রবিবার, ১১ অক্টোবর ২০২৬
Journalists
শিরোনাম
অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলে "ট-র্চা-র সেল"! • রংপুরে মোটরসাইকেল চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, উদ্ধার - ৯টি • বিআরটিএ ঢাকা মেট্রো-৪-এ ঘুষ লেনদেনের অভিযোগ, দালালদের মাধ্যমে দ্রুত সেবা পাওয়ার দাবি • বিশ্ব ডিম দিবস ২০২৬ উপলক্ষ্যে বিএলআরআইতে বর্ণাঢ্য আয়োজন • ঘুষ ছাড়া মেলে না সেবা নারায়ণগঞ্জ বিআরটিএতে দালালচক্রের দৌরাত্ম্যের অভিযোগ • সোনাইমুড়ীর সাব-রেজিস্ট্রার সিরাজুল হকের বিরুদ্ধে ঘুষ বাণিজ্য ও সেবাগ্রহীতাদের হয়রানির অভিযোগ • বিএনপি সরকারের সাত মাসে ৩২ কূপ খনন, যুক্ত হচ্ছে প্রায় ১৪৮ এমএমসিএফ গ্যাস • ঢাকার বস্তিতে যক্ষ্মা স্ক্রিনিংয়ে ১ লাখ ৪৫ হাজার ডলার দেবে জাপান • আবেগ, অশ্রুতে আর্জেন্টিনা জাতীয় দল থেকে মেসির বিদায় • কমিশন বাণিজ্য ও দুর্নীতির অভিযোগ: বিআরটিসির ডিজিএম মনিরুজ্জামানের বিরুদ্ধে দুদকে আবেদন
স্বাস্থ্য ও চিকিৎসা ২০ ডিসেম্বর করোনা টিকা শুরু

২০ ডিসেম্বর করোনা টিকা শুরু

করোনাভাইরাসের টিকার চতুর্থ ডোজ ২০ ডিসেম্বর থেকে রাজধানী ঢাকার ৭টি কেন্দ্রে দেওয়া শুরু হবে। মঙ্গলবার সংবাদ সম্মেলনে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক আহমেদুল কবির এ তথ্য জানান।

ওই সাতটি কেন্দ্র হলো- সচিবালয় ক্লিনিক, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল, মুগদা মেডিকেল কলেজ হাসপাতাল, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়, কুর্মিটোলা জেনারেল হাসপাতাল, সরকারি কর্মচারী হাসপাতাল ও শেখ রাসেল গ্যাস্ট্রোলিভার হাসপাতাল। আহমেদুল কবির জানান, প্রাথমিকভাবে ঢাকার এ সাত কেন্দ্রে কার্যক্রম শুরু হবে। পরীক্ষামূলকভাবে সাতটি কেন্দ্রের প্রতিটিতে ওই দিন ১০০ জনকে টিকা দেওয়া হবে। এসএমএসের মাধ্যমে আগের দিন নির্দিষ্ট ব্যক্তিদের জানিয়ে দেওয়া হবে। পরীক্ষামূলক টিকা যারা নেবেন, দুই সপ্তাহ তাদের পর্যবেক্ষণে রাখা হবে। কোনো ধরনের জটিলতা দেখা না দিলে আগামী ১ জানুয়ারি থেকে সারা দেশে চতুর্থ ডোজ দেওয়া শুরু হবে।

তিনি বলেন, ‘ষাটোর্ধ্ব, সম্মুখযোদ্ধা ও যাদের একাধিক জটিল রোগ রয়েছে, তাদের চতুর্থ ডোজ দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। চতুর্থ ডোজ দেওয়ার কারণ উল্লেখ করে আহমেদুল কবির বলেন, ‘টিকা নেওয়ার চার মাস পর সাধারণত অ্যান্টিবডির মাত্রা কমে যায়। এছাড়া সম্প্রতি বিভিন্ন দেশে করোনা সংক্রমণ বেড়ে যাওয়ায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

খুঁজুন