বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬
Journalists
শিরোনাম
কুষ্টিয়ায় জলাবদ্ধতায় ১ হাজার বিঘা আমন ধান পানির নিচে, ফসলহানির শঙ্কা • আইসিইউতে সংকটাপন্ন মামুনুর রশীদ, নেওয়া হলো অন্য হাসপাতালে • ‘প্রাণিসম্পদ খাত বৈদেশিক মুদ্রা অর্জনের অন্যতম উৎস হয়ে উঠবে’ • মেডিকেল-ডেন্টালে ভর্তি পরীক্ষা ১৮ ডিসেম্বর, মানবণ্টন যেভাবে • কেউই অপরিহার্য নন, তবে জেনসেন হলে ভিন্ন কথা • হোজার সমাজতন্ত্র থেকে ফ্লেমিঙ্গো বিপ্লব: আলবেনিয়ার তরুণ প্রজন্ম • মানুষের দাঁত মাজার বিচিত্র ইতিহাস • স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মিডিয়া কো-অর্ডিনেটর হলেন সাংবাদিক পলাশ • বয়স বাড়ার সঙ্গে শ্রবণশক্তি কমছে? রয়েছে কান সুস্থ রাখার উপায় • অস্ট্রেলিয়ার রাজধানী ক্যানবেরায় প্রবাসী নেতাকর্মীদের বিক্ষোভ
বিনোদন আইসিইউতে সংকটাপন্ন মামুনুর রশীদ, নেওয়া হলো অন্য হাসপাতালে

আইসিইউতে সংকটাপন্ন মামুনুর রশীদ, নেওয়া হলো অন্য হাসপাতালে

বিনোদন ডেস্ক: নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে গুরুতর অসুস্থ অবস্থায় নিবিড় পরিচর্যাকেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন রয়েছেন দেশের প্রখ্যাত অভিনেতা ও একুশে পদকপ্রাপ্ত নাট্যকার মামুনুর রশীদ। টানা চার দিন রাজধানীর ল্যাবএইড হাসপাতালে চিকিৎসা নেওয়ার পর শারীরিক অবস্থার অবনতি ঘটে তার। এই পরিস্থিতিতে গত ২৫ নভেম্বর মাঝ রাতে তাকে দ্রুত অন্য একটি বেসরকারি হাসপাতালে স্থানান্তর করা হয়।

পরিবার সূত্রে জানা গেছে, প্রবীণ এই শিল্পীর শরীরে অক্সিজেনের মাত্রা বর্তমানে ওঠানামা করছে যা চিকিৎসকদের দুশ্চিন্তায় ফেলেছে। হাসপাতাল পরিবর্তনের আগে ল্যাবএইড হাসপাতালে তার শারীরিক অবস্থা পর্যালোচনার জন্য একটি মেডিকেল বোর্ড বসেছিল। সেই বৈঠকের পরই তার অবস্থা সংকটাপন্ন বলে জানতে পারেন পরিবারের সদস্যরা। পরবর্তীতে আলোচনার ভিত্তিতে তাকে স্কয়ার হাসপাতালে নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়।

এর আগেও গুরুতর অসুস্থতার কারণে আইসিইউতে থেকে চিকিৎসা নিতে হয়েছিল এই বরেণ্য নাট্যকারকে। তিনি ২০২৫ সালের ৩০ এপ্রিল যুক্তরাষ্ট্র যাওয়ার পথে উড়োজাহাজে হঠাৎ অসুস্থ হয়ে পড়েছিলেন। সে সময় সেখানকার হাসপাতালে পরীক্ষার মাধ্যমে তার ফুসফুসের দুই পাশে নিউমোনিয়া ও রক্তে সংক্রমণ ধরা পড়েছিল। সেখানে টানা ছয় দিন আইসিইউতে কাটিয়ে সুস্থ হয়ে তিনি দেশে ফিরেছিলেন।

দীর্ঘ সময় যুক্তরাষ্ট্রে কাটিয়ে ২০২৬ সালের ১৪ জানুয়ারি তিনি পুনরায় দেশে প্রত্যাবর্তন করেন। দেশে ফেরার পর তিনি আবার তার নিয়মিত অভিনয় কার্যক্রমেও যুক্ত হয়েছিলেন। বর্তমান পরিস্থিতি তার পরিবার, সহকর্মী ও ভক্তদের মাঝে গভীর উদ্বেগের সৃষ্টি করেছে।

খুঁজুন