বুধবার, ২৬ আগস্ট ২০২৬
Journalists
শিরোনাম
প্রতারণার মামলায় কারাগারে বিদিশা পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (সা.) উপলক্ষ্যে বিএনপির উদ্যোগে মিলাদ ও দোয়া মাহফিল মায়েদের হাতেই শিশুর পুষ্টি: শিগগিরই শুরু হচ্ছে রান্না করা মিড-ডে মিলের পাইলট প্রকল্প: ববি হাজ্জাজ বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ৫ দিনের কর্মসূচি ঘোষণা তৃতীয় অধিবেশনে সংসদীয় কমিটি গঠন ও গুরুত্বপূর্ণ বিলকে অগ্রাধিকার দেওয়া হবে: চিফ হুইপ ফ্যাসিবাদের পুনরুত্থান রোধে রোডম্যাপ তৈরির আহ্বান আইনমন্ত্রীর নিষেধাজ্ঞা সত্ত্বেও অস্ট্রেলিয়ায় ১৬ বছরের কম বয়সীদের সোশ্যাল মিডিয়া ব্যবহার বাড়ছে সারের পর্যাপ্ত মজুত আছে, কৃষকদের আতঙ্কিত না হওয়ার আহ্বান দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রীর অর্থের অভাবে কোনো নাগরিকের চিকিৎসা বন্ধ হবে না : সমাজকল্যাণ মন্ত্রী বাংলাদেশ ও চীনের মধ্যে পিপল-টু-পিপল কানেক্টিভিটিতে শিক্ষাই হোক চালিকাশক্তি : মাহদী আমিন
খেলাধুলা আইসিসির বর্ষসেরা ‘স্যার গ্যারি সোবার্স ট্রফি বাবরের

আইসিসির বর্ষসেরা ‘স্যার গ্যারি সোবার্স ট্রফি বাবরের

আইসিসির বর্ষসেরা ওয়ানডে ক্রিকেটারের পুরস্কারের আগেই জিতেছেন বাবর আজম। এবার তিন ফরম্যাট মিলিয়ে আইসিসির বর্ষসেরা ক্রিকেটারের পুরস্কারও জিতে নিলেন তিনি।

পাকিস্তানের দ্বিতীয় ক্রিকেটার হিসেবে ‘স্যার গ্যারি সোবার্স ট্রফি’র দখল নিলেন বাবর। গত বছর পাকিস্তানের প্রথম ক্রিকেটার হিসেবে এই ট্রফি জিতেছিলেন শাহিন শাহ আফ্রিদি।

তিন ফরম্যাট মিলিয়ে গত বছর আন্তর্জাতিক ক্রিকেটে ৪৪টি ম্যাচে মাঠে নেমেছেন বাবর। ৫৪.১২ গড়ে করেন ২৫৯৮ রান। সেঞ্চুরি করেন ৮টি, হাফসেঞ্চুরি ১৫টি।

বাবরের সঙ্গে আইসিসির বর্ষসেরা ক্রিকেটারের পুরস্কারের দৌড়ে ছিলেন ইংল্যান্ডের বেন স্টোকস, জিম্বাবুয়ের সিকান্দার রাজা ও নিউজিল্যান্ডের টিম সাউদি। তাদের পেছনে ফেলে সেরা হয়েছেন বাবর।

খুঁজুন