রবিবার, ১১ অক্টোবর ২০২৬
Journalists
শিরোনাম
অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলে "ট-র্চা-র সেল"! • রংপুরে মোটরসাইকেল চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, উদ্ধার - ৯টি • বিআরটিএ ঢাকা মেট্রো-৪-এ ঘুষ লেনদেনের অভিযোগ, দালালদের মাধ্যমে দ্রুত সেবা পাওয়ার দাবি • বিশ্ব ডিম দিবস ২০২৬ উপলক্ষ্যে বিএলআরআইতে বর্ণাঢ্য আয়োজন • ঘুষ ছাড়া মেলে না সেবা নারায়ণগঞ্জ বিআরটিএতে দালালচক্রের দৌরাত্ম্যের অভিযোগ • সোনাইমুড়ীর সাব-রেজিস্ট্রার সিরাজুল হকের বিরুদ্ধে ঘুষ বাণিজ্য ও সেবাগ্রহীতাদের হয়রানির অভিযোগ • বিএনপি সরকারের সাত মাসে ৩২ কূপ খনন, যুক্ত হচ্ছে প্রায় ১৪৮ এমএমসিএফ গ্যাস • ঢাকার বস্তিতে যক্ষ্মা স্ক্রিনিংয়ে ১ লাখ ৪৫ হাজার ডলার দেবে জাপান • আবেগ, অশ্রুতে আর্জেন্টিনা জাতীয় দল থেকে মেসির বিদায় • কমিশন বাণিজ্য ও দুর্নীতির অভিযোগ: বিআরটিসির ডিজিএম মনিরুজ্জামানের বিরুদ্ধে দুদকে আবেদন
জাতীয় আবারও অসুস্থ বেগম খালেদা জিয়া

আবারও অসুস্থ বেগম খালেদা জিয়া

হঠাৎ করে জ্বরে আক্রান্ত হয়েছেন বিএনপি চেয়ারপারসন। কয়েকদিন ধরে তার থেমে থেমে জ্বর আসছে। এ তথ্য জানিয়েছেন বিএনপির চেয়ারপারসনের ব্যক্তিগত চিকিৎসক টিমের একজন সদস্য।

তিনি জানিয়েছেন, খালেদা জিয়ার শরীরের তাপমাত্রা ১০১ ডিগ্রির মধ্যে ওঠানামা করছে। তবে এটা সিজনাল না অন্য কোনও কারণে সেটা দেখতে হবে।

খালেদা জিয়া আগ্রহী হলে হাসপাতালে নিয়ে পরীক্ষা নিরীক্ষা করা হতে পারে বলেও জানিয়েছেন এই চিকিৎসক।

জানা যায়, লিভার ও কিডনির সমস্যাসহ নানা জটিলতায় ভুগছেন বিএনপি চেয়ারপারসন। তার লিভার সিরোসিস হয়েছে বলেও এর আগে জানিয়েছেন চিকিৎসকরা।

জানা গেছে, মেডিকেল বোর্ডের সদস্যরা খালেদা জিয়াকে বাসায় রেখে যেসব পরীক্ষা করা সম্ভব তা করাচ্ছেন। নিয়মিতভাবে তার আত্মীয়-স্বজনও বাসায় এসে খোঁজ রাখছেন।

ডায়াবেটিসের পাশাপাশি আর্থ্রাইটিসের জটিলতা থাকায় অন্যের সাহায্য নিয়ে তাকে হুইলচেয়ারে চলাচল করতে হয়।

২০১৮ সালে দুর্নীতির মামলায় সাজা হওয়ার পর বারবার চেষ্টা করেও জামিন হয়নি খালেদা জিয়ার। শুরুতে কারাগারে থাকলেও পরে তাকে বিএসএমএমইউতে রেখে চিকিৎসা দেওয়া হয়। পরবর্তীতে করোনার প্রকোপ শুরু হলে নির্বাহী আদেশে তাকে শর্ত সাপেক্ষে মুক্তি দেওয়া হয়। দফায় দফায় বাড়ানো মুক্তির মেয়াদ সবশেষ আরও ছয়মাস করা হয়েছে।

এদিকে নানারোগে আক্রান্ত সাবেক এই প্রধানমন্ত্রী বেশ কিছুদিন হাসপাতালে ছিলেন। অবস্থা গুরুতর হওয়ায় তাতে সিসিইউতেও রাখা হয়েছিল।

খুঁজুন