সোমবার, ১২ অক্টোবর ২০২৬
Journalists
শিরোনাম
সরকারের ভেতরের প্রশাসনিক দুর্বলতা • আপনার সন্তান কম মেধাবী, নাকি পৃথিবীটাকেই ঝাপসা দেখছে? • নারায়ণগঞ্জে অবৈধ গ্যাস সংযোগের অভিযোগ, প্রশ্নের মুখে তিতাস কর্মকর্তা ও ঠিকাদাররা • রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র : ২ হাজার ৪০০ মেগাওয়াটে বদলে যাবে • অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলে "ট-র্চা-র সেল"! • রংপুরে মোটরসাইকেল চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, উদ্ধার - ৯টি • বিআরটিএ ঢাকা মেট্রো-৪-এ ঘুষ লেনদেনের অভিযোগ, দালালদের মাধ্যমে দ্রুত সেবা পাওয়ার দাবি • বিশ্ব ডিম দিবস ২০২৬ উপলক্ষ্যে বিএলআরআইতে বর্ণাঢ্য আয়োজন • ঘুষ ছাড়া মেলে না সেবা নারায়ণগঞ্জ বিআরটিএতে দালালচক্রের দৌরাত্ম্যের অভিযোগ • সোনাইমুড়ীর সাব-রেজিস্ট্রার সিরাজুল হকের বিরুদ্ধে ঘুষ বাণিজ্য ও সেবাগ্রহীতাদের হয়রানির অভিযোগ
দেশের খবর ৭ দফা দাবিতে রাঙ্গামাটিতে ৩২ ঘণ্টার হরতাল চলছে

৭ দফা দাবিতে রাঙ্গামাটিতে ৩২ ঘণ্টার হরতাল চলছে

পার্বত্য চট্টগ্রাম ভূমি বিরোধ নিষ্পত্তি কমিশন আইন বাতিলসহ ৭ দফার দাবীতে রাঙ্গামাটি শহরে টানা ৩২ ঘন্টার হরতাল চলছেরাঙ্গামাটি শহর এলাকায় পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের ডাকা টানা ৩২ ঘন্টার হরতাল শান্তিপূর্ণ ভাবে পালিত হচ্ছে।

সোমবার দুপুরে রাঙ্গামাটির একটি স্থানীয় রেস্টুরেন্টে সংবাদ সম্মেলনের মাধ্যমে পার্বত্য ভূমি বিরোধ নিষ্পত্তি কমিশন আইন বাতিল, ৭ সেপ্টেম্বর রাঙ্গামাটিতে পার্বত্য ভূমি কমিশন চেয়ারম্যানের বৈঠক বাতিলসহ ৭দফার দাবীতে এই হরতালের ডাক দেয় পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ। আজ পূর্ণদিবস ও বুধবার অর্ধদিবস মোট ৩২ ঘন্টা এই হরতাল চলবে।
হরতালের কারণে সকাল থেকে রাঙ্গামাটি শহরের ভেদভেদী, কলেজ গেইট, বনরূপা, কাঁটালতলী, পৌরসভা, পুরাতন বাসষ্টেশন, রিজার্ভ বাজার ও তবলছড়ি এলাকায় হরতালের সমর্থনে পিকেটিং করছে পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ নেতাকর্মীর। তারা শহরের বিভিন্ন এলাকায় পিকেটিং এর পাশাপাশি পার্বত্য ভূমি বিরোধ নিষ্পত্তি কমিশন আইন বাতিল ও ৭ দফা বাস্তবায়নের দাবীতে শহরের বিভিন্ন স্থানে মিছিল, পথসভা করছে।
হরতালের কারণে সড়ক ও নৌপথে অভ্যন্তরীণ ও দূরপাল্লার কোনো যানবাহন চলাচল করছে না। সকালে বিভিন্ন সরকারী-বেসরকারী প্রতিষ্ঠানে কর্মরত লোকজন পায়ে হেঁটে কর্মস্থলে যেতে দেখা গেছে। আর শহরের বেশীর ভাগ দোকানপাট রয়েছে বন্ধ। 

খুঁজুন