সিলেট প্রতিনিধি
গোলাপগঞ্জ উপজেলার লক্ষণাবন্দ ইউনিয়নের উত্তরগাঁও মাঝপাড়া গ্রামে বিএনপির নেতা কামরুজ্জামান দ্বারার বাড়িতে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুন লেগে বসতঘর পুড়ে ছাই হয়েছে। ২৪ নভেম্বর ২০২৬ (মঙ্গলবার) রাত ৯টার দিকে এ ঘটনা ঘটে। দ্বারার বাড়ির আগুনের একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে পড়ে। এলাকার লোকজন জড়ো হয়ে আগুন নেভানোর চেষ্টা করে ব্যর্থ হলে এলাকাবাসী ফায়ার সার্ভিসকে খবর দেয়। পরে গোলাপগঞ্জ ফায়ার সার্ভিস ইউনিট দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
লক্ষণাবন্দ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রার্থী আবুল কাশেম রুমন লক্ষণাবন্দ ইউনিয়নের বিএনপির নেতা কামরুজ্জামান দ্বারার বাড়িতে ভয়াবহ অগ্নিকান্ডের খবর শুনে স্তব্ধ ও ভীষণ মর্মাহত হয়েছেন। তিনি ওই দুঃসময়ে আবেগ-অনুভূতিতে বলেন, তিলে তিলে গড়া একটি সাজানো সংসার চোখের সামনে এভাবে পুড়ে ছাই হয়ে যাওয়া যে কতটা কষ্টের, তা ভাষায় প্রকাশ করার মতো নয়। মহান আল্লাহর কাছে শুকরিয়া যে ক্ষতিগ্রস্ত ওই বাড়ির সবাই প্রাণে বেঁচে আছেন, জীবন থাকলে সবকিছুই আবার নতুন করে গড়ে তোলা সম্ভব। এই কঠিন সময়ে মন শক্ত রাখতে হবে, আমরা সব সময় আপনাদের পাশে আছি বলে উল্লেখ করেন।
মর্মান্তিক অগ্নিকাণ্ডে বসতবাড়ি পুড়ে ব্যাপক ক্ষয়-ক্ষতির ঘটনায় গভীরভাবে মর্মাহত ও দুঃখ প্রকাশ করেন তিনি এবং এই কঠিন সময়ে ক্ষতিগ্রস্ত পরিবারের প্রতি জানান আন্তরিক সমবেদনা ও সহমর্মিতা। মহান আল্লাহ তাঁদের এই শোক ও ক্ষতি কাটিয়ে ওঠার শক্তি দান করুন।
তবে এ প্রতিবেদন লেখা পর্যন্ত জানা গেছে, ওই বসতবাড়িতে মোট ১১টি ঘর ছিল, পুরো বাড়ি আগুনে পুড়ে গেছে। তবে মানুষের কোনো ক্ষয়-ক্ষতি হয়নি বলে জানা গেছে।
বিএনপির নেতা কামরুজ্জামান দ্বারা জানান, দুটি মোটরসাইকেল, বাড়ির মূল্যবান কাগজপত্রসহ সোনাগহনা পুড়ে ছাই হয়েছে। তবে ক্ষতির পরিমাণ অনুমান করা সম্ভব নয় বলে জানান তিনি।
গোলাপগঞ্জে বিএনপি নেতার বাড়িতে আগুন, চেয়ারম্যান প্রার্থী রুমনের সহমর্মিতা
গোলাপগঞ্জে বিএনপি নেতার বাড়িতে আগুন, চেয়ারম্যান প্রার্থী রুমনের সহমর্মিতা
সিলেট প্রতিনিধিগোলাপগঞ্জ উপজেলার লক্ষণাবন্দ ইউনিয়নের উত্তরগাঁও মাঝপাড়া গ্রামে বিএনপির নেতা কামরুজ্জামান দ্বারার বাড়িতে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুন লেগে বসতঘর পুড়ে ছাই হয়েছে। ২৪ নভেম্বর ২০২৬ (মঙ্গলবার) রাত ৯টার দিকে এ ঘটনা ঘটে। দ্বারার বাড়ির আগুনের একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে পড়ে। এলাকার লোকজন জড়ো হয়ে আগুন নেভানোর চেষ্টা করে ব্যর্থ হলে এলাকাবাসী ফায়ার সার্ভিসকে খবর দেয়। পরে গোলাপগঞ্জ ফায়ার সার্ভিস ইউনিট দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।লক্ষণাবন্দ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রার্থী আবুল কাশেম রুমন লক্ষণাবন্দ ইউনিয়নের বিএনপির নেতা কামরুজ্জামান
দ্বারার বাড়িতে ভয়াবহ অগ্নিকান্ডের খবর শুনে স্তব্ধ ও ভীষণ মর্মাহত হয়েছেন। তিনি ওই দুঃসময়ে আবেগ-অনুভূতিতে বলেন, তিলে তিলে গড়া একটি সাজানো সংসার চোখের সামনে এভাবে পুড়ে ছাই হয়ে যাওয়া যে কতটা কষ্টের, তা ভাষায় প্রকাশ করার মতো নয়। মহান আল্লাহর কাছে শুকরিয়া যে ক্ষতিগ্রস্ত ওই বাড়ির সবাই প্রাণে বেঁচে আছেন, জীবন থাকলে সবকিছুই আবার নতুন করে গড়ে তোলা সম্ভব। এই কঠিন সময়ে মন শক্ত রাখতে হবে, আমরা সব সময় আপনাদের পাশে আছি বলে উল্লেখ করেন।মর্মান্তিক অগ্নিকাণ্ডে বসতবাড়ি পুড়ে ব্যাপক ক্ষয়-ক্ষতির ঘটনায়
গভীরভাবে মর্মাহত ও দুঃখ প্রকাশ করেন তিনি এবং এই কঠিন সময়ে ক্ষতিগ্রস্ত পরিবারের প্রতি জানান আন্তরিক সমবেদনা ও সহমর্মিতা। মহান আল্লাহ তাঁদের এই শোক ও ক্ষতি কাটিয়ে ওঠার শক্তি দান করুন।তবে এ প্রতিবেদন লেখা পর্যন্ত জানা গেছে, ওই বসতবাড়িতে মোট ১১টি ঘর ছিল, পুরো বাড়ি আগুনে পুড়ে গেছে। তবে মানুষের কোনো ক্ষয়-ক্ষতি হয়নি বলে জানা গেছে।বিএনপির নেতা কামরুজ্জামান দ্বারা জানান, দুটি মোটরসাইকেল, বাড়ির মূল্যবান কাগজপত্রসহ সোনাগহনা পুড়ে ছাই হয়েছে। তবে ক্ষতির পরিমাণ অনুমান করা সম্ভব নয় বলে জানান তিনি।
সুফী মাজহারুল ইসলাম মাসুম
[email protected] |
গ্রীণ রোড ,
পান্থপথ সিগন্যাল, ঢাকা-১২০৫ ।
মোবাইলঃ ০১৭১৭৪৩৬১৩৯
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত