রবিবার, ১১ অক্টোবর ২০২৬
Journalists
শিরোনাম
অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলে "ট-র্চা-র সেল"! • রংপুরে মোটরসাইকেল চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, উদ্ধার - ৯টি • বিআরটিএ ঢাকা মেট্রো-৪-এ ঘুষ লেনদেনের অভিযোগ, দালালদের মাধ্যমে দ্রুত সেবা পাওয়ার দাবি • বিশ্ব ডিম দিবস ২০২৬ উপলক্ষ্যে বিএলআরআইতে বর্ণাঢ্য আয়োজন • ঘুষ ছাড়া মেলে না সেবা নারায়ণগঞ্জ বিআরটিএতে দালালচক্রের দৌরাত্ম্যের অভিযোগ • সোনাইমুড়ীর সাব-রেজিস্ট্রার সিরাজুল হকের বিরুদ্ধে ঘুষ বাণিজ্য ও সেবাগ্রহীতাদের হয়রানির অভিযোগ • বিএনপি সরকারের সাত মাসে ৩২ কূপ খনন, যুক্ত হচ্ছে প্রায় ১৪৮ এমএমসিএফ গ্যাস • ঢাকার বস্তিতে যক্ষ্মা স্ক্রিনিংয়ে ১ লাখ ৪৫ হাজার ডলার দেবে জাপান • আবেগ, অশ্রুতে আর্জেন্টিনা জাতীয় দল থেকে মেসির বিদায় • কমিশন বাণিজ্য ও দুর্নীতির অভিযোগ: বিআরটিসির ডিজিএম মনিরুজ্জামানের বিরুদ্ধে দুদকে আবেদন
বিনোদন আবারও প্রেক্ষাগৃহে নতুন সিনেমা

আবারও প্রেক্ষাগৃহে নতুন সিনেমা

কোরবানির ঈদ উপলক্ষে প্রেক্ষাগৃহে মুক্তি পায় ছয়টি সিনেমা। এখনও প্রেক্ষাগৃহে চলছে সিনেমাগুলো। এক মাস পর প্রেক্ষাগৃহে গত সপ্তাহে আলোর মুখ দেখছে নতুন সিনেমা। গত ১১ জুলাই মুক্তি পেয়েছে কামার আহমাদ সাইমনের ‘অন্যদিন’। আজ ১৮ জুলাই মুক্তি পেলো বিপ্লব হায়দারের ‘আলী’। আলীর সঙ্গে এ প্রথমবারের মতো দেশের হলে মুক্তি পেয়েছে নেপালি সিনেমা। আজ থেকে স্টার সিনেপ্লেক্সে দেখা যাবে নেপালের ‘মিসিং: কেটি হারায়েকো সূচনা।

গত কোরবানির ঈদে আলী সিনেমার মুক্তির পরিকল্পনা করেছিলেন নির্মাতা। তবে শেষ মুহূর্তে সেই সিদ্ধান্ত থেকে সরে আসেন তিনি। অবশেষে আজ রাজধানীর ষ্টার সিনেপ্লেক্স,সনি স্কয়ার,যমুনা ফিউচার পার্কের ব্লকবাষ্টার সিনেমাস,কেরানীগঞ্জের লায়ন সিনেমা,বগুড়ার মম ইন সিনেমাহলে মুক্তি পেয়েছে সিনেমাটি। অটিজমে আক্রান্ত আলী নামের এক ব্যক্তি ও তার বোনের গল্প নিয়ে তৈরি হয়েছে আলী। আলী একজন বাক্প্রতিবন্ধী। অ্যাকশনের পাশাপাশি এই সিনেমায় নির্মাতা তুলে ধরেছেন ভাইবোনের ভালোবাসা। নামভূমিকায় অভিনয় করেছেন ইরফান সাজ্জাদ। রোশনি চরিত্রে প্রতিজ্ঞা। আরও অভিনয় করেছেন তাশদিক নমিরা আহমেদ, মিশা সওদাগর, কাজী হায়াৎ, শতাব্দী ওয়াদুদ, শওকত সজল প্রমুখ।

খুঁজুন