বাংলাদেশ হ্যান্ডবল ফেডারেশনের ব্যবস্থাপনায় আগামী ২০ সেপ্টেম্বর থেকে প্রথমবারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে “ওয়ারিয়র্স হ্যান্ডবল লিগ (পুরুষ)-২০২৬”।
চারদিন ব্যপী এই প্রতিযোগিতায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি), বাংলাদেশ আনসার, বাংলাদেশ পুলিশ এবং বাংলাদেশ হ্যান্ডবল এ দল অংশগ্রহণ করবে। প্রতিযোগিতার সকল খেলা পল্টনস্থ শহীদ (ক্যাপ্টেন) এম. মনসুর আলী জাতীয় হ্যান্ডবল স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে।
লিগ পদ্ধতিতে আয়োজিত এ প্রতিযোগিতায় প্রতিটি দল একে অপরের বিপক্ষে খেলবে। লিগ পর্ব শেষে সর্বোচ্চ পয়েন্ট অর্জনকারী দলকে চ্যাম্পিয়ন এবং দ্বিতীয় সর্বোচ্চ পয়েন্ট অর্জনকারী দলকে রানার্সআপ ঘোষণা করা হবে।
প্রতিযোগিতার চ্যাম্পিয়ন দলের জন্য ৩০,০০০ টাকা এবং রানার্সআপ দলের জন্য ২০,০০০ টাকা প্রাইজমানি নির্ধারণ করা হয়েছে।
দেশের হ্যান্ডবল খেলোয়াড়দের নিয়মিত প্রতিযোগিতামূলক খেলার সুযোগ সৃষ্টি, খেলোয়াড়দের দক্ষতা ও সক্ষমতা বৃদ্ধি এবং জাতীয় পর্যায়ে হ্যান্ডবলের বিকাশ ও প্রসারে এ লিগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে ফেডারেশন আশা করছে।
আগামী ২০ সেপ্টেম্বর ওয়ারিয়র্স হ্যান্ডবল লিগ শুরু
আগামী ২০ সেপ্টেম্বর ওয়ারিয়র্স হ্যান্ডবল লিগ শুরু
বাংলাদেশ হ্যান্ডবল ফেডারেশনের ব্যবস্থাপনায় আগামী ২০ সেপ্টেম্বর থেকে প্রথমবারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে “ওয়ারিয়র্স হ্যান্ডবল লিগ (পুরুষ)-২০২৬”। চারদিন ব্যপী এই প্রতিযোগিতায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি), বাংলাদেশ আনসার, বাংলাদেশ পুলিশ এবং বাংলাদেশ হ্যান্ডবল এ দল অংশগ্রহণ করবে। প্রতিযোগিতার সকল খেলা পল্টনস্থ শহীদ
(ক্যাপ্টেন) এম. মনসুর আলী জাতীয় হ্যান্ডবল স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। লিগ পদ্ধতিতে আয়োজিত এ প্রতিযোগিতায় প্রতিটি দল একে অপরের বিপক্ষে খেলবে। লিগ পর্ব শেষে সর্বোচ্চ পয়েন্ট অর্জনকারী দলকে চ্যাম্পিয়ন এবং দ্বিতীয় সর্বোচ্চ পয়েন্ট অর্জনকারী দলকে রানার্সআপ ঘোষণা করা হবে।প্রতিযোগিতার চ্যাম্পিয়ন দলের জন্য
৩০,০০০ টাকা এবং রানার্সআপ দলের জন্য ২০,০০০ টাকা প্রাইজমানি নির্ধারণ করা হয়েছে। দেশের হ্যান্ডবল খেলোয়াড়দের নিয়মিত প্রতিযোগিতামূলক খেলার সুযোগ সৃষ্টি, খেলোয়াড়দের দক্ষতা ও সক্ষমতা বৃদ্ধি এবং জাতীয় পর্যায়ে হ্যান্ডবলের বিকাশ ও প্রসারে এ লিগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে ফেডারেশন আশা করছে।
সুফী মাজহারুল ইসলাম মাসুম
[email protected] | ০১৭১১৬৬০৫৫৭
রওশন টাওয়ার, (লিফট-৮) ১৫২/২/এ২ গ্রীণ রোড ,
পান্থপথ সিগন্যাল, ঢাকা-১২০৫ ।
মোবাইলঃ ০১৭১৭৪৩৬১৩৯
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত