আশুলিয়ায় পৃথক অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্যসহ ১১ মাদক কারবারিকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি) ও আশুলিয়া থানা পুলিশ।
ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশের অফিসার ইনচার্জ সাইদুল ইসলাম আজ মঙ্গলবার সাংবাদিকদের এ তথ্য জানান। এর আগে, আশুলিয়ার ইয়ারপুর, বড়টেক মধুপুর, শ্রীপুর, কাইচাবাড়ী এবং চানপুর এলাকায় এসব অভিযান পরিচালনা করা হয়।
গ্রেফতারকৃতরা হলো- আশুলিয়া থানার তাজপুর এলাকার মৃত আব্দুল বারেকের ছেলে আহাম্মদ আলী (৪০), কিশোরগঞ্জের কটিয়াদী থানার পাঁচপাড়া (চান্দপুর, মুন্সিবাড়ী) এলাকার জাহাঙ্গীর আলম মুন্সির ছেলে মো. সাগর মুন্সি (৩৫), আশুলিয়া থানার কলতাসূতি এলাকার মো. আবু তালেব মোল্লার ছেলে মিলন মোল্লা (৩০), রাজবাড়ীর পাংশা থানার শরিষা এলাকার শাহাজাহান ঢালির মেয়ে রাশিদা আক্তার রাশু (২৫), সাভার মডেল থানার আড়াপাড়া এলাকার মৃত তারা রাজবংশীর ছেলে শ্যামল রাজবংশী (৩২), মানিকগঞ্জের দৌলতপুর থানার আবু ডাঙ্গা এলাকার মৃত তছলিম উদ্দিনের ছেলে মো. জাফর শেখ (৪৫), সাভার মডেল থানার মজিদপুর এলাকার ফুলচাঁন বেপারীর ছেলে মো. সাইফুল ইসলাম (৪৫), গাজীপুরের কালিয়াকৈরের নিজামুদ্দিনের ছেলে রুবেল (৪০), নাটোরের নলডাঙা থানার আসমান প্রধানের ছেলে শামীম মিয়া (৪৫), রংপুরের মিঠাপুকুরের নুরুন্নবীর ছেলে রাসেল (৩৮) এবং গোপালগঞ্জ সদরের মৃত সিদ্দিক শেখের ছেলে পারভেজ (২৮)।
ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশ জানায়, আশুলিয়ার ইয়ারপুর, বড়টেক মধুপুর, শ্রীপুর এবং কাইচাবাড়ী এলাকায় অভিযান চালিয়ে মাদক কারবারি আহাম্মদ আলী, সাগর মুন্সি, মিলন মোল্লা, রাশিয়া আক্তার রাশু, শ্যামল রাজবংশী, জাফর শেখ এবং সাইফুল ইসলামকে গ্রেফতার করা হয়েছে। এসময় তাদের কাছ থেকে ১ হাজার ১০০ পিছ ইয়াবা ট্যাবলেট এবং ৫ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
আশুলিয়া থানা পুলিশ আশুলিয়ার চানপুর এলাকায় অপর এক পৃথক অভিযানে রুবেল, শামীম মিয়া, রাসেল এবং পারভেজকে গ্রেফতার করে। এসময় তাদের কাছ থেকে ১২০ পিছ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশের অফিসার ইনচার্জ সাইদুল ইসলাম জানান, গ্রেফতারকৃতরা একাধিক মাদক মামলার আসামি। তাদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
আশুলিয়ায় মাদকদ্রব্যসহ গ্রেফতার ১১
আশুলিয়ায় মাদকদ্রব্যসহ গ্রেফতার ১১
আশুলিয়ায় পৃথক অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্যসহ ১১ মাদক কারবারিকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি) ও আশুলিয়া থানা পুলিশ। ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশের অফিসার ইনচার্জ সাইদুল ইসলাম আজ মঙ্গলবার সাংবাদিকদের এ তথ্য জানান। এর আগে, আশুলিয়ার ইয়ারপুর, বড়টেক মধুপুর, শ্রীপুর, কাইচাবাড়ী এবং চানপুর এলাকায় এসব অভিযান পরিচালনা করা হয়। গ্রেফতারকৃতরা হলো- আশুলিয়া থানার তাজপুর এলাকার মৃত আব্দুল বারেকের ছেলে আহাম্মদ আলী (৪০), কিশোরগঞ্জের কটিয়াদী থানার পাঁচপাড়া (চান্দপুর, মুন্সিবাড়ী) এলাকার জাহাঙ্গীর আলম মুন্সির ছেলে মো. সাগর মুন্সি (৩৫), আশুলিয়া থানার কলতাসূতি এলাকার মো. আবু তালেব মোল্লার ছেলে মিলন মোল্লা (৩০), রাজবাড়ীর পাংশা থানার শরিষা
এলাকার শাহাজাহান ঢালির মেয়ে রাশিদা আক্তার রাশু (২৫), সাভার মডেল থানার আড়াপাড়া এলাকার মৃত তারা রাজবংশীর ছেলে শ্যামল রাজবংশী (৩২), মানিকগঞ্জের দৌলতপুর থানার আবু ডাঙ্গা এলাকার মৃত তছলিম উদ্দিনের ছেলে মো. জাফর শেখ (৪৫), সাভার মডেল থানার মজিদপুর এলাকার ফুলচাঁন বেপারীর ছেলে মো. সাইফুল ইসলাম (৪৫), গাজীপুরের কালিয়াকৈরের নিজামুদ্দিনের ছেলে রুবেল (৪০), নাটোরের নলডাঙা থানার আসমান প্রধানের ছেলে শামীম মিয়া (৪৫), রংপুরের মিঠাপুকুরের নুরুন্নবীর ছেলে রাসেল (৩৮) এবং গোপালগঞ্জ সদরের মৃত সিদ্দিক শেখের ছেলে পারভেজ (২৮)। ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশ জানায়, আশুলিয়ার ইয়ারপুর, বড়টেক মধুপুর, শ্রীপুর এবং কাইচাবাড়ী এলাকায় অভিযান চালিয়ে মাদক
কারবারি আহাম্মদ আলী, সাগর মুন্সি, মিলন মোল্লা, রাশিয়া আক্তার রাশু, শ্যামল রাজবংশী, জাফর শেখ এবং সাইফুল ইসলামকে গ্রেফতার করা হয়েছে। এসময় তাদের কাছ থেকে ১ হাজার ১০০ পিছ ইয়াবা ট্যাবলেট এবং ৫ কেজি গাঁজা উদ্ধার করা হয়। আশুলিয়া থানা পুলিশ আশুলিয়ার চানপুর এলাকায় অপর এক পৃথক অভিযানে রুবেল, শামীম মিয়া, রাসেল এবং পারভেজকে গ্রেফতার করে। এসময় তাদের কাছ থেকে ১২০ পিছ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশের অফিসার ইনচার্জ সাইদুল ইসলাম জানান, গ্রেফতারকৃতরা একাধিক মাদক মামলার আসামি। তাদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
সুফী মাজহারুল ইসলাম মাসুম
[email protected] | ০১৭১১৬৬০৫৫৭
রওশন টাওয়ার, (লিফট-৮) ১৫২/২/এ২ গ্রীণ রোড ,
পান্থপথ সিগন্যাল, ঢাকা-১২০৫ ।
মোবাইলঃ ০১৭১৭৪৩৬১৩৯
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত