পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় টেস্টের তৃতীয় দিন শেষে ৩ উইকেট হাতে নিয়ে ৩৫৭ রানে এগিয়ে স্বাগতিক ইংল্যান্ড।
প্রথম ইনিংস থেকে পাওয়া ১৮০ রানের লিডকে সাথে নিয়ে দ্বিতীয় ইনিংসে তৃতীয় দিন শেষে ৭ উইকেটে ১৭৭ রান করেছে ইংলিশরা। প্রথম ইনিংসে ইংল্যান্ডের ২৯০ রানের জবাবে ১১০ রানে অলআউট হয় পাকিস্তান।
লর্ডসে দ্বিতীয় দিন শেষে নিজেদের দ্বিতীয় ইনিংসে ৩ উইকেটে ৮১ রান করেছিল ইংল্যান্ড। এসময় ৭ উইকেট হাতে নিয়ে ২৬১ রানে এগিয়ে ছিল ইংলিশরা। এমিলিও গে ৩০ ও হ্যারি ব্রুক ৭ রানে অপরাজিত ছিলেন।
তৃতীয় দিন গে ৩১ ও ব্রুক ৩৫ রানে আউট হন। দুজনই শিকার পেসার মোহাম্মদ আব্বাসের।
দলীয় ১২৮ রানে ব্রুক ফেরার পর সতীর্থদের নিয়ে জুটি গড়ার চেষ্টা করেন লরেন্স। কিন্তু বড় জুটি গড়তে পারেননি তিনি। ষষ্ঠ উইকেটে উইকেটরক্ষক জেমি স্মিথকে নিয়ে ২১ এবং সপ্তম উইকেটে গাস অ্যাটকিনসনের সাথে ১৩ রান যোগ করেন লরেন্স।
নামের পাশে ৭ রান করে সাজঘরে ফেরেন স্মিথ ও অ্যাটকিনসন। দিন শেষে ওলি রবিনসনের সাথে অপরাজিত থাকেন লরেন্স।
৬টি চার ও ২টি ছক্কায় লরেন্স ৬৬ বলে ৫০ এবং রবিনসন ২ রানে অপরাজিত থাকেন।
পাকিস্তানের আব্বাস ৩টি এবং শাহজাদ ও আলি ২টি করে উইকেট নেন।
৩৫৭ রানে এগিয়ে ইংল্যান্ড
৩৫৭ রানে এগিয়ে ইংল্যান্ড
পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় টেস্টের তৃতীয় দিন শেষে ৩ উইকেট হাতে নিয়ে ৩৫৭ রানে এগিয়ে স্বাগতিক ইংল্যান্ড। প্রথম ইনিংস থেকে পাওয়া ১৮০ রানের লিডকে সাথে নিয়ে দ্বিতীয় ইনিংসে তৃতীয় দিন শেষে ৭ উইকেটে ১৭৭ রান করেছে ইংলিশরা। প্রথম ইনিংসে ইংল্যান্ডের ২৯০ রানের জবাবে ১১০ রানে অলআউট হয় পাকিস্তান। লর্ডসে দ্বিতীয় দিন শেষে নিজেদের দ্বিতীয় ইনিংসে ৩ উইকেটে ৮১
রান করেছিল ইংল্যান্ড। এসময় ৭ উইকেট হাতে নিয়ে ২৬১ রানে এগিয়ে ছিল ইংলিশরা। এমিলিও গে ৩০ ও হ্যারি ব্রুক ৭ রানে অপরাজিত ছিলেন। তৃতীয় দিন গে ৩১ ও ব্রুক ৩৫ রানে আউট হন। দুজনই শিকার পেসার মোহাম্মদ আব্বাসের। দলীয় ১২৮ রানে ব্রুক ফেরার পর সতীর্থদের নিয়ে জুটি গড়ার চেষ্টা করেন লরেন্স। কিন্তু বড় জুটি গড়তে পারেননি তিনি। ষষ্ঠ উইকেটে উইকেটরক্ষক
জেমি স্মিথকে নিয়ে ২১ এবং সপ্তম উইকেটে গাস অ্যাটকিনসনের সাথে ১৩ রান যোগ করেন লরেন্স। নামের পাশে ৭ রান করে সাজঘরে ফেরেন স্মিথ ও অ্যাটকিনসন। দিন শেষে ওলি রবিনসনের সাথে অপরাজিত থাকেন লরেন্স। ৬টি চার ও ২টি ছক্কায় লরেন্স ৬৬ বলে ৫০ এবং রবিনসন ২ রানে অপরাজিত থাকেন। পাকিস্তানের আব্বাস ৩টি এবং শাহজাদ ও আলি ২টি করে উইকেট নেন।
সুফী মাজহারুল ইসলাম মাসুম
[email protected] | ০১৭১১৬৬০৫৫৭
রওশন টাওয়ার, (লিফট-৮) ১৫২/২/এ২ গ্রীণ রোড ,
পান্থপথ সিগন্যাল, ঢাকা-১২০৫ ।
মোবাইলঃ ০১৭১৭৪৩৬১৩৯
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত