সোমবার, ১২ অক্টোবর ২০২৬
Journalists
শিরোনাম
সরকারের ভেতরের প্রশাসনিক দুর্বলতা • আপনার সন্তান কম মেধাবী, নাকি পৃথিবীটাকেই ঝাপসা দেখছে? • নারায়ণগঞ্জে অবৈধ গ্যাস সংযোগের অভিযোগ, প্রশ্নের মুখে তিতাস কর্মকর্তা ও ঠিকাদাররা • রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র : ২ হাজার ৪০০ মেগাওয়াটে বদলে যাবে • অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলে "ট-র্চা-র সেল"! • রংপুরে মোটরসাইকেল চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, উদ্ধার - ৯টি • বিআরটিএ ঢাকা মেট্রো-৪-এ ঘুষ লেনদেনের অভিযোগ, দালালদের মাধ্যমে দ্রুত সেবা পাওয়ার দাবি • বিশ্ব ডিম দিবস ২০২৬ উপলক্ষ্যে বিএলআরআইতে বর্ণাঢ্য আয়োজন • ঘুষ ছাড়া মেলে না সেবা নারায়ণগঞ্জ বিআরটিএতে দালালচক্রের দৌরাত্ম্যের অভিযোগ • সোনাইমুড়ীর সাব-রেজিস্ট্রার সিরাজুল হকের বিরুদ্ধে ঘুষ বাণিজ্য ও সেবাগ্রহীতাদের হয়রানির অভিযোগ
দেশের খবর ৫০ হাজার টাকা জরিমানা চেম্বার সিলগালা

৫০ হাজার টাকা জরিমানা চেম্বার সিলগালা

কু‌মিল্লা ব্যুরো ঃ

কু‌মিল্লা দাউদকান্দির পৌরসভার বাজা‌রে এক  ভুয়া ডাক্তার বিল্লালকে ৫০হাজার টাকা জরিমানাসহ চেম্বার সিলগালা ক‌রে দেন ভ্রাম‌্যমান আদাল‌তের নির্বাহী ম‌্যা‌জি‌স্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা  মো.মহিনুল হাসান। 

সোমবার বিকালে এ অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো.মহিনুল হাসান। এ সময় সঙ্গে ছিলেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসকরা। 


উপজেলা প্রশাসন ভুয়া ডাক্তারদের ধরতে দাউদকান্দি পৌরসভার বাজারে অভিযান পরিচালনা করতে মাঠে নেমেছে টের পেয়ে একাধিক ভূয়া ডাক্তার নিজ নিজ চেম্বার তালাবদ্ধ করে পালিয়ে যান।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো.মহিনুল হাসান বলেন," একজন চিকিৎসককে চিকিৎসা সেবা দিতে হলে বিএমডিসি কর্তৃক নিবন্ধিত থাকতে হয়,বিল্লাল বিএমডিসি'র  কোনো নিবন্ধন দেখাতে পারেনি।

তাই অপচিকিৎসার দায়ে তাকে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ৫০ হাজার টাকা জরিমানা ও চেম্বার সিলগালা করে দেওয়া হয়।"

খুঁজুন