বুধবার, ২৫ নভেম্বর ২০২৬
Journalists
শিরোনাম
শিক্ষার্থীদের ভিসা অ্যাপয়েন্টমেন্ট প্রক্রিয়া সহজ করতে রাশিয়াকে আহ্বান • কর্ণফুলীতে পুলিশের অভিযানে ৩ জন গ্রেপ্তার • হাসান-নাহিদের সঙ্গে অন্য পেসারদের পার্থক্য কতটা • গজারিয়ায় মোটরসাইকেলের ধাক্কায় বৃদ্ধ নিহত • আদেশ ‘অমান্য করায়’ চট্টগ্রামে পুলিশ সার্জেন্ট বরখাস্ত • শূন্যের রেকর্ড, ক্যারিয়ারের সর্বনিম্ন গড়, মুমিনুলের বিভীষিকা চলছেই • বিদ্যুৎ বিতরণ সক্ষমতা বাড়াতে সাড়ে ১৩ হাজার কোটি টাকার ২ প্রকল্প অনুমোদন • হাসিনার ফেরার পরিকল্পনা আর ঢাকার প্রত্যর্পণের অনুরোধ আলাদা বিষয়: ভারত • সিম কার্ড থাকার পরও ফোনে ‘নো সার্ভিস’ দেখায় কেন? • হাজারো মানুষের ভিটা বাঁচাতে ৫৮৭ কোটি টাকার প্রকল্প বাতিলের দাবি
বিনোদন আদিত্যকে ভুলতে উরফির সঙ্গে পার্টিতে গেলেন অনন্যা

আদিত্যকে ভুলতে উরফির সঙ্গে পার্টিতে গেলেন অনন্যা



বিনোদন ডেস্ক:


বলিউড অভিনেতা আদিত্য রয়ের সঙ্গে বিচ্ছেদের পর থেকেই ‘মনমরা’ থাকেন অভিনেত্রী অনন্যা পাণ্ডের। কিন্তু সম্প্রতি উরফি জাভেদকে নিয়ে পার্টিতে মজতে দেখা গেলো অনন্যাকে। 


সামাজিক যোগাযোগমাধ্যমে উরফি-অনন্যার ছবি দেখে অবাক নেটিজেনরা।


ভারতীয় বিভিন্ন সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, অনন্যা পাণ্ডের সঙ্গে একই পার্টিতে দেখা মিলল উরফির। টিনসেল টাউনের এক ও উরফি। 



সেই পার্টির ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ারও করেছেন উরফি। এদিকে অনন্যার সঙ্গে উরফির ছবি দেখে বেশ অবাক ভক্তরা। 



অনেকের দাবি আদিত্যের সঙ্গে বিচ্ছেদের দুঃখ ভুলতেই উরফির সঙ্গে পার্টিতে মজেছেন অনন্যা। সেই একই পার্টিতে উপস্থিত ছিলেন নেট-প্রভাবী ওরি, অভিনেতা অর্জুন কাপুর, আরহান খানসহ আরও অনেকে।


কিছু দিন আগে একটি সাক্ষাৎকারে অনন্যাকে জিজ্ঞেস করা হয়েছে, সপ্তাহান্তে জীবন থেকে কী হারিয়েছেন। জবাবে অভিনেত্রী বলেন, তিনি মন হারিয়েছেন। 



বিচ্ছেদের পর থেকে নাকি নিজের পোষ্যের সঙ্গেই বেশি সময় কাটাচ্ছেন তিনি। যদিও, বিচ্ছেদ নিয়ে সরাসরি কিছু বলেননি তিনি।


 

অন্য দিকে, অনন্যার সঙ্গে সম্পর্ক নিয়ে মুখে কুলুপ এটেছেন আদিত্যও। সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি বলেন, ‘আমি ব্যক্তিগত জীবন নিয়ে বরাবরই চুপ থেকেছি। আর এটাই আমি পছন্দ করি। 


আমার ব্যক্তিগত জীবন সম্পর্কে মানুষের জানা দরকার, এমনটা আমার কখনও মনে হয়নি। সব প্রকাশ না করে, ব্যক্তিগত জীবন নিজের মধ্যেই রাখতে পছন্দ করি।


টানা দুই বছর সম্পর্কে ছিলেন আদিত্য ও অনন্যা। বিভিন্ন জায়গায় একসঙ্গে ছবিশিকারিদের ক্যামেরায় ধরা পড়েছেন তারা। 


বিজ্ঞাপনের কাজও করেছেন একসঙ্গে। কিন্তু সম্পর্ক স্থায়ী হয়নি। গত মার্চ মাসে সম্পর্কে ইতি টেনেছেন তারকা জুটি।

খুঁজুন