রবিবার, ১১ অক্টোবর ২০২৬
Journalists
শিরোনাম
অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলে "ট-র্চা-র সেল"! • রংপুরে মোটরসাইকেল চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, উদ্ধার - ৯টি • বিআরটিএ ঢাকা মেট্রো-৪-এ ঘুষ লেনদেনের অভিযোগ, দালালদের মাধ্যমে দ্রুত সেবা পাওয়ার দাবি • বিশ্ব ডিম দিবস ২০২৬ উপলক্ষ্যে বিএলআরআইতে বর্ণাঢ্য আয়োজন • ঘুষ ছাড়া মেলে না সেবা নারায়ণগঞ্জ বিআরটিএতে দালালচক্রের দৌরাত্ম্যের অভিযোগ • সোনাইমুড়ীর সাব-রেজিস্ট্রার সিরাজুল হকের বিরুদ্ধে ঘুষ বাণিজ্য ও সেবাগ্রহীতাদের হয়রানির অভিযোগ • বিএনপি সরকারের সাত মাসে ৩২ কূপ খনন, যুক্ত হচ্ছে প্রায় ১৪৮ এমএমসিএফ গ্যাস • ঢাকার বস্তিতে যক্ষ্মা স্ক্রিনিংয়ে ১ লাখ ৪৫ হাজার ডলার দেবে জাপান • আবেগ, অশ্রুতে আর্জেন্টিনা জাতীয় দল থেকে মেসির বিদায় • কমিশন বাণিজ্য ও দুর্নীতির অভিযোগ: বিআরটিসির ডিজিএম মনিরুজ্জামানের বিরুদ্ধে দুদকে আবেদন
স্বাস্থ্য ও চিকিৎসা ৩৭৩ জনে পৌঁছালো ডেঙ্গুতে মৃত্যু

৩৭৩ জনে পৌঁছালো ডেঙ্গুতে মৃত্যু

এডিস মশাবাহী রোগ ডেঙ্গুর প্রকোপ থামছেই না। এ রোগে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় হাসপাতালে নতুন করে ভর্তি হয়েছেন ২ হাজার ৪৬ জন। এই সময়ের মধ্যে মারা গেছেন ৯ জন। এ নিয়ে চলতি বছরের ১ জানুয়ারি থেকে এখন পর্যন্ত দেশে ডেঙ্গুতে মৃত্যু হয়েছে ৩৭৩ জনের। 

১১ আগস্ট স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের দেওয়া তথ্য থেকে এসব জানা যায়। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্তদের মধ্যে ৮৫৩ জন ঢাকার। ১ হাজার ১৯৩ জন ঢাকার বাইরের।

স্বাস্থ্য অধিদফতর জানায়, সারা দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে বর্তমানে ৯ হাজার ৬৭৫ জন ডেঙ্গু রোগী ভর্তি আছেন। এরমধ্যে ঢাকাতেই ৪ হাজার ৪২১ জন। বাকি ৫ হাজার ২৫৪ জন ঢাকার বাইরে অন্য বিভাগে।

গত ১ জানুয়ারি থেকে এখন পর্যন্ত ৮০ হাজার ৭৪ জন ডেঙ্গু আক্রান্ত রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এই সময়ে ছাড়া পেয়েছেন ৭০ হাজার ২৬ জন।

খুঁজুন