বুধবার, ২৬ আগস্ট ২০২৬
Journalists
শিরোনাম
প্রতারণার মামলায় কারাগারে বিদিশা পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (সা.) উপলক্ষ্যে বিএনপির উদ্যোগে মিলাদ ও দোয়া মাহফিল মায়েদের হাতেই শিশুর পুষ্টি: শিগগিরই শুরু হচ্ছে রান্না করা মিড-ডে মিলের পাইলট প্রকল্প: ববি হাজ্জাজ বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ৫ দিনের কর্মসূচি ঘোষণা তৃতীয় অধিবেশনে সংসদীয় কমিটি গঠন ও গুরুত্বপূর্ণ বিলকে অগ্রাধিকার দেওয়া হবে: চিফ হুইপ ফ্যাসিবাদের পুনরুত্থান রোধে রোডম্যাপ তৈরির আহ্বান আইনমন্ত্রীর নিষেধাজ্ঞা সত্ত্বেও অস্ট্রেলিয়ায় ১৬ বছরের কম বয়সীদের সোশ্যাল মিডিয়া ব্যবহার বাড়ছে সারের পর্যাপ্ত মজুত আছে, কৃষকদের আতঙ্কিত না হওয়ার আহ্বান দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রীর অর্থের অভাবে কোনো নাগরিকের চিকিৎসা বন্ধ হবে না : সমাজকল্যাণ মন্ত্রী বাংলাদেশ ও চীনের মধ্যে পিপল-টু-পিপল কানেক্টিভিটিতে শিক্ষাই হোক চালিকাশক্তি : মাহদী আমিন
খেলাধুলা ৭ ওভারে ৪১ রানও করতে পারল না বাংলাদেশের মেয়েরা

৭ ওভারে ৪১ রানও করতে পারল না বাংলাদেশের মেয়েরা

সিলেটে রাতে বৃষ্টি হয়েছে। সকাল থেকেও আকাশ মেঘলা। তাই স্বাভাবিকভাবেই নারী এশিয়া কাপে শ্রীলঙ্কার বিপক্ষে সোমবার টস জিতে আগে বোলিংয়ের সিদ্ধান্ত নেন বাংলাদেশ দলের অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি। আবহাওয়ার সুবিধা বোলাররাও নিলেন দারুণভাবে। অসাধারণ এক বলে চামিরা আতাপাত্তুকে ফিরিয়ে শুরু করলেন জাহানার আলম। এরপর পুরো ইনিংসজুড়েই চাপে থাকল শ্রীলঙ্কা। শেষদিকে নেমে এলো বৃষ্টি।

শেষ অবধি সোমবার সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে নারী এশিয়া কাপের ম্যাচে ৫ উইকেট হারিয়ে ৮৩ রান করেছে শ্রীলঙ্কা নারী দল। বৃষ্টি আইনে ৭ ওভারে টাইগ্রেসদের করতে হবে ৪১ রান। কিন্তু তাও করতে পারলো না জ্যোতির দল। 

টস জিতে ফিল্ডিংয়ে নেমে ইনিংসের শুরুতেই বাংলাদেশ স্পিনার নিয়ে আসে। সালমা খাতুন প্রথম ওভারে দেন ৪ রান। এরপর দ্বিতীয় ওভার করতে আসেন তিন ম্যাচ পর একাদশে ফেরা জাহানারা আলম। এই পেসার প্রথম বল থেকেই করাচ্ছিলেন দারুণ সুইং। সাফল্য পেতে অপেক্ষা করতে হয় শেষ বল অবধি।  

অফ স্টাম্পের অনেক বাইরে পড়া বল আঘাত হানে চামিরা আতাপাত্তুর স্টাম্পে। ৫ বলে ১ রান করে সাজঘরে ফেরত যান লঙ্কান অধিনায়ক। আতাপাত্তুকে ফিরিয়ে আন্তর্জাতিক ক্যারিয়ারে উইকেটের সেঞ্চুরি পূর্ণ করেছেন তিনি।  

এরপর দলটির আরেক নির্ভরযোগ্য ব্যাটার হার্শিতা সামারাবিক্রমাও আউট হয়ে যান। ৩১ বলে ১৮ রান করে এই ব্যাটার ফেরেন সানজিদা আক্তার মেঘলার বলে। মাঝে হাসনি পেরোর সঙ্গে ২৯ রানের জুটি গড়েন নীলাক্ষি ডি সিলভা। ১৭ বলে ১১ রান করা পেরেরাকে ফিরিয়ে এই জুটি ভাঙেন ফাহিমা খাতুন।

৩১ বলে ২৮ রান করে নীলাক্ষি ডি সিলভা অপরাজিত থাকেন। ১০টা ১৮ মিনিটে নেমে আসে বৃষ্টি। ততক্ষণে ১৮ ওভার ১ বল খেলা হয়েছে। এরপর দেড় ঘণ্টার বেশি সময় বৃষ্টিতে খেলা বন্ধ থাকে।  

ব্যাটিংয়ে নেমে উদ্বোধনী জুটিতে কোনো পরীক্ষা করেনি বাংলাদেশ। কিন্তু দারুণ কিছুর উপহারও দিতে পারেননি ফারজানা হক ও মুর্শিদা খাতুন। ৪ বলে মাত্র ১ রান করে রানাসিংয়ের বলে স্টাম্পিংয়ের শিকার হন মুর্শিদা।  

আরেক উদ্বোধনী ব্যাটার ফারজানা হকও ৮ বলে ৬ রানের বেশি করতে পারেননি। এমন ম্যাচে বাংলাদেশের সহায় হতে পারতেন নিগার সুলতানা জ্যোতি। কিন্তু টাইগ্রেস অধিনায়ক ১ চারে ১১ বলে ১২ রান করে আউট হন ক্যাচ দিয়ে।  

ম্যাচে তবুও ভালোভাবেই ছিল বাংলাদেশ। শেষ দুই ওভারে ১৫ রান দরকার ছিল। কিন্তু ষষ্ঠ ওভারে ৪ উইকেট হারায় বাংলাদেশ, নিতে পারে মাত্র দুই রান। এই ওভারেই ম্যাচ থেকে ছিটকে পড়ে মেয়েরা। শেষ বলে ছক্কা হাঁকালে জেতা যেত, বাংলাদেশ নিতে পারে ১ রান।  

খুঁজুন