রবিবার, ১১ অক্টোবর ২০২৬
Journalists
শিরোনাম
অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলে "ট-র্চা-র সেল"! • রংপুরে মোটরসাইকেল চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, উদ্ধার - ৯টি • বিআরটিএ ঢাকা মেট্রো-৪-এ ঘুষ লেনদেনের অভিযোগ, দালালদের মাধ্যমে দ্রুত সেবা পাওয়ার দাবি • বিশ্ব ডিম দিবস ২০২৬ উপলক্ষ্যে বিএলআরআইতে বর্ণাঢ্য আয়োজন • ঘুষ ছাড়া মেলে না সেবা নারায়ণগঞ্জ বিআরটিএতে দালালচক্রের দৌরাত্ম্যের অভিযোগ • সোনাইমুড়ীর সাব-রেজিস্ট্রার সিরাজুল হকের বিরুদ্ধে ঘুষ বাণিজ্য ও সেবাগ্রহীতাদের হয়রানির অভিযোগ • বিএনপি সরকারের সাত মাসে ৩২ কূপ খনন, যুক্ত হচ্ছে প্রায় ১৪৮ এমএমসিএফ গ্যাস • ঢাকার বস্তিতে যক্ষ্মা স্ক্রিনিংয়ে ১ লাখ ৪৫ হাজার ডলার দেবে জাপান • আবেগ, অশ্রুতে আর্জেন্টিনা জাতীয় দল থেকে মেসির বিদায় • কমিশন বাণিজ্য ও দুর্নীতির অভিযোগ: বিআরটিসির ডিজিএম মনিরুজ্জামানের বিরুদ্ধে দুদকে আবেদন
বিনোদন ২৫০ কোটির পাঠানের পর জাওয়ান ৩০০ কোটি

২৫০ কোটির পাঠানের পর জাওয়ান ৩০০ কোটি

বিনোদন ডেস্ক : শাহরুখ খানের নতুন সিনেমা ‘জাওয়ান’ মুক্তি পাচ্ছে আর দু’সপ্তাহ পরে। এরই মধ্যে হইচই ফেলে দিয়েছে সিনেমাটি। 

চলতি বছরের শুরুতে মুক্তি পেয়েছিল শাহরুখের ‘পাঠান’। এবার আসছে  ‘জাওয়ান’। অ্যাটলি পরিচালিত এই সিনেমাটিকে বলা হচ্ছে শাহরুখের জীবনের অন্যতম ব্যয়বহুল সিনেমা। এ সিনেমা তৈরির জন্য নাকি ৩০০ কোটি টাকা খরচ করেছেন শাহরুখ। অনেকের ধারণা, ‘জওয়ান’ এ বছরের সবচেয়ে বড় বাজেটের সিনেমা হতে যাচ্ছে।  

আরব আমিরাতে ইতোমধ্যেই শুরু হয়েছে ‘জাওয়ান’-এর টিকিটের অগ্রিম বুকিং। 

এ সিনেমার গানের প্রথম ঝলক নিয়েও দর্শক মহলে উন্মাদনা কম ছিল না। গানের নাম ‘চালেয়া’। রোববার হিন্দি, তামিল এবং তেলেগু— এই তিন ভাষায় গানের ঝলক প্রকাশ করেন শাহরুখ। সঙ্গে তিনি লেখেন,  আপনাদের মনে ভালোবাসা জায়গা খুঁজে নেবে। 

৭ সেপ্টেম্বর মুক্তি পাবে ‘জাওয়ান’। আবারও নতুন ভাবে নায়ককে পর্দায় দেখার অপেক্ষায় দর্শক।

খুঁজুন