বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬
Journalists
শিরোনাম
‘পুলিশের ৪ কর্মকর্তা আটক, সন্দেহভাজনরা নজরদারিতে’ • কুষ্টিয়ায় জলাবদ্ধতায় ১ হাজার বিঘা আমন ধান পানির নিচে, ফসলহানির শঙ্কা • আইসিইউতে সংকটাপন্ন মামুনুর রশীদ, নেওয়া হলো অন্য হাসপাতালে • ‘প্রাণিসম্পদ খাত বৈদেশিক মুদ্রা অর্জনের অন্যতম উৎস হয়ে উঠবে’ • মেডিকেল-ডেন্টালে ভর্তি পরীক্ষা ১৮ ডিসেম্বর, মানবণ্টন যেভাবে • কেউই অপরিহার্য নন, তবে জেনসেন হলে ভিন্ন কথা • হোজার সমাজতন্ত্র থেকে ফ্লেমিঙ্গো বিপ্লব: আলবেনিয়ার তরুণ প্রজন্ম • মানুষের দাঁত মাজার বিচিত্র ইতিহাস • স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মিডিয়া কো-অর্ডিনেটর হলেন সাংবাদিক পলাশ • বয়স বাড়ার সঙ্গে শ্রবণশক্তি কমছে? রয়েছে কান সুস্থ রাখার উপায়
কৃষি ৭৫ হাজার টন সার ক্রয় করবে সরকার

৭৫ হাজার টন সার ক্রয় করবে সরকার

আসন্ন মৌসুমে পর্যাপ্ত কৃষি উপকরণ সরবরাহ নিশ্চিত করতে সরকার আজ দুটি পৃথক প্রস্তাব অনুমোদন করেছে। এর মাধ্যমে প্রায় ৭৫ হাজার মেট্রিক টন সার ক্রয় করা হবে, যার মোট মূল্য দাঁড়াবে ৩৯৯.৫০ কোটি টাকার বেশি।

বাংলাদেশ সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সরকারের ক্রয়সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির ৪৭তম সভায় আজ এ অনুমোদন দেওয়া হয়।

শিল্প মন্ত্রণালয়ের অধীন বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ করপোরেশনের (বিসিআইসি)এক প্রস্তাব অনুযায়ী ২০২৫-২৬ অর্থবছরের ১০ম লট হিসেবে সৌদি আরবের স্যাবিক অ্যাগ্রি-নিউট্রিয়েন্টস কোম্পানি থেকে ৪০ হাজার টন বাল্ক গ্রানুলার ইউরিয়া সার আমদানি করবে। এ জন্য ব্যয় ধরা হয়েছে ১৯৯ কোটি ৭৫ লাখ টাকা।

অন্য প্রস্তাবে, কৃষি মন্ত্রণালয়ের অধীন বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশন (বিএডিসি) রাশিয়ার জেএসসি ফরেন ইকোনমিক করপোরেশন (প্রোডিনটর্গ) থেকে সরকারি পর্যায়ে (জি-টু-জি) ৭ম লট হিসেবে ৩৫ হাজার টন এমওপি সার আমদানি করবে। এর চুক্তিমূল্যও ১৯৯ কোটি ৭৫ লাখ টাকা। কমিটি উভয় প্রস্তাব পর্যালোচনা করে অনুমোদনের জন্য সুপারিশ করেছে।

কর্মকর্তারা জানিয়েছেন, ফসল উৎপাদনের ভরা মৌসুমে সার সরবরাহের স্থিতিশীলতা বজায় রাখতে এ আমদানি অত্যন্ত গুরুত্বপূর্ণ।

খুঁজুন