বুধবার, ২৬ আগস্ট ২০২৬
Journalists
শিরোনাম
প্রতারণার মামলায় কারাগারে বিদিশা পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (সা.) উপলক্ষ্যে বিএনপির উদ্যোগে মিলাদ ও দোয়া মাহফিল মায়েদের হাতেই শিশুর পুষ্টি: শিগগিরই শুরু হচ্ছে রান্না করা মিড-ডে মিলের পাইলট প্রকল্প: ববি হাজ্জাজ বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ৫ দিনের কর্মসূচি ঘোষণা তৃতীয় অধিবেশনে সংসদীয় কমিটি গঠন ও গুরুত্বপূর্ণ বিলকে অগ্রাধিকার দেওয়া হবে: চিফ হুইপ ফ্যাসিবাদের পুনরুত্থান রোধে রোডম্যাপ তৈরির আহ্বান আইনমন্ত্রীর নিষেধাজ্ঞা সত্ত্বেও অস্ট্রেলিয়ায় ১৬ বছরের কম বয়সীদের সোশ্যাল মিডিয়া ব্যবহার বাড়ছে সারের পর্যাপ্ত মজুত আছে, কৃষকদের আতঙ্কিত না হওয়ার আহ্বান দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রীর অর্থের অভাবে কোনো নাগরিকের চিকিৎসা বন্ধ হবে না : সমাজকল্যাণ মন্ত্রী বাংলাদেশ ও চীনের মধ্যে পিপল-টু-পিপল কানেক্টিভিটিতে শিক্ষাই হোক চালিকাশক্তি : মাহদী আমিন
খেলাধুলা আইসিসির কাছে নালিশ জানাবে পিসিবি

আইসিসির কাছে নালিশ জানাবে পিসিবি

ইয়াশফি রহমান : খেলার মাঠে দুই দলের তুমুল প্রতিদ্বন্দ্বীতা হলে সেখানে উত্তেজনা ছড়াবেই- এটাই যেন অলিখিত একটি নিয়ম। তবে, যাই ঘটুক, সবই থাকবে সীমার মধ্যে। অখেলোয়াড়োচিত কোনো আচরণ কখনোই গ্রহণযোগ্য নয়।

মঙ্গলবার আফগানিস্তান এবং পাকিস্তানের মধ্যকার ম্যাচের উত্তেজনা অনেকটাই সীমা লঙ্ঘণ করে গেছে। আফগান পেসার ফরিদ আহমেদের দিকে তেড়ে গেলেন পাকিস্তানি ব্যাটার আসিফ আলি। শুধু তাই, তাকে ব্যাট দিয়ে পেটাতেও উদ্যোগি হতে দেখা গেছে আসিফ আলিকে।

যদিও শেষ পর্যন্ত কোনো আনাকাঙ্ক্ষিত ঘটনা আর ঘটেনি। অন্য ক্রিকেটাররা এসে মাঝে দাঁড়িয়ে যান এবং দু’জনকে ছাড়িয়ে নেন। মাঠের এই ঘটনার রেশ গিয়ে পড়েছে গ্যালারিতেও। সেখানে আফগান সমর্থকদের বেশ উত্তেজিত হতে দেখা যায় এবং পাকিস্তানি সমর্থকদের ওপর হামলে পড়তেও দেখা যায়।

এসব বিষয় নিয়ে, বিশেষ করে গ্যালারিতে আফগান সমর্থকদের হামলার ঘটনার বিষয়ে আইসিসির কাছে লিখিত অভিযোগ জানাবে পাকিস্তান ক্রিকেট বোর্ড। পিসিবি চেয়ারম্যান রমিজ রাজাই জানিয়েছেন এ তথ্য।

মিডিয়ার সঙ্গে কথা বলতে গিয়ে রমিজ রাজা বলেন, ‘আপনি সন্ত্রাসী কার্যকলাপকে ক্রিকেটের সঙ্গে যুক্ত করতে পারেন না। আর এ ধরনের পরিবেশ আপনাকে অসুস্থ করে তুলবে। আমরা আইসিসিকে লিখিতভাবে জানাব, নিজেদের উদ্বেগের কথা তুলে ধরব। যা করা সম্ভব করব। কারণ, দৃশ্যগুলো ছিল বীভৎস।’

এবারই প্রথম এমন কিছু ঘটেনি জানিয়ে রমিজ বলেন, ‘এমন কিছু এবারই প্রথম ঘটেনি। হার ও জিত খেলারই অংশ। এটা তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ লড়াই ছিল। কিন্তু আবেগ নিয়ন্ত্রণে রাখা উচিত। পরিবেশ ভালো না থাকলে ক্রিকেট খেলুড়ে দেশ হিসেবে আপনি কখনো এগিয়ে যেতে পারবেন না। 

খুঁজুন