সোমবার, ১২ অক্টোবর ২০২৬
Journalists
শিরোনাম
সরকারের ভেতরের প্রশাসনিক দুর্বলতা • আপনার সন্তান কম মেধাবী, নাকি পৃথিবীটাকেই ঝাপসা দেখছে? • নারায়ণগঞ্জে অবৈধ গ্যাস সংযোগের অভিযোগ, প্রশ্নের মুখে তিতাস কর্মকর্তা ও ঠিকাদাররা • রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র : ২ হাজার ৪০০ মেগাওয়াটে বদলে যাবে • অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলে "ট-র্চা-র সেল"! • রংপুরে মোটরসাইকেল চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, উদ্ধার - ৯টি • বিআরটিএ ঢাকা মেট্রো-৪-এ ঘুষ লেনদেনের অভিযোগ, দালালদের মাধ্যমে দ্রুত সেবা পাওয়ার দাবি • বিশ্ব ডিম দিবস ২০২৬ উপলক্ষ্যে বিএলআরআইতে বর্ণাঢ্য আয়োজন • ঘুষ ছাড়া মেলে না সেবা নারায়ণগঞ্জ বিআরটিএতে দালালচক্রের দৌরাত্ম্যের অভিযোগ • সোনাইমুড়ীর সাব-রেজিস্ট্রার সিরাজুল হকের বিরুদ্ধে ঘুষ বাণিজ্য ও সেবাগ্রহীতাদের হয়রানির অভিযোগ
দেশের খবর ১৫ আগস্টের পতাকা ওড়াতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই ভাইয়ের মৃত্যু

১৫ আগস্টের পতাকা ওড়াতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই ভাইয়ের মৃত্যু

মোঃ মুজাহিদ সরকার কিশোরগঞ্জঃ

কিশোরগঞ্জের ইটনা উপজেলার খাদ্য গুদামের সামনে জাতীয় শোক দিবসের পতাকা ওড়াতে গিয়ে অসাবধানতায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই ভাইয়ের মৃত্যু হয়েছে। 

১৫ আগস্ট সকালে দোকানের সামনে স্টিলের পাইপ দিয়ে জাতীয় পতাকা ওড়ানোর সময় স্টিলের পাইপ কারেন্টের মেইন টারে লাগলে বিদ্যুৎস্পৃষ্ট হয়। 

স্থানীয়দের মতে, ইটনা সদর ইউনিয়নের নগর হাটির মৃত নেপাল কর্মকারের ছোট ছেলে বিজয় কর্মকার(১৬) শোক দিবসের পতাকা ওড়ানোর সময় বিদ্যুৎস্পৃষ্ট হলে বড় ভাই হৃদয় কর্মকার(২৬) ছোট ভাইকে ধরলে উভয় বিদ্যুৎস্পৃষ্ট হয়। 

ইটনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডা. ইসতেয়াক হোসেন রিফাত বলেন, আমাদের কাছে রোগীকে নিয়ে আসলে আমরা প্রায় ৩০ মিনিট মেডিকেল টিম সব ধরনের পরীক্ষা নিরীক্ষা করি অবশেষে ECG করি। আমরা দেখি একটা মানুষ মারা গেলে যত ধরনের লক্ষন থাকে তাদের মধ্যে সব লক্ষন আছে তখন তাদের আমরা মৃত ঘোষণা করে লাশ পরিবারের কাছে হস্তান্তর করি। 

ইটনা থানা অফিসার ইনচার্জ মোঃ কামরুল ইসলাম মোল্লা বলেন, ‘জাতীয় শোক দিবস উপলক্ষে পতাকা টাঙাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে ওই দুই ভাইয়ের মৃত্যু হয়েছে। মরদেহ ময়নাতদন্তছাড়াই পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

খুঁজুন