রবিবার, ১১ অক্টোবর ২০২৬
Journalists
শিরোনাম
অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলে "ট-র্চা-র সেল"! • রংপুরে মোটরসাইকেল চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, উদ্ধার - ৯টি • বিআরটিএ ঢাকা মেট্রো-৪-এ ঘুষ লেনদেনের অভিযোগ, দালালদের মাধ্যমে দ্রুত সেবা পাওয়ার দাবি • বিশ্ব ডিম দিবস ২০২৬ উপলক্ষ্যে বিএলআরআইতে বর্ণাঢ্য আয়োজন • ঘুষ ছাড়া মেলে না সেবা নারায়ণগঞ্জ বিআরটিএতে দালালচক্রের দৌরাত্ম্যের অভিযোগ • সোনাইমুড়ীর সাব-রেজিস্ট্রার সিরাজুল হকের বিরুদ্ধে ঘুষ বাণিজ্য ও সেবাগ্রহীতাদের হয়রানির অভিযোগ • বিএনপি সরকারের সাত মাসে ৩২ কূপ খনন, যুক্ত হচ্ছে প্রায় ১৪৮ এমএমসিএফ গ্যাস • ঢাকার বস্তিতে যক্ষ্মা স্ক্রিনিংয়ে ১ লাখ ৪৫ হাজার ডলার দেবে জাপান • আবেগ, অশ্রুতে আর্জেন্টিনা জাতীয় দল থেকে মেসির বিদায় • কমিশন বাণিজ্য ও দুর্নীতির অভিযোগ: বিআরটিসির ডিজিএম মনিরুজ্জামানের বিরুদ্ধে দুদকে আবেদন
খেলাধুলা ৯০০ গোলের অপেক্ষা বাড়ালেন মেসি

৯০০ গোলের অপেক্ষা বাড়ালেন মেসি

মেজর লিগ সকারের নতুন মৌসুমে টানা দ্বিতীয় জয় পেয়েছে ইন্টার মায়ামি। শনিবার বাল্টিমোরে রেকর্ড দর্শকের সামনে ওয়াশিংটনের দল ডিসি ইউনাইটেডকে ২-১ গোলে হারিয়েছে তারা। এই ম্যাচে গোল করে ক্যারিয়ারের ৯০০তম গোলের আরো কাছে পৌঁছে গেছেন আর্জেন্টিনার তারকা ফুটবলার লিওনেল মেসি।

ম্যাচে নিজের ৮৯৯তম গোল করেন মেসি। তাকে ঘিরে দর্শকদের আগ্রহ এতটাই বেশি ছিল যে ওয়াশিংটনে ডিসি ইউনাইটেডের ছোট মাঠ থেকে ম্যাচটি সরিয়ে বাল্টিমোরে আয়োজন করা হয়। সেখানে ৭২ হাজার ২৬ জন দর্শকের সামনে খেলেন দুই দল। দর্শকদের হতাশ করেননি মেসি। প্রথমার্ধেই তার গোলে ২-০ ব্যবধানে এগিয়ে যায় মায়ামি।

মায়ামির হয়ে আরেকটি গোল করেন রদ্রিগো দে পল। ম্যাচের ৭৫তম মিনিটে টাই বারিবো একটি গোল শোধ দিলেও শেষ পর্যন্ত সমতায় ফিরতে পারেনি ডিসি ইউনাইটেড।

মেসি ও তার দলের জন্য এই সপ্তাহটি ছিল বেশ ঘটনাবহুল। গত বৃহস্পতিবার পুরো দল নিয়ে তারা যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আমন্ত্রণে হোয়াইট হাউজে গিয়েছিলেন। সেই আনন্দঘন মুহূর্তের একদিন পর মাঠে নেমে গুরুত্বপূর্ণ জয় তুলে নেয় মায়ামি।

ম্যাচের ১৭তম মিনিটে প্রায় ১৫ গজ দূর থেকে দূরের পোস্টে শট নিয়ে গোল করেন রদ্রিগো দে পল। এরপর ২৭তম মিনিটে মাতেও সিলভেত্তির পাস পেয়ে প্রতিপক্ষ গোলরক্ষকের মাথার ওপর দিয়ে বল তুলে জালে পাঠান মেসি। এতে তিন ম্যাচে নিজের তৃতীয় গোল করেন তিনি।

৩৮ বছর বয়সি এই ফরোয়ার্ড ৯০০ ক্যারিয়ার গোলের মাইলফলক ছোঁয়ার খুব কাছাকাছি পৌঁছে গেছেন। ইতিহাসে দ্বিতীয় খেলোয়াড় হিসেবে এই কীর্তি গড়ার সুযোগ রয়েছে তার সামনে। এর আগে এই মাইলফলক ছুঁয়েছেন পর্তুগালের তারকা ফুটবলার ক্রিস্টিয়ানো রোনালদো।

মৌসুমের প্রথম ম্যাচে লস অ্যাঞ্জেলেসের দলের কাছে ৩-০ গোলে হেরে শুরু করেছিল মায়ামি। পরে অরল্যান্ডো সিটির বিপক্ষে জয় পায় তারা। তিন ম্যাচে দুই জয় নিয়ে এখন ৬ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার তিন নম্বরে মেসির মায়ামি।



খুঁজুন