রবিবার, ১১ অক্টোবর ২০২৬
Journalists
শিরোনাম
অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলে "ট-র্চা-র সেল"! • রংপুরে মোটরসাইকেল চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, উদ্ধার - ৯টি • বিআরটিএ ঢাকা মেট্রো-৪-এ ঘুষ লেনদেনের অভিযোগ, দালালদের মাধ্যমে দ্রুত সেবা পাওয়ার দাবি • বিশ্ব ডিম দিবস ২০২৬ উপলক্ষ্যে বিএলআরআইতে বর্ণাঢ্য আয়োজন • ঘুষ ছাড়া মেলে না সেবা নারায়ণগঞ্জ বিআরটিএতে দালালচক্রের দৌরাত্ম্যের অভিযোগ • সোনাইমুড়ীর সাব-রেজিস্ট্রার সিরাজুল হকের বিরুদ্ধে ঘুষ বাণিজ্য ও সেবাগ্রহীতাদের হয়রানির অভিযোগ • বিএনপি সরকারের সাত মাসে ৩২ কূপ খনন, যুক্ত হচ্ছে প্রায় ১৪৮ এমএমসিএফ গ্যাস • ঢাকার বস্তিতে যক্ষ্মা স্ক্রিনিংয়ে ১ লাখ ৪৫ হাজার ডলার দেবে জাপান • আবেগ, অশ্রুতে আর্জেন্টিনা জাতীয় দল থেকে মেসির বিদায় • কমিশন বাণিজ্য ও দুর্নীতির অভিযোগ: বিআরটিসির ডিজিএম মনিরুজ্জামানের বিরুদ্ধে দুদকে আবেদন
খেলাধুলা ৬০ বছর পর ইংল্যান্ডকে হারালো হাঙ্গেরি

৬০ বছর পর ইংল্যান্ডকে হারালো হাঙ্গেরি

শক্তি-সামর্থ্য কিংবা পরিসংখ্যান— সব দিক থেকেই হাঙ্গেরির চেয়ে এগিয়ে ইংল্যান্ড ফুটবল দল। কিন্তু শনিবার (৪ জুন) রাতে এই হাঙ্গেরির মাঠেই বড় অঘটন হলো ইংলিশদের। দীর্ঘ ৬০ বছর পর হাঙ্গেরির কাছে হেরে গিয়েছে ইংল্যান্ড।

নেশন্স লিগে শনিবার রাতে ‘এ’ লিগের তিন নম্বর গ্রুপের ম্যাচে বুদাপেস্টের পুসকাস অ্যারেনায় ইংল্যান্ডের বিপক্ষে ১-০ গোলে জিতেছে স্বাগতিক হাঙ্গেরি। ম্যাচের ভাগ্য গড়ে দেওয়া গোলটি করেন হাঙ্গেরির ফুটবলার দমিনিক সোবোসলাই।

ইংল্যান্ডের বিপক্ষে সবশেষ ১৯৬২ বিশ্বকাপে গ্রুপ পর্বে জিতেছিল হাঙ্গেরি। ওই ম্যাচে ২-১ গোলে জিতেছিল হাঙ্গেরি। প্রায় ৬০ বছর পর এবার নিজেদের মাঠে ইংলিশদের বিপক্ষে জয় পেল হাঙ্গেরি।  

এদিন দিনের আরেক ম্যাচে জার্মানির বিপক্ষে ১-১ গোলে ড্র করেছে ইতালি। ম্যাচের দ্বিতীয়ার্ধে ইতালিকে লিড এনে দেন লরেন্সো পেল্লেগ্রিনি। এরপর সমতা টানেন জার্মানির জসুয়া কিমিখ।

জার্মানির মুখোমুখি হওয়ার আগে ফাইনালিসিমাতে আর্জেন্টিনার কাছে পাত্তাই পায়নি ইতালি। হেরে যায় বড় ব্যবধানে। আর্জেন্টিনার পর জার্মানির বিপক্ষেও জিততে পারল না ইউরো চ্যাম্পিয়নরা। নিজেদের মাঠে জার্মানির সঙ্গে কোনো রকমে ড্র করে আর্জেন্টাইনদের দেওয়া দুঃখ ভুলল মানচিনির শিষ্যরা।

খুঁজুন