রবিবার, ১১ অক্টোবর ২০২৬
Journalists
শিরোনাম
অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলে "ট-র্চা-র সেল"! • রংপুরে মোটরসাইকেল চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, উদ্ধার - ৯টি • বিআরটিএ ঢাকা মেট্রো-৪-এ ঘুষ লেনদেনের অভিযোগ, দালালদের মাধ্যমে দ্রুত সেবা পাওয়ার দাবি • বিশ্ব ডিম দিবস ২০২৬ উপলক্ষ্যে বিএলআরআইতে বর্ণাঢ্য আয়োজন • ঘুষ ছাড়া মেলে না সেবা নারায়ণগঞ্জ বিআরটিএতে দালালচক্রের দৌরাত্ম্যের অভিযোগ • সোনাইমুড়ীর সাব-রেজিস্ট্রার সিরাজুল হকের বিরুদ্ধে ঘুষ বাণিজ্য ও সেবাগ্রহীতাদের হয়রানির অভিযোগ • বিএনপি সরকারের সাত মাসে ৩২ কূপ খনন, যুক্ত হচ্ছে প্রায় ১৪৮ এমএমসিএফ গ্যাস • ঢাকার বস্তিতে যক্ষ্মা স্ক্রিনিংয়ে ১ লাখ ৪৫ হাজার ডলার দেবে জাপান • আবেগ, অশ্রুতে আর্জেন্টিনা জাতীয় দল থেকে মেসির বিদায় • কমিশন বাণিজ্য ও দুর্নীতির অভিযোগ: বিআরটিসির ডিজিএম মনিরুজ্জামানের বিরুদ্ধে দুদকে আবেদন
বিনোদন ৮ দেশের সিনেমা আমদানির অনুমতি

৮ দেশের সিনেমা আমদানির অনুমতি

দক্ষিণ এশিয়ার আঞ্চলিক মুক্তবাণিজ্য চুক্তির (সাফটা) আওতায় উপমহাদেশীয় ভাষায় নির্মিত চলচ্চিত্র আমদানির অনুমতি দিয়েছে সরকার। তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের এক অফিস আদেশে পাঁচ শর্তে পরীক্ষামূলকভাবে এ অনুমতি দেওয়া হয়।

আমদানির শর্তগুলোর মধ্যে রয়েছে—আগামী দুই বছর বাংলাদেশের বৈধ চলচ্চিত্র প্রযোজক ও পরিবেশকেরা উপমহাদেশীয় ভাষায় নির্মিত চলচ্চিত্র আমদানি করতে পারবেন। বাংলাদেশি সিনেমা রপ্তানির বিপরীতে প্রথম বছরে ১০টি সিনেমা আনা যাবে। সিনেমা হলে প্রদর্শনের আগে সেন্সর বোর্ড থেকে ছাড়পত্র নিতে হবে। পবিত্র ঈদুল ফিতর, ঈদুল আজহা ও দুর্গাপূজায় কোনো সিনেমা আমদানি করা যাবে না।

ফেব্রুয়ারিতে তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদের কাছে উপমহাদেশের সিনেমা আমদানিসহ চারটি প্রস্তাব উত্থাপন করে চলচ্চিত্রের ১৯ সংগঠনের মোর্চা সম্মিলিত চলচ্চিত্র পরিষদ। উপমহাদেশীয় সিনেমা আমদানি না করলে সিনেমা হল বন্ধের হুঁশিয়ারি দেয় হল মালিকদের সংগঠন বাংলাদেশ চলচ্চিত্র প্রদর্শক সমিতি।

এর আগে জানুয়ারিতে সাফটা চুক্তির আওতায় শাহরুখ খানের ‘পাঠান’ আমদানি করতে আবেদন করে ঢাকার পরিবেশনা প্রতিষ্ঠান অ্যাকশন কাট এন্টারটেইনমেন্ট।

বিষয়টি নিয়ে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের আমদানি-রপ্তানি কমিটি বৈঠকে বসে। পরে বাণিজ্য মন্ত্রণালয়ের কাছে মতামত চেয়েছে কমিটি। বাণিজ্য মন্ত্রণালয়ের ইতিবাচক মতামতের ভিত্তিতে আমদানি নীতি আদেশ ২০২১-২৪-এর ২৫ (৩৬) (গ) উপ-অনুচ্ছেদের শর্ত মেনে আমদানির অনুমতি দিয়েছে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়।

সাফটার চুক্তির আওতায় ভারত-পাকিস্তানসহ দক্ষিণ এশিয়ার আটটি দেশ থেকে সিনেমা আমদানি করা যাবে।

 

খুঁজুন