রবিবার, ১১ অক্টোবর ২০২৬
Journalists
শিরোনাম
অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলে "ট-র্চা-র সেল"! • রংপুরে মোটরসাইকেল চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, উদ্ধার - ৯টি • বিআরটিএ ঢাকা মেট্রো-৪-এ ঘুষ লেনদেনের অভিযোগ, দালালদের মাধ্যমে দ্রুত সেবা পাওয়ার দাবি • বিশ্ব ডিম দিবস ২০২৬ উপলক্ষ্যে বিএলআরআইতে বর্ণাঢ্য আয়োজন • ঘুষ ছাড়া মেলে না সেবা নারায়ণগঞ্জ বিআরটিএতে দালালচক্রের দৌরাত্ম্যের অভিযোগ • সোনাইমুড়ীর সাব-রেজিস্ট্রার সিরাজুল হকের বিরুদ্ধে ঘুষ বাণিজ্য ও সেবাগ্রহীতাদের হয়রানির অভিযোগ • বিএনপি সরকারের সাত মাসে ৩২ কূপ খনন, যুক্ত হচ্ছে প্রায় ১৪৮ এমএমসিএফ গ্যাস • ঢাকার বস্তিতে যক্ষ্মা স্ক্রিনিংয়ে ১ লাখ ৪৫ হাজার ডলার দেবে জাপান • আবেগ, অশ্রুতে আর্জেন্টিনা জাতীয় দল থেকে মেসির বিদায় • কমিশন বাণিজ্য ও দুর্নীতির অভিযোগ: বিআরটিসির ডিজিএম মনিরুজ্জামানের বিরুদ্ধে দুদকে আবেদন
খেলাধুলা ২৫ কোটিতে গ্রিনকে কিনল কলকাতা

২৫ কোটিতে গ্রিনকে কিনল কলকাতা

২০২৬ আইপিএলের মিনি নিলামের পঞ্চম ক্রিকেটার হিসেবে নাম ওঠে অজি অলরাউন্ডার ক্যামরন গ্রিনের। কঠিন লড়াইয়ের পর তাকে দলে নিয়েছে কলকাতা নাইট রাইডার্স।আবুধাবিতে অনুষ্ঠিত হয়েছে এবারের মিনি নিলাম। যেখানে গ্রিনকে দলে নিতে কলকাতাকে খরচ করতে হয়েছে ২৫ কোটি ২০ লাখ রুপি।

এদিন পঞ্চম ক্রিকেটার হিসেবে নাম ওঠে গ্রিন। শুরুতে কলকাতার সঙ্গে তাকে বিট করে রাজস্থান র‌য়্যালস। ১৬ কোটি টাকা পকেটে নিয়েও ১৩ কোটি ৮০ লাখ পর্যন্ত টিকে ছিল তারা। কিন্তু ৬৪ কোটি নিয়ে নিলামে বসা কলকাতার কাছে হার মানতে হয় তাদের।

তবে মাঝ পথে কলকাতাকে অবাক করেন চেন্নাই কিংস। তারা কাড়াকাড়ি শুরু করে গ্রিনকে নিয়ে, কিন্তু ছাড় দেয়নি কলকাতা। ২৫ কোটি টাকা ২০ লাখ দিয়েই এই অজিকে দলে নিয়েছে তারা।

এর আগে ভিত্তি মূল্য ২ কোটি রুপিতে দক্ষিণ আফ্রিকার ডেভিড মিলারকে দলে নিয়েছে দিল্লি ক্যাপিটালস।

খুঁজুন