোর সমর্থন নিয়ে সরকার গঠনের ঘোর বিরোধিতা করেছিলেন। নির্বাচনে বর্তমান তত্ত্বাবধায়ক প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর ডানপন্থি ও কট্টর-অর্থোডক্স দলগুলো ৫৩টি আসন পেলেও তারাও সংখ্যাগরিষ্ঠতা অর্জনে ব্যর্থ হয়। অন্যদিকে আইজেনকোটের মধ্য-ডানপন্থি ইয়াশার পার্টি এবং তাদের বর্তমান জোটসঙ্গীদের হাতে রয়েছে মাত্র ৪৮টি আসন।

ইসরায়েলের প্রেসিডেন্ট আইজ্যাক হারজোগ ইতিমধ্যে গাদি আইজেনকোটকে নতুন সরকার গঠনের দায়িত্ব অর্পণ করেছেন। নির্ধারিত ২৮ দিনের সময়সীমার মধ্যে সরকার গঠনের জন্য আইজেনকোটের হাতে ডিসেম্বর মাসের প্রথম সপ্তাহ পর্যন্ত সময় রয়েছে। নির্দিষ্ট সময়ের মধ্যে তিনি ব্যর্থ হলে তখন বেনিয়ামিন নেতানিয়াহু সরকার গঠনের সুযোগ পাবেন। কোনো নেতাই সরকার গঠন করতে সমর্থ না হলে আগামী বছর দেশটিতে পুনরায় নির্বাচন অনুষ্ঠিত হবে।

এদিকে সরকার গঠনের এই প্রক্রিয়ার অংশ হিসেবে আইজেনকোট এবং লিকুদ পার্টির মধ্যেও আলোচনা চলমান রয়েছে। তবে বামপন্থি ডেমোক্র্যাটস পার্টি জানিয়েছে যে নেতানিয়াহুর দলের সঙ্গে আলোচনার প্রতিবাদে তারা আইজেনকোটের সঙ্গে নিজেদের আলোচনা সাময়িকভাবে স্থগিত করেছে। ডেমোক্র্যাটস প্রধান ইয়াইর গোলান স্পষ্টভাবে উল্লেখ করেছেন যে তিনি নেতানিয়াহুকে বাইরে রেখে এবং আরব দলগুলোকে সঙ্গে নিয়ে সরকার গঠনের পক্ষে অবস্থান করছেন।

খুঁজুন