সোমবার, ১২ অক্টোবর ২০২৬
Journalists
শিরোনাম
সরকারের ভেতরের প্রশাসনিক দুর্বলতা • আপনার সন্তান কম মেধাবী, নাকি পৃথিবীটাকেই ঝাপসা দেখছে? • নারায়ণগঞ্জে অবৈধ গ্যাস সংযোগের অভিযোগ, প্রশ্নের মুখে তিতাস কর্মকর্তা ও ঠিকাদাররা • রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র : ২ হাজার ৪০০ মেগাওয়াটে বদলে যাবে • অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলে "ট-র্চা-র সেল"! • রংপুরে মোটরসাইকেল চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, উদ্ধার - ৯টি • বিআরটিএ ঢাকা মেট্রো-৪-এ ঘুষ লেনদেনের অভিযোগ, দালালদের মাধ্যমে দ্রুত সেবা পাওয়ার দাবি • বিশ্ব ডিম দিবস ২০২৬ উপলক্ষ্যে বিএলআরআইতে বর্ণাঢ্য আয়োজন • ঘুষ ছাড়া মেলে না সেবা নারায়ণগঞ্জ বিআরটিএতে দালালচক্রের দৌরাত্ম্যের অভিযোগ • সোনাইমুড়ীর সাব-রেজিস্ট্রার সিরাজুল হকের বিরুদ্ধে ঘুষ বাণিজ্য ও সেবাগ্রহীতাদের হয়রানির অভিযোগ
দেশের খবর ৩ হাজার ৭শ' ৫৫ পিস ইয়াবাসহ যুবক আটক।

৩ হাজার ৭শ' ৫৫ পিস ইয়াবাসহ যুবক আটক।

পটুয়াখালী প্রতিনিধিঃ

পটুয়াখালীর দুমকি উপজেলার লেবুখালী পায়রা সেতুর টোল পয়েন্ট থেকে  ৩ হাজার ৭শ' ৫৫ পিচ ইয়াবাসহ  মোঃ রুবেল সরদার (৩০) নামের এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে  দুমকি থানা অফিসার ইনচার্জ মোঃ আবদুস সালামের নেতৃত্বে এসআই সাকায়েত হোসেন, এএসআই মামুনসহ পুলিশের একটি টিম শুক্রবার সন্ধ্যা সাতটায় উপজেলার লেবুখালী পায়রা সেতুর টোল প্লাজা এলাকায় অভিযান চালিয়ে রুবেলকে আটক করেন। পরবর্তীতে তার সাথে থাকা ব্যাগ তল্লাশি করে একটি প্যাকেটের মধ্যে ৩ হাজার ৭শ' ৫৫ পিস ইয়াবা উদ্ধার করা হয়। রুবেল  বাউফল উপজেলার  দাসপাড়া  গ্রামের মোঃ রশিদ সরদারের ছেলে। 

দুমকি থানার অফিসার ইনচার্জ মোঃ আবদুস সালাম ইয়াবাসহ একজন মাদক কারবারি  গ্রেফতারের সত্যতা নিশ্চিৎ করে জানান, জেলা পুলিশ সুপারের নির্দেশনা অনুযায়ী দুমকি উপজেলাকে মাদকমুক্ত করার লক্ষ্যে আমাদের নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে এবং মাদকসহ আটককৃত রুবেলকে  নিয়মিত মামলায় শনিবার কোর্টে সোপর্দ করা হবে। 

এদিকে গ্রেপ্তারকৃত রুবেল সর্দার একাত্তরকে জানায়,  ইয়াবার চালান সে শুধু বহন করে ঢাকা থেকে এনেছে,  মাল তার নয় ; ঢাকার যাত্রাবাড়ী থেকে ৫ হাজার টাকার চুক্তিতে ইয়াবার প্যাকেটটি সে শুধু বহন করে বাউফল নিয়ে যাচ্ছিল।  তবে ইয়াবার প্রকৃত মালিক কে তা সে নিশ্চিত করতে পারেননি।   

খুঁজুন