রবিবার, ১১ অক্টোবর ২০২৬
Journalists
শিরোনাম
অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলে "ট-র্চা-র সেল"! • রংপুরে মোটরসাইকেল চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, উদ্ধার - ৯টি • বিআরটিএ ঢাকা মেট্রো-৪-এ ঘুষ লেনদেনের অভিযোগ, দালালদের মাধ্যমে দ্রুত সেবা পাওয়ার দাবি • বিশ্ব ডিম দিবস ২০২৬ উপলক্ষ্যে বিএলআরআইতে বর্ণাঢ্য আয়োজন • ঘুষ ছাড়া মেলে না সেবা নারায়ণগঞ্জ বিআরটিএতে দালালচক্রের দৌরাত্ম্যের অভিযোগ • সোনাইমুড়ীর সাব-রেজিস্ট্রার সিরাজুল হকের বিরুদ্ধে ঘুষ বাণিজ্য ও সেবাগ্রহীতাদের হয়রানির অভিযোগ • বিএনপি সরকারের সাত মাসে ৩২ কূপ খনন, যুক্ত হচ্ছে প্রায় ১৪৮ এমএমসিএফ গ্যাস • ঢাকার বস্তিতে যক্ষ্মা স্ক্রিনিংয়ে ১ লাখ ৪৫ হাজার ডলার দেবে জাপান • আবেগ, অশ্রুতে আর্জেন্টিনা জাতীয় দল থেকে মেসির বিদায় • কমিশন বাণিজ্য ও দুর্নীতির অভিযোগ: বিআরটিসির ডিজিএম মনিরুজ্জামানের বিরুদ্ধে দুদকে আবেদন
দেশের খবর ৩ আসামীর যাবজ্জীবন দন্ডাদেশ দিয়েছে আদালত

৩ আসামীর যাবজ্জীবন দন্ডাদেশ দিয়েছে আদালত

নিজস্ব প্রতিবেদক, কুমিল্লা

হত্যাকান্ডের দীর্ঘ ১৪ বছর পর কুমিল্লার বরুড়া উপজেলার দক্ষিণ শিলমুড়ির শিয়ামোড়া গ্রামে জমি বিরোধের জের ২০০৮সালের আলম হত্যা মামলায় ৮ আসামীর তিনজনের যাবজ্জীবনসহ ৫ জনকে খালাস দেয় আদালত । সোমবার (২৭ জুন) কুমিল্লা জেলা ও দায়রা জজ আদালত অতিরিক্ত-২ এর বিচারক নাছরিন জাহান এ রায় প্রদান করেন। বিষয়টি নিশ্চিত করেছেন মামলার বাদী পক্ষের আইনজীবী আবু কালাম ও আয়েশা ছিদ্দিকা ভূঁইয়া। দন্ডপ্রাপ্তরা হলেন— মামলার ১ নম্বর আসামি ফজলুল হককে যাবজ্জীবন, ৩ নম্বর আসামি আবিদ আলীকে যাবজ্জীবন ও অতিরিক্ত এক বছরের কারাদণ্ড, ৪ নম্বর আসামি আবুল খায়েরকে যাবজ্জীবন ও অতিরিক্ত ৫ বছরের কারাদণ্ডাদেশ দেয়া হয়েছে। মামলার বিবরণ থেকে এড আবু কালাম জানান-, ২০০৮ সালের ২০ মার্চ কুমিল্লার বরুড়া উপজেলার দক্ষিণ শিলমু্ড়ি ইউনিয়নের শিয়ালোড়া গ্রামের আবদুল খালেকের ছেলে মো. আলম ও তার বড় ভাই আলী নেওয়াজকে জায়গা জমির বিরোধে একই গ্রামের ফজলুল হক, আবু তাহের, আবিদ আলী, আবুল খায়ের, মো. জসীম, সোহেল মিয়া, সুমন, জয়নব বিবি ও মো. সুমনসহ কয়েকজন মারধর করে। পরে গুরুতর আহত অবস্থায় আলম ও আলীকে কুমিল্লা মেডিকেল কলেজ হসপিটালে ভর্তি করা হলে আলমের অবস্থার অবনতি ঘটলে উন্নত চিকিৎসা জন্য ঢাকা মেডিকেল কলেজ হসপিটালে নেয়া হয়। পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল চিকিৎসাধীন অবস্থায় দুই দিন পর ২২ মার্চ সকালবেলা আলম মারা যায়। তারপর ওই দিন সন্ধ্যায় নিহতের মা মাছুমা বেগম বাদী হয়ে বরুড়া থানায় হত্যা মামলা দায়ের করেন। মামলার বাদী মাছুমা বেগম বলেন, আমি মামলার রায়ে সন্তুষ্ট নই। আমরা সবার ফাঁসি চাই। আমি উচ্চ আদালতে যাব সবার ফাঁসির রায়ের জন্য।

খুঁজুন