রবিবার, ১১ অক্টোবর ২০২৬
Journalists
শিরোনাম
অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলে "ট-র্চা-র সেল"! • রংপুরে মোটরসাইকেল চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, উদ্ধার - ৯টি • বিআরটিএ ঢাকা মেট্রো-৪-এ ঘুষ লেনদেনের অভিযোগ, দালালদের মাধ্যমে দ্রুত সেবা পাওয়ার দাবি • বিশ্ব ডিম দিবস ২০২৬ উপলক্ষ্যে বিএলআরআইতে বর্ণাঢ্য আয়োজন • ঘুষ ছাড়া মেলে না সেবা নারায়ণগঞ্জ বিআরটিএতে দালালচক্রের দৌরাত্ম্যের অভিযোগ • সোনাইমুড়ীর সাব-রেজিস্ট্রার সিরাজুল হকের বিরুদ্ধে ঘুষ বাণিজ্য ও সেবাগ্রহীতাদের হয়রানির অভিযোগ • বিএনপি সরকারের সাত মাসে ৩২ কূপ খনন, যুক্ত হচ্ছে প্রায় ১৪৮ এমএমসিএফ গ্যাস • ঢাকার বস্তিতে যক্ষ্মা স্ক্রিনিংয়ে ১ লাখ ৪৫ হাজার ডলার দেবে জাপান • আবেগ, অশ্রুতে আর্জেন্টিনা জাতীয় দল থেকে মেসির বিদায় • কমিশন বাণিজ্য ও দুর্নীতির অভিযোগ: বিআরটিসির ডিজিএম মনিরুজ্জামানের বিরুদ্ধে দুদকে আবেদন
খেলাধুলা আইপিএল ট্রফি কার ঘরে ?

আইপিএল ট্রফি কার ঘরে ?

ইয়াশফি রহমান : ১৫তম ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আপিএল) ফাইনাল আজ। বাংলাদেশ সময় রাত সাড়ে ৮টায় ট্রফির লড়াইয়ে আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে মুখোমুখি হবে রাজস্থান রয়্যালস ও গুজরাট টাইটানস।

ধারণা করা হচ্ছে, স্টেডিয়ামের গ্যালারি দর্শকপূর্ণ থাকবে। এর মধ্য দিয়ে দু’মাস ধরে চলা টি-২০ ফরম্যাটে ইন্ডিয়ান ক্রিকেটের উত্তেজনাপূর্ণ ও ব্যাপক জনপ্রিয় টুর্নামেন্টের পর্দা নামছে। বাংলাদেশের টি-স্পোর্টসসহ ভারতের বিভিন্ন টিভি চ্যালেন ও ইউটিউবে আইপিএল ফাইনাল ম্যাচ সরাসরি সম্প্রচার করবে।

ভারতীয় ক্রিকেট বিশ্লেষকদের ধারণা, সাদা বলের ক্রিকেটে সম্ভবত একটি বিশ্বকাপ ফাইনাল বা বিশ্বকাপে ভারত-পাকিস্তান খেলার মতো আকর্ষণীয় ও উত্তেজনাপূর্ণ হবে আইপিএল ফাইনাল ম্যাচটি।

গুজরাট টাইটানস প্রথমবারের মতো আহমেদাবাদে তাদের ঘরের দর্শকদের সামনে আইপিএল ফাইনলা খেলতে যাচ্ছে।

রাজস্থান রয়্যালসের আইপিএলে এটি দ্বিতীয় ফাইনাল। যদি তারা জিততে পারে, এটি হবে তাদের প্রথম অধিনায়ক শেন ওয়ার্নের নেতৃত্বে দ্বিতীয় ট্রফি। এর আগে ২০০৮ সালে প্রথম আসরেই ফাইনালে উঠে চেন্নাইকে হারিয় চ্যাম্পিয়ন হয় দলটি। ১৪ বছর পর এবার তারা ফাইনালে পেয়েছে গুজরাটকে।

বর্তমান চ্যাম্পিয়ন চেন্নাই সুপার কিংস চলতি আসরে ১৪ ম্যাচের ১০টিতেই হেরে টেবিলের শেষ দিক থেকে দুই থেকে আগেই বাদ পড়েছে। যদিও তারাই দ্বিতীয় সর্বোচ্চ রেকর্ড ৪ চারের চ্যাম্পিয়ন। আর সর্বোচ্চ ৫ বারের চ্যাম্পিয়ন মুম্বাই ইন্ডিয়ান্সের অবস্থা আরও খারাপ। চেন্নাইয়ে সমান জয়-পরাজয় থাকলেও পয়েন্টে পিছিয়ে টেবিলের সবার নিচে থেকেই এবার বিদায় নিয়েছে দলটি।

খুঁজুন