রবিবার, ১১ অক্টোবর ২০২৬
Journalists
শিরোনাম
অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলে "ট-র্চা-র সেল"! • রংপুরে মোটরসাইকেল চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, উদ্ধার - ৯টি • বিআরটিএ ঢাকা মেট্রো-৪-এ ঘুষ লেনদেনের অভিযোগ, দালালদের মাধ্যমে দ্রুত সেবা পাওয়ার দাবি • বিশ্ব ডিম দিবস ২০২৬ উপলক্ষ্যে বিএলআরআইতে বর্ণাঢ্য আয়োজন • ঘুষ ছাড়া মেলে না সেবা নারায়ণগঞ্জ বিআরটিএতে দালালচক্রের দৌরাত্ম্যের অভিযোগ • সোনাইমুড়ীর সাব-রেজিস্ট্রার সিরাজুল হকের বিরুদ্ধে ঘুষ বাণিজ্য ও সেবাগ্রহীতাদের হয়রানির অভিযোগ • বিএনপি সরকারের সাত মাসে ৩২ কূপ খনন, যুক্ত হচ্ছে প্রায় ১৪৮ এমএমসিএফ গ্যাস • ঢাকার বস্তিতে যক্ষ্মা স্ক্রিনিংয়ে ১ লাখ ৪৫ হাজার ডলার দেবে জাপান • আবেগ, অশ্রুতে আর্জেন্টিনা জাতীয় দল থেকে মেসির বিদায় • কমিশন বাণিজ্য ও দুর্নীতির অভিযোগ: বিআরটিসির ডিজিএম মনিরুজ্জামানের বিরুদ্ধে দুদকে আবেদন
স্বাস্থ্য ও চিকিৎসা আহত পুলিশ সদস্যকে রামেক হাসপাতালে দেখতে গেলেন রাসিক মেয়র লিটন

আহত পুলিশ সদস্যকে রামেক হাসপাতালে দেখতে গেলেন রাসিক মেয়র লিটন

মোঃ শাকিল আহামাদ - রাজশাহী জেলা প্রতিনিধি::


আন্দোলনকারীদের হামলায় আহত পুলিশ সদস্য (সিটিএসবি) সাইফুল ইসলামকে শনিবার বিকেল সাড়ে ৪ টায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের ৮নং ওয়ার্ডে দেখতে যান বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র জনাব এ এইচ এম খায়রুজ্জামান লিটন।

এ সময় তিনি আহত পুলিশ সদস্যদের চিকিৎসাসহ সার্বিক বিষয়ে খোঁজখবর নেন ও সুস্থ্যতা কামনা করেন।

এ সময় রাজশাহী মেডিকেল কলেজের অধ্যক্ষ মোঃ নওশাদ আলী, রাজশাহী মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এ্যাড আসলাম সরকার, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক জিয়া হাসান আজাদ হিমেল, রাজশাহী মেট্রোপলিটন পুলিশের বিশেষ পুলিশ সুপার (নগর বিশেষ শাখা) মুহম্মদ আব্দুর রকিব, রাজশাহী সিটি কর্পোরেশনের ১৯নং ওয়ার্ড কাউন্সিলর তৌহিদুল হক সুমন, ৫নং ওয়ার্ড কাউন্সিলর কামরুজ্জামান, ৮নং ওয়ার্ড কাউন্সিলর জানে আলম জনি, রাজশাহী মেডিকেল কলেজ ছাত্রলীগের সভাপতি ডাঃ শুভ কুমার মন্ডল, সাধারণ সম্পাদক ডাঃ নাহিদ হাসান প্রমুখ উপস্থিত ছিলেন।

খুঁজুন