রবিবার, ১১ অক্টোবর ২০২৬
Journalists
শিরোনাম
অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলে "ট-র্চা-র সেল"! • রংপুরে মোটরসাইকেল চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, উদ্ধার - ৯টি • বিআরটিএ ঢাকা মেট্রো-৪-এ ঘুষ লেনদেনের অভিযোগ, দালালদের মাধ্যমে দ্রুত সেবা পাওয়ার দাবি • বিশ্ব ডিম দিবস ২০২৬ উপলক্ষ্যে বিএলআরআইতে বর্ণাঢ্য আয়োজন • ঘুষ ছাড়া মেলে না সেবা নারায়ণগঞ্জ বিআরটিএতে দালালচক্রের দৌরাত্ম্যের অভিযোগ • সোনাইমুড়ীর সাব-রেজিস্ট্রার সিরাজুল হকের বিরুদ্ধে ঘুষ বাণিজ্য ও সেবাগ্রহীতাদের হয়রানির অভিযোগ • বিএনপি সরকারের সাত মাসে ৩২ কূপ খনন, যুক্ত হচ্ছে প্রায় ১৪৮ এমএমসিএফ গ্যাস • ঢাকার বস্তিতে যক্ষ্মা স্ক্রিনিংয়ে ১ লাখ ৪৫ হাজার ডলার দেবে জাপান • আবেগ, অশ্রুতে আর্জেন্টিনা জাতীয় দল থেকে মেসির বিদায় • কমিশন বাণিজ্য ও দুর্নীতির অভিযোগ: বিআরটিসির ডিজিএম মনিরুজ্জামানের বিরুদ্ধে দুদকে আবেদন
খেলাধুলা ২৬ ডিসেম্বর থেকে শুরু বিপিএল

২৬ ডিসেম্বর থেকে শুরু বিপিএল

সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে আগামী ২৬ ডিসেম্বর থেকে সিলেট পর্ব দিয়ে শুরু হচ্ছে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ১২তম আসর। মঙ্গলবার বিপিএলের পূর্ণাঙ্গ সূচি প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ২৩ জানুয়ারি ফাইনাল দিয়ে বিপিএলের পর্দা নামবে।

সিলেট থেকে শুরু হওয়া বিপিএলে প্রতিদিন দুটি করে ম্যাচ হবে। প্রথম ম্যাচটি দুপুর ১টায় এবং দ্বিতীয়টি সন্ধ্যা ৬টা থেকে শুরু হবে। তবে প্রতি শুক্রবারের ম্যাচগুলো দুপুর ২টা এবং সন্ধ্যা ৭টা থেকে শুরু হবে।

২৬ ডিসেম্বর টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হবে সিলেট টাইটানস ও রাজশাহী ওয়ারিয়র্স। উদ্বোধনী দিনের আরেক ম্যাচে লড়বে নোয়াখালী এক্সপ্রেস ও চট্টগ্রাম রয়্যালস।

২ জানুয়ারি পর্যন্ত বিপিএলের সিলেট পর্ব চলবে। এরপর ৫ থেকে ১২ জানুয়ারি পর্যন্ত বিপিএলের ম্যাচ চট্টগ্রামে অনুষ্ঠিত হবে।

১৫ জানুয়ারি বিপিএলের ঢাকা পর্ব শুরু হবে। ঢাকা পর্ব দিয়ে শেষ হবে বিপিএল। প্লে-অফ এবং ফাইনালের জন্য রিজার্ভ ডে রাখা হয়েছে।

খুঁজুন