রবিবার, ১১ অক্টোবর ২০২৬
Journalists
শিরোনাম
অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলে "ট-র্চা-র সেল"! • রংপুরে মোটরসাইকেল চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, উদ্ধার - ৯টি • বিআরটিএ ঢাকা মেট্রো-৪-এ ঘুষ লেনদেনের অভিযোগ, দালালদের মাধ্যমে দ্রুত সেবা পাওয়ার দাবি • বিশ্ব ডিম দিবস ২০২৬ উপলক্ষ্যে বিএলআরআইতে বর্ণাঢ্য আয়োজন • ঘুষ ছাড়া মেলে না সেবা নারায়ণগঞ্জ বিআরটিএতে দালালচক্রের দৌরাত্ম্যের অভিযোগ • সোনাইমুড়ীর সাব-রেজিস্ট্রার সিরাজুল হকের বিরুদ্ধে ঘুষ বাণিজ্য ও সেবাগ্রহীতাদের হয়রানির অভিযোগ • বিএনপি সরকারের সাত মাসে ৩২ কূপ খনন, যুক্ত হচ্ছে প্রায় ১৪৮ এমএমসিএফ গ্যাস • ঢাকার বস্তিতে যক্ষ্মা স্ক্রিনিংয়ে ১ লাখ ৪৫ হাজার ডলার দেবে জাপান • আবেগ, অশ্রুতে আর্জেন্টিনা জাতীয় দল থেকে মেসির বিদায় • কমিশন বাণিজ্য ও দুর্নীতির অভিযোগ: বিআরটিসির ডিজিএম মনিরুজ্জামানের বিরুদ্ধে দুদকে আবেদন
বিনোদন ১৯ বছর পর ফিরছে ‘নতুন কুঁড়ি’

১৯ বছর পর ফিরছে ‘নতুন কুঁড়ি’

দেশের শিশু-কিশোরদের প্রতিভা অন্বেষণের একসময়ের জনপ্রিয় অনুষ্ঠান ‘নতুন কুঁড়ি’। আবারও বিটিভির পর্দায় ফিরছে অনুষ্ঠানটি। দীর্ঘ ১৯ বছর পর বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) শুরু করতে যাচ্ছে এই ঐতিহ্যবাহী প্রতিযোগিতা।

বিটিভি জানায়, ১৫ আগস্ট থেকে অনলাইনে রেজিস্ট্রেশন শুরু হবে। দেশকে ২০ অঞ্চলে ভাগ করে বাছাইপর্ব শেষে বিজয়ীরা অংশ নেবেন মূল প্রতিযোগিতায়।

একক ও দলীয় অভিনয়, নাচ, গান, আবৃত্তি, চিত্রাঙ্কন, গল্প বলা- এমন নানা বিষয়ে হবে প্রতিযোগিতা। ৬-১০ বছর বয়সিরা ‘ক’ শাখা আর ১১-১৫ বছর বয়সীরা ‘খ’ শাখায় অংশ নিতে পারবেন।

১৯৭৬ সালে মোস্তফা মনোয়ারের প্রযোজনায় শুরু হওয়া ‘নতুন কুঁড়ি’ ২০০৬ সাল পর্যন্ত চলেছিল। বছরের পর বছর এই অনুষ্ঠান দর্শকদের সামনে হাজির করেছে বহু প্রতিভাবান শিল্পী।

আর্থিক সংকট ও গণমাধ্যম পরিস্থিতির পরিবর্তনের কারণে অনুষ্ঠানটি বন্ধ হয়ে যায়। এরপর ২০২০ সালে অনুষ্ঠানটি পুনরায় শুরু করার পরিকল্পনার খবর প্রকাশিত হলেও কোভিড-১৯ মহামারির কারণে তা সম্ভব হয়নি।

খুঁজুন